জমজমাট অনলাইন হাট, দুশ্চিন্তায় ছোট খামারিরা
প্রাণঘাতী করোনার সংক্রমণ থেকে দূরে থাকতে এবার অনেকেই কোরবানির গরু কিনতে হাটমুখী হচ্ছেন না। অনলাইন থেকেই কিনে নিচ্ছেন। অনলাইন থেকে পশুর ছবি ও ভিডিও দেখে ক্রেতারা কিনতে আগ্রহী হচ্ছেন। এছাড়াও সেখানে থাকছে পশুর জাত, বয়স, ওজন ও দামসহ যাবতীয় তথ্য।
এমনকি মোবাইল ব্যাংকিংয়ে পশুর দাম পরিশোধের পাশাপাশি থাকছে হোম ডেলিভারির সুবিধা। সেই সঙ্গে আরও একটি বাড়তি সুবিধা হলো অনলাইনে পশু কিনলে কোনো ধরনের হাটের খাজনা দিতে হয় না। যার ফলে করোনাকালের ঈদুল আজহায় অনলাইনে গরু-ছাগল বিক্রি বেড়ে গেছে।
উদ্যোক্তারা বলছেন, সারা বছর দেশে যে পরিমাণ পশু জবাই হয়, তার বড় অংশই হয় এই কোরবানির ঈদে। করোনার সংক্রমণের ঝুঁকি এড়াতে এবার পশু কিনতে হাটে যাবেন না অনেক ক্রেতা। বিষয়টি মাথায় রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অনলাইন হাটে সরব বড় খামারিরা।
অন্যদিকে দুশ্চিন্তায় পড়েছেন ছোট খামারিরা। অবশ্য পরিস্থিতি বিবেচনায় অনেক ছোট খামারিও ঝুঁকছেন অনলাইন মাধ্যমে।
বর্তমানে ফেসবুকে পশু কেনাবেচার জন্য বেশকিছু গ্রুপ রয়েছে। সেখানে অনেক উদ্যোক্তা এরই মধ্যে পশুর বিজ্ঞাপন দিচ্ছেন। অনেক অ্যাগ্রো ফার্মও বিভিন্ন অনলাইনে প্ল্যাটর্ফমে তাদের গরুর বিজ্ঞাপন দিতে শুরু করেছে।
খামারিরা বলছেন, প্রতিবছর কোরবানির কয়েক মাস আগেই ব্যাপারীরা খামারিদের পেছনে ঘুরতে শুরু করতেন। এবার কোরবানি ঈদের সময় ঘনিয়ে এলেও কোনো ব্যাপারী বা আগাম ক্রেতার দেখা মিলছে না। তাই তারা বাধ্য হয়ে ফেসবুক গ্রুপের মাধ্যমে এবং বিভিন্ন অনলাইন হাটের সঙ্গে যোগাযোগ করে পশু বিক্রির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এভাবে খামারের সব গরু বিক্রি হবে কি না তা নিয়ে দুশ্চিন্তায় আছেন খামারিরা।
এ ব্যাপারে ময়মনসিংহ বিভাগীয় ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও স্বদেশ ফার্মের মালিক হামিদ সরকার বলেন, যারা কোরবানি দেবে তারা অনলাইনে হোক বা বাজারে গিয়ে হোক গরু কিনবেই। তবে কিছু মানুষ রয়েছে যারা সংক্রমণের ভয়ে বাজারে যেতে ইচ্ছুক না। তাই আমরা গরুর ছবি ও ভিডিও বিভিন্ন গ্রুপে দিয়ে প্রচার করছি, ভালোই সাড়া পাচ্ছি।
দীর্ঘদিন ধরে অনলাইন প্ল্যাটফর্মে গরু বিক্রি করে যাচ্ছে ‘সাদিক অ্যাগ্রো’ প্রতিষ্ঠানের মালিক এমরান হোসেন। তিনি জানান, অনেক আগে থেকেই অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের খামার থেকে গরু বিক্রি করে যাচ্ছি। আমরা কখনো হাটে গরু বিক্রি করি না। এ বছর অনলাইনে গরু বিক্রি করার প্রস্তুতি নিচ্ছি।
‘খামার ই’-এর ব্যবস্থাপক দিপ্ত সাহা জানান, দেশের যেকোনো খামারি তাদের গরু বিক্রির বিজ্ঞপ্তি দিতে পারবে। যেকোনো ক্রেতা গরু দেখে পছন্দ হলে কোনো রকম ঝামেলা ছাড়াই কিনতে পারবে। আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছি যাতে কোনো খামারির গরু বিক্রি করতে অসুবিধা না হয়।
বাংলাদেশ ডেইরি ফার্মাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ ইমরান বলেন, এবার অধিকাংশ ক্রেতা অনলাইনে কোরবানির পশু কিনতে আগ্রহী। কিন্তু তাদের বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম দিতে হবে, যে প্ল্যাটফর্ম থেকে তারা ঠকবে না বা প্রতারিত হবে না। এজন্য বড় বড় অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে সরকারের প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে যোগাযোগ করতে হবে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা