বাংলাদেশে করোনার জাল সনদের রমরমা ব্যবসা - নিউইয়র্ক টাইমস
করোনাভাইরাসের ভুয়া রিপোর্ট নিয়ে বাংলাদেশ এখন সরগরম। বিশেষ করে রিজেন্ট হাসপাতাল ও জেকেজি। আরও স্পষ্ট করে বললে ডা. সাবরিনা ও মো. সাহেদ ওরফে শাহেদ করিম।
বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমস। তাদের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে করোনাভাইরাসের নকল সনদের রমরমা ব্যবসা চলছে। প্রতিবেদনে তারা এই ঘটনার হোতা রিজেন্ট সাহেদের গ্রেফতার হওয়ার বিষয়টিও উল্লেখ করেছে।
তার গ্রেফতার কাহিনীর বর্ণনাও দেওয়া হয়েছে। কবে থেকে পালাতক ছিলেন, কতোদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে খুঁজছে, কিভাবে তিনি সীমান্ত পার হতে চেয়েছিলেন, বোরকা পরে ছদ্মবেশ ধারন করেছিলেন— এমন সব বিষয়ই তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে সাহেদের হাসপাতালে যারা ৫৯ ডলার তথা সাড়ে পাঁচ হাজার টাকা খরচ করে করোনা টেস্ট করিয়েছেন তাদের অধিকাংশেরই ভুয়া রিপোর্ট দেওয়া হয়েছে। আবার যারা করোনার নেগেটিভ সনদপত্র দেখিয়ে বিদেশ যেতে চেয়েছেন তাদের কাছেও কোনো টেস্ট না করিয়েই জাল নেগেটিভ সনদ বিক্রি করেছেন।
আর প্রবাসীদের মধ্যে এই সনদের ব্যাপক চাহিদা রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। আরো উল্লেখ করা হয় বাংলাদেশের মিলিয়ন মিলিয়ন লোক বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে সে বিষয়টি। এসব প্রবাসীদের অনেকেই এই জাল নেগেটিভ সনদপত্র দেখিয়ে বিদেশে গেছেন সেটারও ইঙ্গিত দেওয়া হয়েছে।
এই ধরনের ভুয়া রিপোর্ট ও জাল করোনা নেগেটিভ সনদের ঘটনা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি যে ক্ষুন্ন করবে সেটিও তারা উল্লেখ করেছে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা