সোমবার অফিস খুলছে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে: প্রতিমন্ত্রী
সোমবার থেকে অফিস খুলবে বলে উল্লেখ করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন বলেছেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে অফিস করতে হবে।
রবিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণমাধ্যমকে এ কথা জানিয়ে বলেন, করোনা পরিস্থিতিতে কোরবানির ঈদের আগে যেভাবে অফিস চলেছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেভাবেই সবকিছু চলতে থাকবে।
তিনি বলেন, গত ১ জুলাই থেকে যেভাবে অফিস চলছে সরকার তাকে আর ‘সীমিত পরিসরে’ বলছে না। ঈদের আগে অফিস যেভাবে চলছিল, সেভাবেই চলবে।
১ জুলাই থেকে ৩ অগাস্ট পর্যন্ত কীভাবে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হবে সে বিষয়ে বিধিনিষেধ দিয়ে গত ৩০ জুন আদেশ জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ২৬ মার্চ থেকে চলা টানা ৬৬ দিনের লকডাউন ওঠার পর গত ৩০ মে থেকে সীমিত পরিসরে অফিস চালুর পর বিধি-নিষেধগুলো ক্রমান্বয়ে শিথিল করছে সরকার।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ বলেন, সকলেই যেন কর্মহীন হয়ে না পড়েন এবং আর্থ-সামজিক অবস্থা ঠিক রাখার জন্য স্বাস্থ্যবিধি মেনে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখতে হবে। দেশ যাতে স্বাভাবিকভাবে থাকে স্বাস্থবিধি মেনে সতর্কতার সঙ্গে আমাদের কাজ করতে হবে।
করোনা সংক্রমণ কমার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, মানুষ আগের থেকে অনেক বেশি সচেতন হয়েছে। বাইরের ভিড় কিন্তু কমেনি, মানুষ যে কম বের হচ্ছে তাও নয়। মানুষ স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসছে। বন্যা না থাকলে আরও স্বাভাবিক অবস্থা ফিরত। একটা নরমাল সিচুয়েশন এসে গেছে।
তিনি বলেন, এই অবস্থায় অবশ্যই অত্যন্ত সতর্কতার সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে আমাদের কাজ করে যেতে হবে, আমরা সব কাজই করে যেতে চাই।
সোমবার পর্যন্ত সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এভাবেই তা চলতে থাকবে। গণপরিবহনসহ সব ধরণের যান স্বাস্থ্য সেবা বিভাগ জারিকৃত স্বাস্থ্য বিধি মেনে চলাচল করবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, সোমবার থেকে অফিস খুললেও আগের মতোই ঝুঁকিপূর্ণ, অসুস্থ এবং সন্তানসম্ভবা নারীদের কর্মস্থলে উপস্থিত হওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। একসঙ্গে ২৫ শতাংশের বেশি কর্মকর্তা-কর্মচারী অফিসে উপস্থিত থাকবেন না।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ২৬ মার্চ থেকে চলা টানা ৬৬ দিনের লকডাউন ওঠার পর গত ৩০ মে থেকে সীমিত পরিসরে অফিস চলছে। তবে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আগামী ৩১ অগাস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা