বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহার করতেন সাহেদ
প্রতারক জগতের মাফিয়া ডন শাহেদের প্রতারণার জাল ছিল সর্বত্র। কোনো প্রটোকলেই গুরুত্বপূর্ণ ব্যক্তির কাতারে না পড়লেও প্রতারণার মাধ্যমে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ নিয়মিত ব্যবহার করতেন তিনি। বেশ কয়েকবার এই লাউঞ্জ ব্যবহার করে তিনি বিদেশে যান বলে একটি জাতীয় দৈনিক পত্রিকার হাতে তথ্য এসেছে। এ ছাড়া তিনি অভ্যন্তরীণ ফ্লাইটেও চলাচলের সময় ভিআইপি লাউঞ্জ ব্যবহার করতেন বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে। তার ওই লাউঞ্জ ব্যবহারের অনুমতি নেই এই বিষয়টি সেখানকার কর্মকর্তা ও কর্মচারীরা তাকে জানালে বিভিন্ন রকম হুমকি দিতেন শাহেদ। তার সঙ্গে যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তির সম্পর্ক রয়েছে তাদের সরাসরি ফোন দিতেন। কখনও লাউড স্পিকারে কথা বলতেন। এতে ভয় পেয়ে কর্মকর্তারা আর ঝামেলায় যেতেন না।
ভিআইপি লাউঞ্জে প্রবেশের নিয়ম হচ্ছে নির্ধারিত যাত্রী এবং পরিবারের ২ সদস্য ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না। কিন্তু, সেখানে কোনো নিয়মের বালাই ছিল না তার ক্ষেত্রে। তার সঙ্গে আরো অনেকে সেখানে যেতেন। দেহ ও লাগেজ তল্লাশি করলে তিনি চেঁচামেচি করতেন। নথি পর্যালোচনা করে দেখা যায় যে, শাহেদ গত ২০শে নভেম্বর রাত ১১টা ৩০ মিনিটে শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে সিঙ্গাপুরে গেছেন। চলতি বছরে তিনি ৬ বার বিদেশে গেছেন। আসা-যাওয়ার ক্ষেত্রে তিনি সবসময় বেসরকারি এয়ারলাইন্স ব্যবহার করতেন। অবৈধভাবে ভিআইপি লাউঞ্জ ব্যবহার করার ক্ষেত্রে ক্ষমতাসীন দলের একাধিক নেতার মদত আছে বলে জানা গেছে। তার মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন খুলনা অঞ্চলের ক্ষমতাসীন দলের এক কেন্দ্রীয় নেতা। শাহেদ এখনো পলাতক আছেন। তাকে র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী খুঁজছে। তাকে গ্রেপ্তার করা গেলে কার প্ররোচনায় তিনি ওই ভিআইপি লাউঞ্জ ব্যবহার করেছেন তা জানা যাবে। গত ৭ই জুলাই রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র্যাব’র ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভুয়া করোনা পরীক্ষার প্রমাণ পাওয়া যায় সেখানে। এ ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়। প্রতারণার অভিযোগে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের হয়েছে।
শাহেদের ভিআইপি লাউঞ্জ ব্যবহারের বিষয়ে জানতে চাইলে এ বিষয়ে শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম তৌহিদুল আহসান গতকাল সেই জাতীয় দৈনিককে জানান, প্রটোকলের বাইরে কাউকে ভিআইপি লাউঞ্জ ব্যবহার করতে দেয়া হয় না। তবে যদি কোনো মন্ত্রণালয়ের অনুরোধ থাকে তাহলে তাকে ব্যবহার করতে দেয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনী এবং বিমানবন্দর সূত্রে জানা গেছে, রিজেন্ট হাসপাতালে অভিযান চালিয়ে র্যাব শাহেদের পাসপোর্ট জব্দ করেছে। ওই পাসপোর্টে দেখা গেছে, তিনি ৩টি দেশ বেশি ভ্রমণ করেছেন। সেগুলো হলো- থাইল্যান্ড, ভারত ও সিঙ্গাপুর। একটি নথি পর্যালোচনা করে দেখা যায়, ২০১৯ সালের ১৮ই মার্চ রাত ১০ টা ৩০ মিনিটে তিনি ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে ইউএস-বাংলার একটি ফ্লাইটে করে সিঙ্গাপুরে যান। ওই বছরের ১২ই এপ্রিল সকাল সাড়ে ১১টার দিকে ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে রিজেন্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে সিঙ্গাপুরে যান। সূত্র জানায়, এছাড়াও তিনি ২০১৯ সালের ৮ই মে রাত ১ টা ১৫ মিনিটে ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে থাইএয়ার ওয়েজের একটি ফ্লাইটে করে থাইল্যান্ডে যান। গত বছরের ৬ই জুন রাত ১১ টা ৫৫ মিনিটে ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে সিঙ্গাপুর গেছেন। সূত্র জানায়, গত বছরের ২৪শে আগস্ট সকাল ৯ টা ৫৫ মিনিটে ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে ইউএস-বাংলার একটি ফ্লাইটে করে থাইল্যান্ডে যান তিনি। এছাড়াও গত বছরের ২০শে নভেম্বর সকাল ১১ টা ৩০ মিনিটে ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে রিজেন্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে সিঙ্গাপুরে গিয়েছিলেন। সূত্র: মানবজমিন


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা