মেয়র আতিকুলের বড় ভাই প্রকৌশলী শফিকুলের মৃত্যু
প্রকৌশলী মো. শফিকুল ইসলাম গতকাল রাত একটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের বড় ভাই।
প্রকৌশলী মো. শফিকুল ইসলাম ১৯৩৮ সালের ২৯ ডিসেম্বর কুমিল্লা জেলার তিতাস থানার লালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৭ সালে সাবেক আহছান উল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ (বর্তমান বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ১৯৬৫ সালে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল সমিতির একজন ফেলো সদস্য।
স্নাতক পাশের পর কিছুদিন তিনি সরকারি চাকুরি করেন। ১৯৬৫ সালে তিনি রূপপুর পারমানবিক প্রকল্পের প্রকল্প পরিচালক ছিলেন। দীর্ঘদিন তিনি এ প্রকল্পে প্রকৌশল পরামর্শক হিসাবে কাজ করেছেন এবং দেশের বৃহত্তম নির্মাণসমূহে পরামর্শক হিসাবে অবদান রেখেছেন।
১৯৮৬ সালে বর্তমান তৈরি পোশাক শিল্পের অগ্রপথিক হিসেবে তাঁর ছোট ভাই মো. আতিকুল ইসলামকে সাথে নিয়ে তৈরি পোশাকশিল্প প্রতিষ্ঠা করেন। বর্তমানে ইসলাম গার্মেন্টস লি. এন্ড গ্রুপ দেশের একটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। তিনি ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। অনেকবার এই প্রতিষ্ঠান সেরা রপ্তানিকারক হিসাবে দেশ-বিদেশে রপ্তানি ট্রফি অর্জন করেছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ভাই বোন, দুই পূত্র ও নাতি-নাতনি এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। পিতা মোমতাজ উদ্দীন আহমেদ ও মাতা মাজেদা খাতুনের এগারো সন্তানের মধ্যে তিনি জ্যেষ্ঠ সন্তান। তাঁর অন্য তিন ভাইও স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠা অর্জন করেছেন। দ্বিতীয় ভাই মো. তাফাজ্জুল ইসলাম অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি যিনি বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায় প্রদান করেন। তৃতীয় ভাই লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলাম বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও সেনাবাহিনীর প্রাক্তন চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) এবং আর্মড ফোর্সেস ডিভিশনের প্রাক্তন প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছোট ভাই মো. আতিকুল ইসলাম ডিএনসিসির মেয়র ও বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএমইএ) এর সাবেক সভাপতি।
আজ মঙ্গলবার বাদ জোহর বারিধারা ৮ নম্বর সড়কের বায়তুল আতিক মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।


১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা