বাড্ডায় ভবনের ছাদে গাঁজা চাষ
মঈনুল হোসেন মঈন (৪২) এবং খালেদ আক্তার মাহমুদ ওরফে মাসুম (৪৫)। তারা দুই ভাই। রাজধানীর বাড্ডায় পৈতৃক সূত্রে ছয়তলা বাড়ির মালিক তারা। তাদের পিতা ৯৫ বছর বয়সী বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা মাহমুদ হোসেন প্রায় অচল। অন্যের সহযোগিতা ছাড়া নড়াচড়াও করতে পারেন না। এই সুযোগে পিতার গড়ে তোলা দক্ষিণ বাড্ডার আলাতুন্নেসা স্কুল রোডের ভূঁইয়া বাড়ি গলির জিপি-খ ১৪৭ নম্বর ভবনের ছাদে ৪ বছর ধরে গাঁজার চাষ করছিলেন দুই ভাই।
গাছ থেকে পাতা তুলে প্রক্রিয়া করে সরবরাহ করছিলেন কারওয়ান বাজার, উত্তরাসহ রাজধানীর বিভিন্ন স্থানে। এছাড়া তারা গাঁজার গাছও বিক্রি করে আসছিলেন। একেকটি গাছ বিক্রি করছিলেন ৮-১০ হাজার টাকায়। তারা নিজেরাও নেশাগ্রস্ত। মদ, গাঁজা ইয়াবা সব মাদকেই অভ্যস্ত তারা। গাঁজা গাছের পরিচর্যা করার সময় মঈন বুধবার রাতে ধরা পড়েছেন পুলিশের হাতে। মাসুম পালিয়ে গেছেন। বৃহস্পতিবার মঈনকে আদালতে হাজির করে গাঁজা চাষের আদ্যোপান্ত জানতে পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন বাড্ডা থানা পুলিশ। রিমান্ড আবেদনের শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন। বাড্ডা থানা সূত্রে এসব তথ্য জানা গেছে।
বাড়ির মালিক বিমান বাহিনীর কর্মকর্তা হোসেন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। সারাক্ষণ তার সময় কাটে বিছানাতেই। দীর্ঘদিন ধরেই অন্যের সহায়তা ছাড়া তিনি চলাফেরা করতে পারেন না। মঈনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বাড্ডা থানার পুলিশ পরিদর্শক গাজী ইয়াসিন যুগান্তরকে বলেন, রাজশাহী এবং সিলেট সীমান্ত এলাকা থেকে বিজ এনে ছাদে গাঁজার চাষ করেন দুই ভাই। বাড়ির ভাড়াটিয়াদের ছাদে ওঠার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। ছাদের নিয়ন্ত্রণ ছিল দুই ভাইয়ের কাছে। পুলিশ পরিদর্শক জানান, মঈনকে গ্রেফতারের পর তাকে নিয়ে ছাদে অভিযান চালিয়ে ৩০টি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। ফলের টবে মাটি দিয়ে সেখানে গাঁজার বিজ রোপণ করতেন তারা। নিবির পরিচর্যার মাধ্যমে সেখানে গাঁজার চাড়া বড় হয়। ছোটবেলায়ই দুই ভাই মাদকে আসক্ত হয়ে পড়েন। বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা মাহমুদ হোসেন ছোটবেলা থেকেই সন্তানের প্রতি সতর্ক থাকলেও কোনো এক পর্যায়ে মঈন-মাসুম মাদকাসক্ত হয়ে পড়েন। সন্তানদের টাকা-পয়সা দেয়ার ব্যাপারেও মাহমুদ হোসেন ছিলেন বেশ কঠোর। শেষ পর্যন্ত নেশার টাকা জোগাড় করার জন্য তারা বাঁকা পথ ধরেন। গত কয়েক বছর আগে তারা গাঁজা চাষের দিকে ঝুঁকে পড়েন। সম্প্রতি পাশের বাড়ির ছাদ থেকে এক ব্যক্তি গাঁজা চাষের বিষয়টি টের পান এবং পুলিশে খবর দেন। শেষ পর্যন্ত পুলিশ ওই বাড়িতে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়। পুলিশ অভিযান চালিয়ে মঈনকে গ্রেফতার করতে পারলেও অপরজন পালিয়ে যান।
মামলার বাদী এসআই সৌমিত্র সাহা যুগান্তরকে বলেন, বুধবার রাত সাড়ে ১০টার দিকে মধ্য বাড্ডা ফুটওভার ব্রিজের নিচে ডিউটিতে ছিলাম। এ সময় খবর পাই যে, আলাতুন্নেছা স্কুল রোডের ভূঁইয়া বাড়ি গলির একটি বাসার ছাদে নেশা জাতীয় দ্রব্যের গাছ চাষ হচ্ছে। মঈন এবং মাসুম নামের দুই ব্যক্তি এসব গাছের পরিচর্যা করেন। এসব গাছ এবং গাছের পাতা বিক্রি করে তারা অবৈধভাবে লাভবান হলেও যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এ সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য প্রাথমিকভাবে বিষয়টি বাড্ডা থানার ওসি পারভেজ আলমের অনুমতি চাই। তিনি অনুমতি দিলে ফোর্স নিয়ে ওই বাড়িতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাসুম পালিয়ে যান। মঈন দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করি। তাকে নিয়ে ছাদে অভিযান চালিয়ে গাঁজার গাছগুলো রাত ১১টার দিকে জব্দ করি। প্রাথমিকভাবে মঈন গাঁজা চাষ ও বিক্রি করার কথা স্বীকার করেছেন। পরে বৃহস্পতিবার মঈন ও মাসুমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করি। এসআই সৌমিত্র সাহা জানান, গ্রেফতার মঈন পেনাল কোডের ৪১৩ নম্বর ধারায় করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। ২০১৮ সালের ১৯ জানুয়ারি তার বিরুদ্ধে ওই মামলাটি হয়েছিল বলে এসআই সৌমিত্র জানান।
জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা একেএম নুরুল হক জানান, অভিযানের সময় আমি ছিলাম না। মামলার পর আমাকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন এবং আসামিকে জিজ্ঞাসাবাদের সুযোগ না পাওয়ায় এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারছি না। আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং ঘটনাস্থল পরিদর্শনের পরই এ সংক্রান্ত সব তথ্য বেরিয়ে আসবে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা