প্রয়োজনে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে তলব করা হবে: দুদক
রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ ওরফে সাহেদ করিমের অনিয়ম-দুর্নীতির ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালকসহ (ডিজি) সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের তলব করা হতে পারে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব দিলোয়ার বখত।
রোববার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডাকা হবে কিনা এমন প্রশ্নের জবাবে দুদক সচিব বলেন, রিজেন্টের ঘটনায় তদন্তকারী কর্মকর্তার যদি মনে হয় অনুসন্ধানে কারো বক্তব্য নেওয়া জরুরী, তবে তাকে ডাকতে পারে। রিজেন্টের ঘটনায় কিছু কাগজপত্র জব্দ করা হয়েছে। সে অনুযায়ী পরবর্তী সময়ে যাদের যাদের বক্তব্য নেওয়া জরুরী মনে হলে নেওয়া হবে। তবে আরও কিছু কাগজপত্র জব্দ করা প্রয়োজন হতে পারে। সেটা অনুসন্ধান স্বার্থে করা হবে।
চিকিৎসাসহ এ খাতের সরঞ্জামাদি বিভিন্ন হাসপাতালে সরবরাহের নামে স্বাস্থ্য অধিদপ্তর ও রিজেন্টের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতসহ অবৈধভাবে সম্পদের অভিযোগে দুদক অনুসন্ধান করছে জানিয়ে তিনি বলেন, এর অংশ হিসেবে ইতোমধ্যেই কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে যার যা দায়িত্ব সেই বিষয়ে অনুসন্ধান করা হবে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা