রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজে ৩০ ভাগ অগ্রগতি
সরকারের মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ করোনা মহামারীর মধ্যেও পূর্ণদ্যমে এগিয়ে চলেছে। সরকারের লক্ষাধিক কোটি টাকা ব্যয়ে নির্মিত সর্ববৃহৎ এই প্রকল্পের কাজ ইতোমধ্যে ৩০ ভাগ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে নিয়ে প্রকল্পের কাজে জনবল বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে দেশি ও বিদেশি প্রায় দশ হাজার মানুষ প্রকল্পে কাজ করছে বলে প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর জানিয়েছেন।
গত ১১ জুলাই শনিবার প্রকল্পের কাজের সর্বশেষ অবস্থা পরিদর্শনে ড. শৌকত আকবর ঈশ্বরদীর রূপপুরে এলে ইত্তেফাককে জানান, সিডিউল অনুযায়ী কাজ এগিয়ে চলেছে। করোনা পরিস্থিতির মধ্যে কাজের গতি পূর্বের তুলনায় বৃদ্ধি করা হয়েছে। দুটি ইউনিটের রিঅ্যাক্টর ভবন নির্মাণ কাজে যথেষ্ট অগ্রগতি হয়েছে। নির্মাণ কাজ ৩০ ভাগ অগ্রগতি হয়েছে বলে তিনি জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালের ৩০ নভেম্বর ঈশ্বরদীর রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের নিমিত্তে ১ম ইউনিটের মূল স্থাপনার কংক্রিট ঢালাই কাজ উদ্বোধন করেন । পরের বছরই দ্বিতীয় ইউনিটের চুল্লির নির্মাণ কাজ শুরু হয়। রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান এটমস্ট্রয় এক্সপোর্টের নির্মাণ কাজ শুরুর ৬৮ মাসের মধ্যে মূল স্থাপনা নির্মাণ সম্পন্নের কথা রয়েছে।
ড. শৌকত জানান, ২০২৩ সালের মাঝামাঝি সময়ে প্রথম ইউনিটের এবং ২০২৪ সালে দ্বিতীয় ইউনিট হতে বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া সম্ভব হবে।
বর্তমানে দুই হাজার বিদেশিসহ প্রায় দশ হাজার জনবল এই প্রকল্পে পূর্ণোদ্যমে মহাকর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, বিদেশিদের মধ্যে সিংহভাগই রাশিয়ান। রুশ আর্থিক সহায়তায় ১,০৭৯ একর এবং রেলওয়ের প্রায় ৭৫ একর জমির উপর নির্মিত প্রকল্পের দুটি ইউনিটের ব্যয় ধরা হয়েছে ১২.৬৫ বিলিয়ন ডলার অর্থাৎ ১,০১,২০০ কোটি টাকা।
করোনা পরিস্থিতিতে প্রকল্পের সার্বিক কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে ড. শৌকত আকবর জানান, করোনার প্রকোপ বাড়তে থাকলে ২৬ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। লকডাউন শুরুর পর হতে এযাবত ৭৮ জন রাশিয়ান দেশে ফেরত গেছেন। অপরদিকে ৩টি চার্টার্ড বিমানে ৫৭০ জন এসেছেন। ১১ জন জার্মানও এসে যোগ দিয়েছেন। ভারতীয় ৮১ জনকে আসার অনুমতি দেওয়া হয়েছে। জুলাই ও আগস্টের মধ্যে প্রায় ৭৫০ জন রাশিয়ান বিশেষজ্ঞ এসে পৌঁছাবেন।
প্রকল্প এলাকায় স্বাস্থ্যবিধি প্রসঙ্গে তিনি বলেন, কাজে যোগ দেওয়ার আগে প্রতিদিনই তাপমাত্রা মাপা হচ্ছে। তাপমাত্রা বেশি থাকলে ৭ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে। এরপর আবারো পরীক্ষা করে সুস্থ মনে হলে কাজে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। এছাড়া কাজ করার সময়ও তাপমাত্রা মাপা হচ্ছে। রাশিয়ান ও প্রকল্পের মেডিকেল টিম এই কাজে সবসময় নিয়োজিত রয়েছে।
কোয়ারেন্টোইনে জন্য আলাদা আবাসনের ব্যবস্থা রয়েছে। বিদেশ হতে আগতদের নমুনা পরীক্ষার ‘নেগেটিভ’ রিপোর্ট সাথে আনতে হচ্ছে। তদুপরি আসার পর ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টানে থাকতে হচ্ছে। কঠোরভাবে এসব ব্যবস্থা নেওয়ার কারণে নির্মাণ কাজে ব্যাঘাত সৃষ্টি হয়নি বলে তিনি জানিয়েছেন।
ড. শৌকত আকবর জানান, রাশিয়ার বিভিন্ন কারখানায় প্রকল্পের যন্ত্রপাতি তৈরি হচ্ছে। যন্ত্রপাতি নির্মাণ কাজ তদারকির জন্য বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও প্রকল্পে কর্মরত বেশ কয়েকজন বিজ্ঞানী ও প্রকৌশলী রাশিয়ায় অবস্থান করছেন। এছাড়া রাশিয়ার মস্কোতে বাংলাদেশ দূতাবাসে একটি নিউক্লিয়ার সেকশন রয়েছে। রাষ্ট্রদূত কামরুল আহসানের নেতৃত্বে নিয়মিত কার্যক্রম মনিটরিং করা হচ্ছে।
হার্ডিঞ্জ সেতুর অদূরে পদ্মা নদীর তীরে ১৯৬১ সালে গৃহীত এই প্রকল্প প্রায় ৫০ বছর পর ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করেন। ২০১৩ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০১৫ সালের ২৫ ডিসেম্বর রুশ রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রসাটমের অঙ্গ প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয় এক্সপোর্টের সাথে বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন প্রকল্প বাস্তবায়নের জন্য চুক্তি সম্পাদন করেন।
দেশের সর্বোচ্চ ব্যয়বহুল প্রকল্পে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের আবাসনের জন্য গণপূর্ত বিভাগের মাধ্যমে নির্মিত হচ্ছে আধুনিক মানের গ্রিন সিটি। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নিয়মিত তদারকি করছেন বলে জানা গেছে।
করোনা পরিস্থিতিতে সরকারের অগ্রাধিকারভুক্ত কয়েকটি প্রকল্পের কাজে স্থবিরতা দেখা গেলেও মেগা প্রকল্প রূপপুরের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। কোনো কোনো কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হচ্ছে। আশা করা যায়, টাইম লাইন অনুযায়ী ২০২৩ ও ২০২৪ সালে এই প্রকল্প হতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। ফলে সরকারের উন্নয়ন কাজ অনেকটাই সফলতার মুখ দেখার সাথে সাথে এই প্রকল্পকে ঘিরে বঙ্গবন্ধুর স্বপ্নর সফল বাস্তবায়ন ঘটবে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা