দেশে করোনায় আরও ৩৫ জনের প্রাণহানি, শনাক্ত ৩০০৯
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সর্বমোট মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার ৩৫ জনে দাঁড়িয়েছে।
বুধবার দুপুরে কোভিড-১৯ রোগ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এমন তথ্য দেয়া হয়েছে।
অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক(প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, এ সময়ে দেশে ১৪ হাজার ১২৭ জনের করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে। যাদের মধ্যে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৯ জন। ২৪ ঘন্টায় শনাক্তের হার ২১ দমমিক ৩০ শতাংশ।
এতে দেশে সবমিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৩২ হাজার ১৯৪ জনে।
তিনি বলেন, ২৪ ঘণ্টায় দুই হাজার ৮৭৮ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৩০ হাজার ২৯২ জন। আর নতুন যারা মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ৩০, আর নারী পাঁচ জন।
তবে দেশে করোনায় মৃত্যু কমছে না। গত তিন সপ্তাহে মৃত্যুহারও কিছুটা বেড়েছে। মৃত্যুহার বিশ্লেষণ করে দেখা গেছে, কোভিড-১৯ রোগ সংক্রমণে মঙ্গলবার পর্যন্ত ২৩ দিনে এক হাজার মানুষের মৃত্যু হয়েছে।
দেশে এটিই দ্রুততম সময়ে করোনায় হাজার মানুষের মৃত্যুর রেকর্ড। প্রথম এক হাজার মানুষের মৃত্যু হয়েছিল ৯৫ দিনে। আর দ্বিতীয় হাজার মৃত্যু পূর্ণ হতে সময় লেগেছে ২৫ দিন।
চলতি মাসের শুরু থেকে করোনায় নমুনা পরীক্ষা কমার সঙ্গে সঙ্গে নুতন রোগীও কমছে। কিন্তু রোগী শনাক্তের হার ও মৃত্যু কমছে না। ধীরে হলেও মৃত্যুর হার বাড়তে দেখা গেছে।
৫ জুলাই দেশে করোনায় মোট মৃত্যু দুই হাজার ছাড়িয়েছিল। সেদিন পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর হার ছিল এক দশমিক ২৬ শতাংশ।
অবশ্য আক্রান্তের শীর্ষে থাকা দেশগুলোর তুলনায় বাংলাদেশে মৃত্যুর হার এখনো কম।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা