শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করলেন চীনা রাষ্ট্রদূত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাধারণ নেতৃত্ব ও কোভিড-১৯ নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকারের প্রচেষ্টার প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিনের সঙ্গে এক অনলাইন বৈঠকে তিনি এ প্রশংসা করেন।
মঙ্গলবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস।
চীন দূতাবাস জানায়, সোমবার চীনের রাষ্ট্রদূত লি জিমিং বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিনের সঙ্গে একটি অনলাইন বৈঠক করেন। তারা কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে চীন-বাংলাদেশ উভয় পক্ষের মাঝে এরই মধ্যে সম্পাদিত পারস্পরিক সহায়তার পর্যালোচনা করেন। একইসঙ্গে পরস্পর সহায়ক এ দুই বন্ধু রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন। বছরের শুরুতে যখন চীনে কোভিড-১৯ তীব্র আঘাত হেনেছিল তখন বাংলাদেশের জনগণ চীনের প্রতি যে সহানুভূতি এবং সমর্থন দেখিয়ছিল, সেজন্য রাষ্ট্রদূত লি জিমিং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাধারণ নেতৃত্ব ও কোভিড-১৯ নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকারের প্রচেষ্টা এবং অর্থনীতিতে প্রণোদনার ভূয়সী প্রশংসা করেন। তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী যে, নিরন্তর দ্বিপক্ষীয় প্রচেষ্টার মধ্য দিয়ে এ মহামারিকে রোধ করা যেতে পারে, ফলে অর্থনীতির পুনরুদ্ধার যথেষ্ট অনুমানযোগ্য।
বাংলাদেশের সবচেয়ে জরুরি প্রয়োজনে সহায়তার জন্য চীন কয়েক ধাপে যে বিশাল পরিমাণে চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহ ও বিশেষজ্ঞ চিকিৎসক দল প্রেরণ করেছে সে জন্য ফাতিমা ইয়াসমিন চীনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি মানুষের জীবন বাঁচাতে এবং অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপগুলো উপস্থাপন এবং বর্তমান ও ভবিষ্যতে চীন থেকে আরও বেশী সমর্থন ও সহায়তা পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত লি জিমিং এবং সচিব ফাতিমা চীন ও বাংলাদেশ একে অপরের দীর্ঘ দিনের সহায়ক বন্ধু হওয়ার ফলে দু'দেশের মধ্যে গড়ে ওঠা সুগভীর বন্ধনের প্রশংসা করেন। তারা দু'দেশের মধ্যে মহামূল্যবান বন্ধুত্ব এবং সব ক্ষেত্রে নিরবচ্ছিন্ন সহযোগিতা বাড়াতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার ব্যাপারে আরও বেশি আগ্রহ প্রকাশ করেন।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা