রাতে আসর বসতো আশিক টাওয়ারে
রুদ্র মিজান: রাত বাড়ার সঙ্গে সঙ্গে পুরান ঢাকার রাস্তাগুলো ফাঁকা হতে থাকে। কমতে থাকে ভিড়। কোলাহল থেমে যায়। কিন্তু চকবাজারের মদিনা আশিক টাওয়ারের আসর শুরু হতো রাত ১১টা থেকেই। একের পর এক বিলাসবহুল গাড়ি থামতো সেখানে। ব্যবসায়ী, তরুণ রাজনীতিবিদদের সরব উপস্থিতি ছিল ওই ভবনে। টাওয়ারের এই আড্ডায় অংশ নিতেন বিভিন্ন বয়সের নারীরাও। চিৎকার, বিকট শব্দে গান, আতশবাজির শব্দ শোনা যেতো রাতভর।
শোনা যেতো গুলির শব্দও। নাচে, গানে আসরে অংশগ্রহণকারীরা বুঁদ হয়ে থাকতেন মাদকে। ভোর পর্যন্ত চকবাজারের ওই এলাকা মাতিয়ে রাখতো মদিনা আশিক টাওয়ারের আসর। এই আসরের মধ্যমণি ইরফান সেলিম। সংসদ সদস্য হাজী সেলিমের পুত্র ইরফান সেলিম ও তার ঘনিষ্ঠদের খুশি করতে সব ধরনের আয়োজন করতেন তার দেহরক্ষীরা। হাজী সেলিমের ছোট ছেলে অস্ট্রেলিয়া প্রবাসী আশিক সেলিমের নামে এই টাওয়ার। ইরফানের ‘চাঁন সওদাগর দাদাবাড়ি’র গলি থেকে বের হয়ে একটু সামনে গেলেই চোখে পড়ে বহুতল মদিনা আশিক টাওয়ার।
আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আতশবাজি ও শটগানের গুলির শব্দে ঘুম হতো না অনেকের। কিন্তু আতঙ্কে প্রতিবাদ করার সাহস নেই কারও। এমনকি এখনও এ বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে চান না কেউ। ইরফান টাওয়ারে যাবেন। সেখানে পা রাখার আগেই পুরো এলাকার নিয়ন্ত্রণ নিতো ইরফানের দেহরক্ষীরা। দেহরক্ষীসহ প্রায় ৪০ জন তার সেবায় নিয়োজিত ছিল। ইরফান সেলিম আসার পরপরই শুরু হতো আসর। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই টাওয়ারের ১৬ তলায় হাজী সেলিমের মালিকানাধীন মদিনা ডেভেলপারের অফিস। রয়েছে আরো কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের অফিস। ১৭ তলাবিশিষ্ট এই ভবনের উপরের তলায় ইরফান সেলিমের কার্যালয়। এখানেই রাতভর আড্ডা দিতো ইরফান ও তার সঙ্গীরা। শীতাতপ নিয়ন্ত্রিত এই কক্ষের দুই পাশে বসার জন্য রাখা হয়েছে সোফা। রয়েছে একটি টেবিল ও চেয়ার। মাঝখানে ফাঁকা জায়গা। এটি ড্যান্স ফ্লোর। রাতভর দুই পাশে বসে ইরফান ও তার সঙ্গীরা নাচ উপভোগ করতো। হিন্দি ও পপ গানের সঙ্গে নাচ চলতো মদপান। আসরের অনেকেই আসক্ত ছিলেন ইয়াবায়। রাতে এখানে রঙ্গলীলা ঘটলেও দিনের বেলা ছিল ভিন্ন। দিনে এখানে ঘটতো নির্যাতনের ঘটনা। ইরফানের কথার অবাধ্য হলেই ধরে আনা হতো লোকজনকে। কান্নাকাটি করে, মাফ চেয়েও রেহাই পেতো না তারা। চাঁদা না দিলে ধরে এনে নির্যাতন করা হতো। এমনকি জমি দখলে বাধা দিলেও কপালে জুটতো করুণ পরিণতি। মুখে স্কচটেপ দিয়ে, হাত-পা বেঁধে বেদম পিটানো হতো। প্রায়ই হাত ধরে টেনে-হিঁচড়ে বিভিন্ন জনকে টাওয়ারের ভেতরে নিয়ে যাওয়ার দৃশ্য দেখেছেন অনেকে। ওই টাওয়ারের নিরাপত্তা ছিল কঠোর। নাইট ভিশন বাইনোকুলার, ওয়াকিটকি, ফ্রিকোয়েন্সি ডিভাইস ব্যবহার করতো ইরফান সেলিমের নিরাপত্তাকর্মীরা। ইরফান সেলিমকে গ্রেপ্তারের পর সোমবার ওই টাওয়ার থেকে কয়েক ধরনের দড়ি, হাতুড়ি, রড, হাড়, হ্যান্ডকাফ, বেশ কয়েকটি গামছা, ধারালো অস্ত্র, মোটা বেতের লাঠি, হকিস্টিক, স্যাভলন ভর্তি বোতল, গ্যাসলাইটার, ফয়েল পেপার, একটি মোটা জিআই পাইপ, দু’টি স্কিন স্কচটেপ, ট্রাইপডসহ নেটওয়ার্কিংয়ের কাজে ব্যবহৃত ওয়াকিটকিসহ উচ্চক্ষমতাসম্পন্ন ফ্রিকোয়েন্সি ডিভাইস জব্দ করেছে র্যাব।
এমপি হাজী সেলিমের পুত্র ইরফান সেলিম নিজেও ঢাকা দক্ষিণ সিটির কাউন্সিলর। একদিকে এমপিপুত্র, অন্যদিকে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করীম চৌধুরীর জামাতা। এছাড়া সিমেন্ট, জাহাজসহ নানা ধরনের ব্যবসা রয়েছে তার পরিবারের। ক্ষমতা ও বিপুল সম্পত্তির কারণেই বেপরোয়া ইরফান। র্যাব’র লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, মদিনা আশিক টাওয়ারে ছিল টর্চার সেল। এই ভবনে অনেক অপকর্ম হতো। বেশকিছু আলামতও পাওয়া গেছে বলে জানান তিনি। সূত্র: মানবজমিন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা