দেশে করোনা আক্রান্ত হয়ে ষাটোর্ধ্ব ১৩৩৩ জনের মৃত্যু
দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯২৮ জনে। আর এর মধ্যে ১৩৩৩ জনেরই বয়স ৬০ এর বেশি। মৃত্যুর হার ১.৩১ শতাংশ। এছাড়া, গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছে ৫৪ জন।
রবিবার নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা।
গত ২৪ ঘন্টায় নতুন করে কভিড -১৯ সনাক্ত হয়েছে ২২৭৫ জনের। এ নিয়ে মোট সনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে দুই লাখ ২৩ হাজার ৪৫৩ জনে। সংক্রমণের হার ২২.৫৭ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে মোট সংক্রমণের হার এখন প্রায় ২০.০১ শতাংশ।
ড. নাসিমা জানান, গত ২৪ ঘন্টায় সারা দেশে মোট ১০ হাজার ৭৮ জনের কভিড-১৯ পরীক্ষা করানো হয়।
এছাড়া, এক হাজার ৭৯২ জন রোগী গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা এক লাখ ২৩ হাজার ৮৮২৷ সুস্থ হওয়ার হার প্রায় ৫৪.৪৪ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ৬৬৮ জনকে আইসোলেশনে নেয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ৪০ জন পুরুষ এবং ১৪ জন নারী। ৪৮ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে, বাকিরা বাসাতেই মৃত্যুবরণ করেন।
ড.নাসিমা আরো জানান, মৃতদের মধ্যে ২১-৩০ বছর বয়সী ছিলেন একজন, ৩১-৪০ তিন জন, ৪১-৫০ এর মধ্যে বয়স ছিল ৮ জনের, ৫১-৬০ এর মধ্যে ১৫ জন, ৬১-৭০ এর মধ্যে ১৭ জন, ৭১-৮০ এর মধ্যে ৭ জন এবং ৮১-৯০ এর মধ্যে বয়স ছিল তিনজনের।
১৯ জন ঢাকা, ১০ জন চট্টগ্রাম, ৮ জন খুলনা, ৭ জন রাজশাহী, ৬ জন সিলেট, ৩ জন রংপুর ও একজন বরিশাল বিভাগের অধিবাসী।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা