৭৪ বছর বয়সেও প্রধানমন্ত্রী বসে নেই
দেশের মানুষকে করোনা ভাইরাস থেকে রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘প্রধানমন্ত্রীর বয়স ৭৪ বছর। একটি দিন তিনি বসে নেই। প্রতিদিন আপনারা দেখতে পাচ্ছেন, তিনি সরকারি কর্মকর্তাদের নিয়ে মিটিং করছেন- নানা নির্দেশনা দিচ্ছেন।’
ড. হাছান মাহমুদ বলেন, ‘তার (প্রধানমন্ত্রী) কাজের সবগুলো তো আর টেলিভিশনে দেখানো হয় না। আরও অনেক কাজ- যেগুলো তিনি করছেন, সেগুলো আমরা অনেকেই জানি না। একটি দিনও তিনি বসে নেই। তার এই নেতৃত্ব ব্যতিরেকে এই মহামারী মোকাবিলা করা কখনও সম্ভব নয়।’
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ এস আলম গ্রুপের অর্থায়নে হাসপাতালে করোনা ভাইরাসের চিকিৎসা সামগ্রী প্রদান এবং চট্টগ্রাম মেরিন সিটি হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে উদ্বোধন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এইসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, আজকে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা ভাইরাস আমরা যেভাবে মোকাবিলা করেছি, করোনা ভাইরাসের প্রকোপ অন্তত আমরা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সক্ষম হয়েছি।
চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে ৫টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা হস্তান্তর করছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ‘অনেকে অনেক সমালোচনা করেন। যারা সমালোচনা করছেন, তারা টেলিভিশনে উঁকি দিয়ে দিয়ে সমালোচনা করছেন। ঘর থেকেও বের হন না। ঘরের মধ্যে বসে টেলিভিশনে উঁকি দিয়ে সমালোচনা করেন।’
তথ্যমন্ত্রী বলেন, আজকে স্বাস্থ্যখাতে জেকেজি-রিজেন্টকে সরকারই উদ্ঘাটন করেছে। কোনো পত্রিকার রিপোর্টের প্রেক্ষিতে এটি উদ্ঘাটন হয়নি। বা বিরোধীদল বলেছে- সেই কারণে এটি উদ্ঘাটন হয়নি। সরকারই এটা করেছে। ‘সরকার এইখানে যাতে কোনো অনিয়ম দূর্নীতি না থাকে- সেই জন্য এই কাজটি করেছে। অবশ্য স্বাস্থ্য অধিদফতরের এই ব্যাপারে আরও সতর্ক হওয়া উচিত ছিলো বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি। কিন্তু সরকারই এটি উদ্ঘাটন করেছে।’
ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ করোনার প্রাথমিক পর্যায়ের চিকিৎসা স্বল্পতা কাটিয়ে উঠতে পেরেছে। এখন আইসিইউ বেড ও হাসপাতালে জেনারেল বেড খালি থাকে। অক্সিজেনসহ অন্যান্য চিকিৎসা সরঞ্জামের অপ্রতুলতা দূর হয়েছে। করোনার চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী হয়েছে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা