ডেঙ্গু রোগী কম থাকলে কাউন্সিলরকে পুরস্কৃত করা হবে : ডিএনসিসি মেয়র
যে ওয়ার্ডে ডেঙ্গু রোগী সবচেয়ে কম থাকবে, সেই ওয়ার্ডের কাউন্সিলরকে পুরস্কৃত করা হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। পাশাপাশি লার্ভা থাকা বিভিন্ন স্থাপনার ছবি যে স্বেচ্ছাসেবক সব থেকে বেশি তুলে দেবেন তাকেও পুরস্কৃত করা হবে।
বুধবার (২৮ জুলাই) রাজধানীর মোহাম্মদপুরে মশক নিধন অভিযানে এ কথা জানান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।
আতিক বলেন, যে ওয়ার্ডে ডেঙ্গু রোগী সব থেকে কম থাকবে সেই কাউন্সিলরকে আমরা পুরস্কৃত করব। আমাদের ৭২০ জনের মতো স্বেচ্ছাসেবী আছেন। তারা বিভিন্ন স্থাপনায় গিয়ে ছবি তুলবেন। এভাবে যে স্বেচ্ছাসেবক এমন ছবি সব থেকে বেশি দিতে পারবেন যেখানে লার্ভা আছে, সেই স্বেচ্ছাসেবককেও আমরা পুরস্কৃত করব। বিশেষ করে কোনো নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গেলে কোনো ছাড় দেওয়া হবে না। সেখানে জরিমানা করা হবে, প্রয়োজনে জেল দেওয়া হবে।
প্রতি শনিবার সকাল ১০টায় ১০ মিনিটের জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রমের ঘোষণাও দেন আতিক। তিনি বলেন, আমরা একটা নতুন ক্যাম্পেইন করতে যাচ্ছি। এই ক্যাম্পেইনে প্রতি শনিবার সকাল ১০টায় ১০ মিনিটের জন্য নগরবাসী নিজ নিজ বাসাবাড়ি এবং এর আশপাশের এলাকা পরিষ্কার করবেন।
এ সময় অভিনেতা মোশাররফ করিম বলেন, শহরটা শুধু আতিক ভাইয়ের একার না। আমাদের সবার। আমরা ‘আমি’ থেকে ‘আমরা’ হতে চাই। আমরা এমনিতেই করোনার ঝামেলায় আছি। তার মধ্যে এই অভিযান আমাদের সবার নিরাপত্তার জন্যই। আমরা যাতে সুস্থ থাকি তার জন্যই এই প্রচারণা। এই শহরের ভালোর জন্য।
অভিযানে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জবাইদুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে সাংবাদিকদের ব্রিফিং শেষে মেয়র আতিকের নেতৃত্বে এক মোটর শোভাযাত্রা বের করা হয়।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা