দেশে অনলাইনে পশু ক্রয়-বিক্রয় করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর
প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণের বিস্তাররোধে কোরবানির পশু কেনাবেচার জন্য লোকসমাগমকে নিরুৎসাহিত করে অনলাইন বা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে যথাসম্ভব পশু ক্রয়-বিক্রয় করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। মন্ত্রী আজ মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।
এ বছর করোনা ভাইরাসের কারণে ভিন্ন এক প্রেক্ষাপটে ঈদুল আজহা উদ্যাপিত হচ্ছে উল্লেখ করে মন্ত্রী পশুর হাটে লোকসমাগম বেশি হওয়ার সম্ভাবনা থাকে এবং এতে করে ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা বেশি তাই হাটে যাওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করে সবাইকে অনলাইনে ক্রয়-বিক্রয় করার পরামর্শ দেন। ডিজিটাল প্ল্যাটফর্ম বা অনলাইন থেকে গরু কেনাবেচার প্রতি সকলকে উৎসাহিত করে মোঃ তাজুল ইসলাম জানান গত কয়েকদিন আগে তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন ডিজিটাল হাট উদ্বোধন করেছেন এবং সেখান থেকে নিজেও একটি গরু ক্রয় করেছেন।
যারা অনলাইনে পশু ক্রয়-বিক্রয় করতে পারবেন না সেই ক্ষেত্রে যাতে মানুষের সমাগম কম হয় এমন জায়গায় পশু ক্রয়-বিক্রয়ের স্থান নির্ধারণ করতে হবে এবং পশুর হাটে অবশ্যই স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বসহ অন্যান্য সরকারি নির্দেশনা মানতে হবে। মোঃ তাজুল ইসলাম বলেন স্থানীয় সরকার বিভাগের সকল প্রতিষ্ঠান এবং জেলা-উপজেলা প্রশাসন তাদের এলাকার বাস্তবতার আলোকে পশুর হাট ব্যবস্থাপনার সিদ্ধান্ত নেয়ার জন্য মন্ত্রণালয় থেকে দিক নির্দেশনা দেয়া হয়েছে। করোনা ভাইরাসের কারণে সারাদেশে পশুর হাট স্বল্প পরিসরে বসবে বলেও নিশ্চিত করেন স্থানীয় সরকার মন্ত্রী।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা