সাহেদের হিসাবের নথি চেয়ে ৪ ব্যাংককে তলব দুদকের, ৬ থানায় চিঠি
রিজেন্ট গ্রুপভুক্ত আট প্রতিষ্ঠান ও সাহেদের নিজের নামে ব্যাংক হিসাবের নথি চেয়ে চার ব্যাংকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই নথি তলব ব্যাংকগুলো হলো- ব্র্যাক ব্যাংক, প্রিমিয়ার, শাহজালাল ইসলামী ও উত্তরা ব্যাংক।
একই সঙ্গে সাহেদের নামে রুজুকৃত মামলার নথি চেয়েও ৬ থানায় চিঠি দেয় সংস্থাটি।
রোববার দুদক উপপরিচালক ও অনুসন্ধান টিমের প্রধান মো. আবু বকর সিদ্দিকের সই করা চিঠিগুলো ওইসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর পাঠানো হয়েছে। ওই চিঠিতে জরুরি ভিত্তিতে দুদকের প্রধান কার্যালয়ে অনুসন্ধান টিম প্রধান বরাবরে নথিপত্রগুলো পাঠাতে বলা হয়েছে।
সাহেদের মালিকানাধীন রিজেন্ট গ্রুপের এই আট প্রতিষ্ঠান হলো- জেন্ট হাসপাতাল লিমিটেড, রিজেন্ট কেসিএস লিমিটেড, মুনলাইট রিসোর্ট, ফোর স্টার ইন্টারন্যাশনাল লিমিটেড, মুনলাইট বিল্ডার্স, রিজেন্ট ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনলজি, ঢাকা সেন্ট্রাল কলেজ, দি ডেইলী অন্য দিগন্ত, কর্মমুখী কর্মসংস্থান সোসাইটি।
এই ব্যাংকগুলোকে দেওয়া চিঠিতে সাহেদ ও তার প্রতিষ্ঠানের হিসাব খুলার আবেদনপত্র (সংযুক্তিসহ), কোম্পানির মেমোরেন্ডাম অব অ্যাসেসিয়েশন অ্যান্ড আর্টিক্যালস অব অ্যাসোসিয়েশন, ট্রেড লাইসেন্স, হিসাব বিবরণী, ঋণ গ্রহণের আবেদন, মঞ্জুরিপত্র, বন্ধকী দলিল, বন্ধকী সম্পত্তির টাইটেল ডিড, মামলার আর্জি ও আনুষঙ্গিক অন্যান্য রেকর্ডপত্র বা তথ্যাদির সত্যায়িত কপি চাওয়া হয়।
প্রতারণাসহ বিভিন্ন অপকর্মের ঘটনায় এরই মধ্যে সাহেদের বিরুদ্ধে ৫৯টি মামলার সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলাবাহিনী। যার মধ্যে একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি সাহেদ।
এর আগে গত ১৪ ও ১৫ জুলাই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক, ব্যাংক এশিয়া, ডাচ বাংলা ব্যাংক, এনআরবি ব্যাংক ও পদ্মা ব্যাংকে নথিপত্র চেয়ে চিঠি দেওয়া হয়েছিল। আরও সাত প্রতিষ্ঠানের নথি তলব করে দুদক। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরে অভিযান চালিয়ে রিজেন্ট হাসপাতাল সংশ্লিষ্ট নথিপত্র জব্দ করেছে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা