ফুটপাথে নির্মাণ সামগ্রী বা অবৈধ স্থাপনা থাকলেই নিলাম করা হবে-মেয়র আতিক
ফুটপাত ও সড়কে নির্মাণ সামগ্রী বা অবৈধ দোকানসহ কোন কিছু পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তা নিলামে দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। আগামী ৭ সেপ্টেম্বর থেকে সংস্থাটির ১০ টি জোনে একযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এজন্য বিশেষ অভিযান পরিচালণার নির্দেশ দিয়েছেন মেয়র। একইসাথে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান এ কাজে বাধা দিলে সাথে সাথেই জেল জরিমানা করার নির্দেশ দিয়েছেন তিনি। ফুটপাথ ও রাস্তাকে শুধুমাত্র নাগরিকদের ব্যবহারের জন্য ও দখলমুক্ত করতেই এমন কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানান মেয়র। ফুটপাথ ও রাস্তার দখল উচ্ছেদে নামার পূর্ব প্রস্তুতি হিসেবে আয়োজিত এক ভার্চুয়াল সভায় ডিএনসিসির কর্মকর্তাদের এ বিষয়ে নির্দেশনা দেন মেয়র। সভায় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, সচিব রবীন্দ্রশ্রী বড়ূয়া,প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা আবদুল হামিদ মিয়া ও সকল আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় মেয়র আতিক বলেন, জনপ্রতিনিধি হিসেবে প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরদের সাথে নিয়ে এসব অভিযান পরিচালণা করতে হবে। একইসাথে স্থায়ী বা অস্থায়ী কোন দোকান বা অবকাঠামো ইত্যাদি পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তা ভাঙ্গতে অভিযানে পে-লোডার ও বুলডোজার সহ প্রয়োজনীয় সামগ্রী সাথে নিতে সংশ্লিষ্টদেরকে নির্দেশ দেন মেয়র। তিনি বলেন, দখলেল সাথে জড়িত কাউকেই কোন প্রকার ছাড় দেয়া হবে না। বাধা দিলেও শাস্তি প্রদান করা হবে ও মালামাল জব্দ করার পরপরই প্রকাশ্যে নিলামে দেয়া হবে। উক্ত অর্থ কর্পোরেশনের ফান্ডে জমা হবে। নগরবাসী স্বাচ্ছ্যন্দে রাস্তায় ও ফুটপাথ দিয়ে চলঅচল করতে পারেন তা নিশ্চয়তার দায়িত্ব আমাদের। তাই ফুটপাথ দখলধারীর হতে পারে না। ফুটপাথ ও রাস্তা হবে শুধুমাত্র জনগণের।
আসন্ন শীতে মশার উপদ্রব মুক্ত নগর গড়ার নির্দেশ দিয়ে মেয়র বলেন, সরকারি বা ব্যক্তি মালিকানাধীন যে সকল জলাশয়ে কচুরিপানা পরিষ্কার করা হচ্ছে না, মশা থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে তাদেরকে অবশ্যই কচুরিপানা পরিষ্কারে বাধ্য করতে হবে। মশা জন্ম নেয়ার আগেই সকল প্রকার কিউলেক্স মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে হবে। গত বছরের এডিস মশার মতো কিউলেক্স মশার কামড়ে এবছর যেনো কোন নাগরিক কষ্ট না করেন সেদিক বিশেষ মনযোগ দিতে স্বাস্থ্য বিভাগকে ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদেরকে নির্দেশ দেন মেয়র। এডিস মশার বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান পরিচালণার জন্য সংশ্লিষ্টদের অঅন্তরিক ধন্যবাদ জানান ও একইসাথে কার্যক্রম চালু রাখতে নির্দেশ দেন মেয়র।
আতিকুল ইসলাম বলেন, অভিযানে রাজধানীর যত্রতত্র বছরৈর পর বছর ধরে ঝুলে থাকা বিশাল আকৃতির ও ছোট বড় স্থায়ী অস্থায়ী সকল বে সরকারী বা অবৈধ বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে হবে। এজন্য সকল প্রকার অবৈধ বিলবোর্ড ও বিজ্ঞাপন প্রচারকারীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন অবৈধ বিজ্ঞাপন বোর্ড স্থাপন করে নগরীল সৌন্দর্য নষ্ট করতে কাউকেই সুযোগ দেয়া হবে না। তিনি যত ক্ষমতাবানই হোক ডিএনসিসির আওতায় এসে প্রচার করতে হবে।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা