১৮ বছরের কম বয়সীরা পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র
১৮ বছরেরও কম বয়সীরা এবার পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র। নির্বাচন কমিশনের সার্ভার থেকে বিনামূল্যে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারবেন তারা। তবে ১৮ বছর না হওয়া পর্যন্ত নিবন্ধিত কোনো ব্যক্তির নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে না। তারা ভোটাধিকার প্রয়োগও করতে পারবেন না। মঙ্গলবার নির্বাচন কমিশনের আইডিয়া প্রজেক্টের অফিসার ইনচার্জ (কমিউনিকেশন) স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন গত ২৭ এপ্রিল ২০২০ হতে অনলাইনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত বিভিন্ন সেবা সফলভাবে সম্পন্ন করে আসছে। এর ধারাবাহিকতায় ১৮ বছরের বেশি বয়সের নাগরিকদের পাশাপাশি ভোটার তালিকা হালনাগাদ-২০১৯ কার্যক্রমে ১৬ হতে ১৮ বছর বয়সী নিবন্ধিত নাগরিকরাও জাতীয় পরিচয়পত্র গ্রহণ করতে পারবেন।
হালনাগাদের সময় ১৬ হতে ১৮ বছর বয়সী যে সকল নাগরিক বিভিন্ন সময় নির্বাচন অফিসে এসে নিবন্ধিত হয়েছেন তারাও অনলাইনে এনআইডি কপি ডাউনলোড করতে পারবেন। এছাড়া অনলাইনে আবেদন করে বায়োমেট্রিক প্রদান করে যারা নতুন নিবন্ধন হবেন তারা সবাই জাতীয় পরিচয়পত্র গ্রহণ করতে পারবেন।
যে ভাবে নিজে নিজে এনআইডি প্রিন্ট করবেন: ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০১৯ এ নিবন্ধিত ১৬ থেকে ১৮ বছর বয়সী নাগরিকরা নির্বাচন কমিশনের এনআইডি ওয়েব পোর্টাল https://services.nidw.gov.bd এ “অন্যান্য তথ্য” ক্যাপশনের এনআইডি নম্বর লিংকে ব্যক্তির ফরম নম্বর ও জন্ম তারিখ দিয়ে এনআইডি নম্বর গ্রহণ করবেন। পরে ওই পোর্টালে রেজিস্ট্রেশন করে নিজের প্রোফাইল দেখতে পাবেন এবং “ডাউনলোড” অপশন হতে বিনামূল্যে জাতীয় পরিচয়পত্রের রঙ্গিন কপি সংগ্রহ করতে পারবেন।
তবে এ পোর্টাল হতে নিবন্ধিত ১৬ হতে ১৮ বছর বয়সী নাগরিকরা শুধুমাত্র একবারই তার জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারবেন। ওই জাতীয় পরিচয়পত্র মুদ্রণ ও লেমিনেটিং করে সকল প্রকার নাগরিক সেবা গ্রহণ করতে পারবেন। তবে ১৮ বছর না হওয়া পর্যন্ত নিবন্ধিত কোনো ব্যক্তির নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে না। এবং তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। এজন্য অনলাইন অথবা অন্য কোনো মাধ্যমে ভোটার হিসেবে কোনো তথ্য প্রদর্শিত হবে না।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা