খাল নিয়ে কী করবে দুই সিটি
ঢাকার খাল এবং পানি নিষ্কাশন চ্যানেল সংরক্ষণের দায়িত্ব পাচ্ছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। খালের দখল, দূষণ রোধ করে জলজট নিরসনের পরিকল্পনা করছে দুই সিটি করপোরেশন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, খালের দুই পাড়ে গাছ লাগিয়ে, ওয়াকওয়ে, সাইকেল লেন তৈরি করে দখল রোধ করব। নতুন ওয়ার্ডগুলোর খালে আমরা এরই মধ্যে কাজ শুরু করেছি। অন্য ওয়ার্ডেও একইভাবে কাজ এগিয়ে নেব। খাল দখলমুক্ত করে নাব্য ফিরিয়ে আনতে হবে। অনেক জায়গায় খালের প্রস্থ ২ ফুট পরিমাণ। তিনি আরও বলেন, খাল পরিচ্ছন্ন করে ওই এলাকাবাসীকে তার দায়িত্ব দেব। খাল পাড়ের বাসিন্দাদের ওই খাল দত্তক দেব। তিনি বলেন, খাল পরিষ্কার করে আলমারি, সোফা, টেলিভিশন পর্যন্ত পেয়েছি। খাল দূষিত করলে তাদের জরিমানার আওতায় আনা হবে। খাল নাব্য থাকলে রাজধানীতে জলজট থাকবে না।
সম্প্রতি এক অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, এক সময় খালের দায়িত্ব সিটি করপোরেশনের হাতেই ছিল এবং আইনেও তাই আছে। পরে কোনো এক সময়ে রাষ্ট্রপতির আদেশে সেটি ঢাকা ওয়াসার হাতে দেওয়া হয়। এখন দুই সিটির মেয়র খালের দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। সবাই মিলে আলোচনায় বসে আমরা ওয়াসা থেকে দুই সিটির কাছে খালগুলো হস্তান্তরের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। হস্তান্তর কাজটি সম্পন্ন করতে একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে। জানা যায়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি থেকে চারজন করে আটজন, ঢাকা ওয়াসা থেকে চারজন এবং স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুহাম্মদ ইবরাহিমকে আহ্বায়ক ও মোহাম্মদ সাঈদ উর রহমানকে সদস্য সচিব করে এ কমিটি করা হয়েছে। গঠিত এ কমিটি সিটি করপোরেশন কীভাবে কাজ করবে, ওয়াসা কীভাবে দায়িত্ব হস্তান্তর করবে, সে বিষয়ে প্রতিবেদন দেবে। সে অনুযায়ী আইনানুগ প্রক্রিয়া সম্পাদন হবে। কমিটি ৩০ দিনের মধ্যে রিপোর্ট দেবে। সেই রিপোর্টের আলোকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ঢাকা শহরের ড্রেনেজ ব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কারসহ সংশ্লিষ্ট বিষয়সমূহে এত দিন ওয়াসা দায়িত্ব পালন করেছে। দায়িত্ব পাওয়ার পর দুই সিটি করপোরেশন খালের রক্ষণাবেক্ষণ করবে। পানি নিষ্কাশনের জন্য জনবল, যন্ত্রপাতিসহ সবকিছুই সিটি করপোরেশনের কাছে আছে, তাদের সক্ষমতাও আছে। ওই সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আমরা দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা নিরসনে একটি যুগান্তকারী সিদ্ধান্তে উপনীত হয়েছি। ৩০ বছরের বেশি সময় ঢাকাবাসী দুর্ভোগে নিমজ্জিত ছিল। আমি আশাবাদী, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের কাজের মাধ্যমে অচিরেই ঢাকাবাসীকে এর সুফল দিতে পারব।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান বলেন, ১৯৮৮ সালে রাষ্ট্রপতির একটি সিদ্ধান্ত ছিল খাল ও পানি নিষ্কাশন চ্যানেল ওয়াসাকে দিয়ে দেওয়া। আমরা ২০০৯-১০ সালে দায়িত্বে আসার পর ২০১২ সাল থেকে অনেকবার বলেছি এটা যত তাড়াতাড়ি সম্ভব সিটি করপোরেশনকে হস্তান্তর করা হোক। এখন সেটির নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
রাজধানীর খালগুলো দখল-দূষণে মৃতপ্রায়। ওয়াসার দায়িত্বে থাকলেও খাল রক্ষণাবেক্ষণে কোনো উদ্যোগ না থাকায় দখলে নিশ্চিহ্ন হয়ে গেছে ঢাকার ঐতিহ্যবাহী অনেক খাল। খাল দখল করে গড়ে উঠেছে সরকারি, বেসরকারি, ব্যক্তিমালিকানা প্রতিষ্ঠান থেকে শুরু করে বসতবাড়ি। গত অক্টোবরে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম মিরপুর-১ এলাকায় গোদাগাড়ী খাল পরিষ্কারে নেমেছিলেন। খালের ভিতর পাওয়া গেছে নষ্ট ফ্রিজ, টেলিভিশন, বাথরুমের কমোড, সুটকেস, স্কুলব্যাগ, গাড়ির টায়ার, বালিশ, সোফা, জাজিম, তোশক, চেয়ার ও বড় পানির বোতল। প্রতিটি জিনিসের নাম লিখে ডিএনসিসি প্রদর্শনী করেছে। তাই সেবা সংস্থার উদাসীনতার সঙ্গে অসচেতনতা রয়েছে এলাকাবাসীরও। জনগণকে সচেতন করে খাল পরিচ্ছন্ন করার পরিকল্পনা করছে দুই সিটি করপোরেশন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা