সাহাবউদ্দিন মেডিকেলের এমডি ফয়সাল গ্রেফতার
করোনা পরীক্ষায় ‘অনিয়মের’ অভিযোগে ঢাকার সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে করা মামলায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। ফয়সাল সাহাবউদ্দিন মেডিকেলে কলেজ হাসপাতালের চেয়ারম্যান মো. সাহাবউদ্দিনের ছেলে।
গত রোববার ওই হাসপাতালে অভিযান চালিয়ে নানা ‘অনিয়ম’ পাওয়া গেছে জানিয়ে পরদিন সোমবার রাতে হাসপাতালটির তিনজনের বিরুদ্ধে মামলা করেছে র্যাব। সেই মামলায় রাতেই ফয়সালকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার।
গুলশান থানায় করা এই মামলায় বিশেষ ক্ষমতা আইনসহ দণ্ডবিধির নানা ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলাটির অপর দুই আসামি সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবুল হাসনাত ও স্টোর কিপার শাহরিজ কবিরকে রোববার অভিযানের সময়ই গ্রেফতার করা হয়।
র্যাব জানিয়েছে, গতকাল সোমবার রাতেই বনানীতে সাহাবউদ্দিনের মালিকানাধীন ‘সুইট ড্রিম’ হোটেল থেকে ফয়সালকে গ্রেফতার করা হয়।
এর আগে গত রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে গুলশানের সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালায় র্যাব।
অভিযান শেষে প্রেস ব্রিফিংয়ে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, হাসপাতালটিতে সরকারি অনুমোদন না থাকার পরও র্যাপিড টেস্ট কিট দিয়ে করোনাভাইরাসের অ্যান্টিবডি পরীক্ষা করা হতো। এছাড়াও সেখানে আরটি-পিসিআর মেশিন পাওয়া যায়নি। পরীক্ষা ছাড়াই ভুয়া রিপোর্ট তৈরি, করোনা নেগেটিভ রোগীকে পজিটিভ দেখিয়ে হাসপাতালে ভর্তির অনিয়ম পাওয়া গেছে।
হাসপাতালের অপারেশন থিয়েটারে প্রায় ১০ বছর আগের মেয়াদোত্তীর্ণ মেডিকেল সামগ্রী ও ওষুধ পাওয়া গেছে বলেও জানান তিনি।
রিজেন্ট হাসপাতাল ও জেকেজি কাণ্ডের পর গত ১২ জুলাই সাহাবুদ্দিন মেডিকেলসহ ৫টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কভিড-১৯ পরীক্ষা করার অনুমতি বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা