৫০-এ পা রাখলেন সজীব ওয়াজেদ জয়
শৈশব থেকে কৈশোর কেটেছে অস্বাভাবিক বাস্তবতায়। বড় সময় থেকেছেন প্রবাসে। তবুও দেশের ভাবনায় যিনি পিছপা হননি। নিঃশব্দে গড়ে তোলা ডিজিটাল বাংলাদেশের নায়ক হিসেবে, মানুষের মনে ঠাঁই করে নিয়েছেন বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়। ঘাত-প্রতিঘাত আর ষড়যন্ত্রের মুখে থেকেও, স্বচ্ছ ইমেজের জনপ্রিয়, তরুণ এই প্রযুক্তি বিশেষজ্ঞ আজ ৫০ বছরে পা রাখলেন।
দেশকে স্বাধীন করার যুদ্ধ চলছিলো তখন। সে বছরের মাঝামাঝি সময়ে, ৭১ এর ২৭ জুলাই বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনার কোলে জন্ম নেন ফুটফুটে জয়।
দেশ স্বাধীনের পর নানা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর নানীসহ স্বজনদের আদরে ভালোই কাটছিল সবকিছু। কিন্তু ৭৫ এ ঘাতকের নির্মম বুলেটে ছিন্নভিন্ন হয়ে যায় তার পরিবার। চারপাশের ঘোর আঁধারের অনিশ্চয়তায়, শৈশবেই তিনি দেখেছেন কী করে পাহাড়সম শোক গিলে খায় জীবনের রঙ্গিন বাস্তবতা।
এরপর, পেরিয়ে যায় কয়েক দশক। বিজ্ঞানের ছাত্র হয়ে প্রসিদ্ধ সব বিদ্যাপীঠে জ্ঞান অর্জন শেষে পরিণত হন কম্পিউটার প্রকৌশলী হিসেবে। সরাসরি রাজনীতিতে না এলেও ২০১৪ সালে মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈতনিক উপদেষ্টা হিসেবে নেতৃত্বে আসেন দেশের আইসিটি শিল্পের প্রসারে।
বিভিন্ন সময়ে গণমাধ্যমের খোলামেলা আলোচনায়, জয় জানিয়েছিলেন তাঁর দুর্বিসহ শৈশবের কথা। অকপটে স্বীকার করেছিলেন ৮১'তে দেশে ফেরার পর শুধুমাত্র বঙ্গবন্ধুর নাতি হওয়ায় সে সময় বঞ্চনার শিকার হয়েছিলেন স্কুল পর্যন্ত।
দেশের প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ ও বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনার সন্তান বর্তমান ডিজিটাল বাংলাদেশের নেপথ্য নায়ক সজীব ওয়াজেদ সংকীর্ণ ব্যক্তিস্বার্থ ত্যাগ করে কাজ করছেন দেশের জন্য। যিনি বিশ্বাস করেন, আদর্শিক যোগ্যতায় জ্ঞাননির্ভর সমাজ প্রতিষ্ঠাই হবে পরিবর্তনের চাবিকাঠি।
বিজ্ঞানের অবদানকে তিনি শুধু তাত্ত্বিক ভিত্তিতেই দেখেন নি। এর বাস্তব প্রয়োগে সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিতে বাংলাদেশ এখন বিশ্বে অনন্য নজির। জয়ের কৌশল আর নেতৃত্বেই হাজারো তরুণ এখন ইন্টারনেট ব্যবহারে সাবলম্বী হয়েছেন। নাগরিক জীবনে পরিবর্তনের ছোঁয়া এখন সর্বব্যাপী। ২০০৮ সালে যেখানে দেশের আইসিটি রপ্তানি ছিলো মাত্র ২৩ মিলিয়ন, সেই অঙ্ক স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে তৈরী পোশাক খাতকেও এখন ছাড়িয়ে যাবার পথে। ডিজিটাল বিপ্লবের এই কাণ্ডারির হাত ধরে আরো সমৃদ্ধির পথে এগিয়ে যাবে দেশ, আশা কোটি মানুষের।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা