৭ টাকার ভাড়া ৩০ টাকা
দীর্ঘ ৬৬ দিন পর গণপরিবহন চালু হলেও এ খাতে নৈরাজ্য রয়েই গেছে। করোনাভাইরাসে পর্যুদস্ত সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেয়া হয়েছে বাড়তি ভাড়ার খড়গ। যদিও উপেক্ষিত যাত্রী সুরক্ষা ব্যবস্থা। গণপরিবহন রাস্তায় নামানোর ক্ষেত্রে সরকার ১১ দফা শর্ত দিলেও খোদ রাজধানীতে সেসবের তোয়াক্কা না করে চলছে বাস। সাত টাকার ভাড়া আদায় করা হচ্ছে ৩০ টাকা। ইচ্ছে করে গণপরিবহন কম চালিয়ে তৈরি করা হয়েছে কৃত্রিম সংকটও।
বিআরটিএ কর্তৃক পূর্বনির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে আজ মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এ কথা বলেন। পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), বারসিক, ডব্লিউবিবি ট্রাস্ট, বাংলাদেশ হকার্স ফেডারেশন ও ঢাকা যুব ফাউন্ডেশন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে ও বাংলাদেশ নিরাপদ পানি আন্দোলনের (বানিপা) সাধারণ সম্পাদক এম এ ওয়াহেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ হকার্স লীগের সভাপতি এম এ কাশেম, পবার সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জ্বল, বারসিকের সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম, ঢাকা যুব ফাউন্ডেশনের সভাপতি মো. শহীদুল্লাহ, গ্রিন ফোর্সের সমন্বয়ক মেসবাহ সুমন, নাসফ’র সহ-সম্পাদক মো. সেলিম, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সদস্য সচিব শাকিল রেহমান, সেভ দ্য রোড’র যুগ্ম-মহাসচিব মো. হাসিবুল হক, সুজন ঢাকা মহানগরের সহ-সভাপতি নাজিম উদ্দিন, ডব্লিউবিবি ট্রাস্টের আতিকুর রহমান।
বক্তারা বলেন, কোভিড-১৯ এর বিস্তার রোধে শর্তসাপেক্ষে সীমিত পরিসরে নির্দিষ্টসংখ্যক যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে আন্তঃজেলা ও দূরপাল্লার চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া পুনঃনির্ধারণ করা হয়েছিল। ২০১৬ সালের মে মাসের প্রজ্ঞাপন অনুযায়ী আন্তঃজেলা ও দূরপাল্লার বাসের প্রতি কিলোমিটারের সর্বোচ্চ ভাড়া ছিল ১ টাকা ৪২ পয়সা। করোনাকালে ৬০ শতাংশ বাড়িয়ে তা ২ টাকা ২৭ পয়সা নির্ধারিত হয়েছে। ঢাকা মহানগরীতে বাস ও মিনিবাসের চলাচলের ক্ষেত্রে ২০১৬ সালের প্রজ্ঞাপন অনুসারে প্রতি কিলোমিটারে ভাড়া ১ টাকা ৭০ পয়সা এবং চট্টগ্রামে ১ টাকা ৬০ পয়সা। করোনাকালে বাসভাড়া ৬০ শতাংশ বাড়ায় তা যথাক্রমে ২ টাকা ৭২ পয়সা এবং ২ টাকা ৫৬ পয়সা হয়েছে। ভাড়া বাড়ানোর সময় ভোক্তা ও নাগরিক অধিকার সংগঠনগুলো আপত্তি করেছিল। করোনাকালে পৃথিবীর কোথাও গণপরিবহণে যাত্রীভাড়া বাড়ানো হয়নি। কিন্তু প্রকৃতপক্ষে বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার চাইতেও বাস্তবে অনেক বেশি ভাড়া আদায় করা হচ্ছে। ভাড়া প্রায় দ্বিগুণ করা হলেও যাত্রী সুরক্ষা উপেক্ষিত। ১১ দফা শর্ত ভঙ্গ করে স্বাস্থ্যবিধি না মেনেই চলছে বাস।
ভাড়া বৃদ্ধির উদাহরণ দিয়ে বক্তারা বলেন, কলাবাগান থেকে প্রেসক্লাবের দূরত্ব ৫ দশমিক ৬ কিলোমিটার। এই দূরত্বে বাসভাড়া হওয়া উচিত সাত টাকার মতো। কিন্তু করোনাকালে এই ভাড়া ৩০ টাকার মতো নেয়া হচ্ছে। প্রতিবাদ করেও সুফল মিলছে না। অন্যদিকে গাদাগাদি করে যাত্রী পরিবহনের কারণে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছেই।
বিগত দিনগুলোতে দেখা গেছে, একটি সিন্ডিকেট পুরো পরিবহন সেক্টরকে দখল করে নিয়েছে। বিভিন্ন কোম্পানি যত সংখ্যক ও যে মানের বাস চালানোর শর্তে রুট পারমিট পায় তারা তার চেয়ে অনেক কম সংখ্যক এবং নিম্নমানের বাস চালায়। কোম্পানিগুলো যেখানে ৫০টি বাস চালানোর কথা সেখানে তারা ইচ্ছাকৃতভাবে ১০টি বাস চালাচ্ছে। এতে যাত্রীরা যথেষ্ট যানবাহন না পেয়ে রাস্তার মাঝখান থেকে চলন্ত বাসে ঝুঁকি নিয়ে ওঠানামা করতে বাধ্য হচ্ছে। এ কারণে দুর্ঘটনা বাড়ছে। ঢাকায় গেটলক বা সিটিং সার্ভিসের নামে অনেক বাস চলাচল করে যারা অন্যদের চেয়ে কয়েকগুণ বেশি ভাড়া আদায় করে।
বক্তারা বলেন, সম্প্রতি বাস মালিক-শ্রমিকদের সাথে বিআরটিএ’র বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়, আগামী ৩১ আগস্টের পর গণপরিবহনে আর বর্ধিত ভাড়া নেয়া যাবে না। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। কিন্তু অতীত অভিজ্ঞতা থেকে আশাবাদী হতে পারছি না। বিআরটিএ কর্তৃক নির্ধারিত ঢাকা শহরে প্রতি কিলোমিটার এক টাকা ৭০ পয়সার এবং দূরপাল্লার প্রতি কিলোমিটারে সর্বোচ্চ এক টাকা ৪২ পয়সার অতিরিক্ত ভাড়া যেন আদায় না হয়, সেটা নিশ্চিত করতে হবে। একইসাথে স্বাস্থ্যবিধি মেনে যেন যাত্রী চলাচল করতে পারে সেদিকে নজর দিতে হবে। কোনো শিথিলতা নয়, সড়ক পরিবহন আইন ২০১৮-এর পূর্ণাঙ্গ ও দ্রুত বাস্তবায়ন করতে হবে।
যাত্রী হয়রানি বন্ধে বাসকে প্রাধান্য দিয়ে গণপরিবহনের ব্যবহারের জন্য নির্ধারিত স্থানে স্টপেজ এবং আসা-যাওয়ার সুবিধাসহ একটি সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তোলার দাবি জানান বক্তারা।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা