বাংলানিউজের ইকরামের চিকিৎসায় বসুন্ধরা গ্রুপের অনুদান
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সিনিয়র করেসপন্ডেন্ট ইকরাম-উদ দৌলার পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। তার উন্নত চিকিৎসার জন্য নগদ অনুদানের পাশাপাশি সার্বিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের বাসভবনে ইকরাম-উদ দৌলার ছোট বোন নীলিমা ইয়াসমিনের হাতে অনুদানের তিন লাখ টাকা তুলে দেন গ্রুপের পরিচালক সাবরিনা সোবহান। তিনি ইকরামের চিকিৎসার খোঁজ খবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সম্পাদক জুয়েল মাজহার, ব্যবস্থাপনা পরিচালকের প্রধান সমন্বয়ক মোহাম্মদ গোলাম ও ব্যবস্থাপনা পরিচালকের ব্যক্তিগত সচিব বিনোদ পি ম্যাথিউ। .বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এ সময় সাংবাদিক ইকরাম-উদ দৌলার চিকিৎসার খোঁজ খবর নেন। একই সঙ্গে চিকিৎসার জন্য প্রয়োজনে আরও সহায়তার আশ্বাস দেন। তার শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে নিয়মিত জানাতে বলেন।
সঙ্কটকালে পাশে দাঁড়ানোর জন্য ইকরামের বোন নীলিমা ইয়াসমিন ও তার স্বামী দিদারুল ইসলাম রাসেল বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বসুন্ধরা গ্রুপের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজধানীর খিলক্ষেতে লা মেরিডিয়ান হোটেলের সামনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হোন বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট ইকরাম-উদ দৌলা। পেছন থেকে দ্রুতগতির একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে যান। তার ডান পাঁজরের ১১টি হাড় ভেঙে যায়। তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, পরে বাংলাদেশ মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। সেখানেই তার চিকিৎসা চলছে।
দেশ ও মানুষের কল্যাণে সবসময় কাজ করে বসুন্ধরা গ্রুপ। যে কোনো সঙ্কটে সবসময় প্রসারিত হয় স্বনামধন্য এই শিল্প গোষ্ঠীর হাত। .প্রসঙ্গত, করোনা মহামারির শুরু থেকেই মানুষের জন্য বিভিন্ন ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করে বসুন্ধরা গ্রুপ। এসবের মধ্যে উল্লেখ্যযোগ্য হলো, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ কোটি টাকা অনুদান, ৫ হাজার শয্যার অস্থায়ী কোভিড হাসপাতাল স্থাপনের জন্য বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি ছেড়ে দেওয়া এবং দেশব্যাপী হাজার হাজার দরিদ্র মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অন্যতম।
এছাড়া করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মারা যাওয়া তিন সাংবাদিকের পরিবারকে ৫ লাখ করে মোট ১৫ লাখ টাকা অনুদান দিয়েছে বসুন্ধরা গ্রুপ।
এছাড়া রাজধানীর বাড্ডায় গণপিটুনিতে নিহত তাসলিমা বেগম রেনুর সন্তানদের পড়ালেখার খরচ চালানোর জন্য ১০ লাখ টাকার এফডিআর করে দিয়েছেন বসুন্ধরা গ্রুপের পরিচালক সাবরিনা সোবহান।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা