দেশে ১৬ হাজার ৮৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৪৮টি বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে
দেশে মোট ১৬ হাজার ৮৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ৪৮টি বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে।
বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ (এমপি) শনিবার বার্তা সংস্থা বাসসকে এ তথ্য জানান।
তিনি বলেন, নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রগুলো পর্যায়ক্রমে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে। মুজিববর্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রতিশ্রুতি এবং প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার লক্ষ্যে শেখ হাসিনার অঙ্গীকার পূরণে এই প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে।
তিনি আরো বলেন, এছাড়াও ২ হাজার ৭৮৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম আরো ১২টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি স্বাক্ষরের জন্য প্রক্রিয়া চলছে। এছাড়া, ৬৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম ছয়টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, আমরা অদূর ভবিষ্যতে ১৯ হাজার ১শ’ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন আরো ১৬টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছি। মাস্টারপ্ল্যান অনুযায়ী পরিকল্পিতভাবেই উন্নয়ন কর্মসূচিগুলো বাস্তবায়িত হচ্ছে।
নসরুল বলেন, বিদ্যুৎ বিভাগ সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন, নির্ভরযোগ্য ও মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।
বিদ্যুৎ মন্ত্রণালয় জানায়, সরকার দেশে জ্বালানী নিরাপত্তা নিশ্চিত করতে স্বল্প, মধ্যম ও দীর্ঘ-মেয়াদী পরিকল্পনা গ্রহন করেছে। তাদের আন্তরিক প্রচেষ্টায় দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৩ হাজার ৪৩৬ মেগাওয়াটে পৌঁছেছে। দেশে ৯৭ শতাংশ মানুষ এখন বিদ্যুতের আওতায় এসেছে।
কক্সবাজার জেলার মহেশখালীতে যৌথ উদ্যোগে ১০ হাজার মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন কয়লা-ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পদক্ষেপ নেয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, দ্বীপটিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা গ্রহন করা হয়েছে।
এদিকে, পাবনার রূপপুরে ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকাজ দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে।
২০৪১ সাল নাগাদ ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনার অংশ হিসেবে সরকার ইতোমধ্যে ক্যাপটিভ ও নবায়নযোগ্য বিদ্যুৎসহ দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা মোট ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত করতে সক্ষম হয়েছে।
নসরুল হামিদ বলেন, ‘মোট উৎপাদনের ১০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানী থেকে পাওয়ার লক্ষ্যে আমরা সৌর বিদ্যুৎ উৎপাদনের ওপর জোর দিচ্ছি। এখন পর্যন্ত আমরা ৬৩০.৯৬ মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ পেতে সক্ষম হয়েছি।’
তিনি আরো বলেন, এছাড়াও ৫৮ লাখ সোলার হোম সিস্টেমের মাধ্যমে গ্রিড বহির্ভূত এলাকার বাসিন্দাদের কাছে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।
বিদ্যুৎ মন্ত্রণালয় জানায়, বর্তমানে দেশে মোট ১১ হাজার ১১৯ সার্কিট কিলোমিটার ট্রান্সমিশন লাইন এবং ৫ লাখ ৬০ হাজার কিলোমিটার বিদ্যুৎ বিতরণ লাইন রয়েছে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা