করোনা রোগীর শয্যা পাশে স্বাস্থ্যের নতুন ডিজি
এই প্রথম কোভিড হাসপাতালের রোগীদের কাছে গেলেন স্বাস্থ্যের কোনও কর্মকর্তা। দায়িত্ব নেওয়ার তিনদিনের মাথায় করোনা রোগীর শয্যা পাশে গেলেন স্বাস্থ্য অধিদফতরের নবনিযুক্ত মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। এ সময় তিনি বলেন, চেষ্টা থাকবে সেবার মান ভালো করার। সরকারের দায়িত্বশীল কোনও কর্তা ব্যক্তির এমন পরিদর্শনে আস্বস্ত হয়েছেন রোগীরা।
একইসাথে সাহস জুগিয়েছে ফ্রন্টলাইনার স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের মাঝে। স্বাস্থ্য অধিদদফতরের মহাপরিচালকের দায়িত্ব নিয়েই করোনা রোগীর শয্যা পাশে ছুটে এলেন অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। একজন চিকিৎসক হিসেবেই রোগী ও স্বজনদের সাথে কথা বললেন। জেনে নেন চিকিৎসা ব্যবস্থার খুঁটিনাটি।
একই সাথে কথা বললেন ফ্রন্টলাইনার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গেও। মহাপরিচালককে পাশে পেয়ে সবাই কথাও বলেন মন খুলে। রোগীরা জানান, হাসপাতালের পরিবেশ থেকে শুরু করে সবকিছুই পরিষ্কার পরিচ্ছন্ন। চিকিৎসকরাও যত্ন নিয়ে আমাদের সেবা দিচ্ছেন। প্রথমে হাসপাতালটির আইসোলেশন সেন্টার পরিদর্শন করেন মহাপরিচালক।
ঘুরে দেখেন সেখানকার পরিবেশ ও ব্যবস্থাপনা। এরপর আসেন করোনা ওয়ার্ডে। চিকিৎসা সেবায় প্রকাশ করেন সন্তুষ্টি। মহাপরিচালক আবুল বাশার জানান, এখানকার ব্যবস্থাপনা অনেক ভালো। রোগীরাও সেবা পাচ্ছেন ঠিক মতো। স্বাস্থ্য বিভাগ নিয়ে সাম্প্রতিক সমালোচনা মুক্তিরও আশ্বাস দেন। প্রতিশ্রুতি দেন চিকিৎসা সেবা ঢেলে সাজানোর।
তিনি বলেন, সব কিছু যে আমি করতে পারবো, এটা বলা ঠিক না। তবে আমি চেষ্টা করবো যত দূর সম্ভব এটাকে ভালো করার। এদিকে হাসপাতালটির পরিচালক বললেন আগের থেকে অনেকটাই পরিপাটি ও সুশৃঙ্খল সেবা দিচ্ছে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।
এর আগে সকাল সাড়ে দশটার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে আসেন স্বাস্থ্য অধিদফতরের নবনিযুক্ত মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। তার সঙ্গে ছিলেন অধিদফতরের হাসপাতাল বিভাগের প্রধান ফরিদ হোসেন মিঞা। সূত্র: সময় টিভি


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা