পুরান ঢাকার আবাসিক ভবনে ভয়ঙ্কর রাসায়নিকের গুদাম, গ্রেফতার ৬
পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে সরানো যাচ্ছে না অতিদাহ্য রাসায়নিকের গুদাম। এসব রাসায়নিক থেকে বড় ধরনের অগ্নিকাণ্ডে প্রাণহানির পরও টনক নড়ছে না সংশ্লিষ্টদের। শুধু কিছুদিন পর পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালায়। প্রতিষ্ঠান সিলগালা, জড়িতদের গ্রেফতার করে। কিন্তু আবাসিক এলাকা থেকে সরে না রাসায়নিকের গুদাম।
সোমবার রাজধানীর টিকাটুলিতে অভিসার সিনেমা হলের পাশে রাসেল স্কয়ার নামের একটি ১০তলা আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দাহ্য রাসায়নিক জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫টি প্রতিষ্ঠানকে সিলগালা এবং ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানগুলোর মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
গ্রেফতারকৃতরা হলেন- ইয়াসিন সায়েন্টিফিকের নুর হোসেন ও মোহাম্মদ শাহীন, যমুনা সায়েন্টিফিকের সজিব রানা, মোহাম্মদ মামুন হোসেন, মাহির ইন্টারন্যাশনালের সৈয়দ সাজ্জাদুল হাসান মাসুদ মডার্ন ও সায়েন্টিফিকের ইমরান হোসেন।
র্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু যুগান্তরকে বলেন, ভুল তথ্য দিয়ে লাইসেন্স নিয়ে ওয়ারী থানাধীন টিকাটুলি এলাকায় অভিসার সিনেমা হলের পাশে রাসেল স্কয়ার নামে একটি ১০তলা আবাসিক ভবনের পার্কিংয়ে বিভিন্ন ধরনের অতিদাহ্য রাসায়নিক মজুদ করে আসছিল ৫টি প্রতিষ্ঠান। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে ওই গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আইসোপ্রোফাইল অ্যালকোহল, ইথানল, সালফিউরিক এসিড, হাইড্রোক্লোরিক এসিড, নাইট্রিক এসিড, সালফিউরিক এসিড, মিথানল, জাইলনসহ বিভিন্ন ধরনের অতিদাহ্য কেমিক্যাল জব্দ করা হয়েছে।
তিনি বলেন, ডিসি অফিস থেকে ওয়ারীর ২৭ রাসেল স্কয়ার আবাসিক ভবনের ঠিকানা উল্লেখ না করে শুধু ২৭ নজরুল ইসলাম সড়কে ঠিকানা ব্যবহার করে লাইসেন্স নিয়েছেন তারা। কিন্তু আবাসিক ভবনে এসব মজুতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন বা লাইসেন্স তাদের নেই। ঝুঁকিপূর্ণ এসব রাসায়নিক পণ্য মজুদে যে ধরনের ব্যবস্থা থাকা অত্যাবশ্যক সে ধরনের ব্যবস্থাও দেখা যায়নি। আবাসিক ভবনে এ ধরনের ঝুঁকিপূর্ণ রাসায়নিক পণ্যের অবৈধ মজুদ থেকে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
সরকারি হিসাব অনুযায়ী, পুরান ঢাকায় প্রায় ২৫ হাজার রাসায়নিক এবং প্লাস্টিকের কারখানা ও গুদাম আছে। সরকার বলছে, চুড়িহাট্টার অগ্নিকাণ্ডের পর তাৎক্ষণিকভাবে অস্থায়ী ভিত্তিতে চকবাজারের কয়েকশো রাসায়নিকের কারখানা সরিয়ে নেয়া হয়েছে। কিন্তু পুরান ঢাকার বাস্তব চিত্র ভিন্ন। ভুয়া তথ্য দিয়ে বিভিন্ন আবাসিক ভবনে এসব কেমিক্যালের গোডাউন স্থাপন করা হচ্ছে।
২০১৯ সালের ২০ ফেব্র“য়ারি চকবাজারের চুড়িহাট্টায় আবাসিক ভবনে অবৈধভাবে রাখা কেমিক্যাল বিস্ফোরণে ৭৮ জন নিহত হন। এ ঘটনার পর বেশ কয়েক দিন কেমিক্যাল গুদাম সরাতে অভিযান চালায় বিভিন্ন সংস্থা। চকবাজার ট্রাজেডির পর পুরোন ঢাকার বিভিন্ন অংশ থেকে রাসায়নিকের গুদাম ও কারখানা সরানোর দাবি নতুন করে আলোচনায় আসে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা ছয়টি তদন্ত কমিটি গঠন করে, সেগুলোর প্রধান সুপারিশের মধ্যে ছিল, আবাসিক এলাকা থেকে গুদাম ও কারখানা সরিয়ে নেয়া এবং অনুমোদনহীন কারখানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া। কিন্তু তাতে প্রধান বাধা আসে স্থানীয় ব্যবসায়ীদের পক্ষ থেকেই। নানা যুক্তি দেখিয়ে তারা সেখান থেকে কারখানা সরাতে চান না।
এর আগে ২০১০ সালে পুরান ঢাকার নিমতলীতে নিমতলীতে রাসায়নিকের আগুনে ১২৪ জনের প্রাণহানি ঘটে। নিমতলী ট্রাজেডির পর পুরনো ঢাকা থেকে রাসায়নিক এবং অতিদাহ্য পদার্থের ব্যবসা এবং গুদাম সরানোসহ ১৭টি সুপারিশ দিয়েছিল সরকারি কমিটি। কিন্তু বছরের পর বছর বহাল তবিয়তেই চলতে থাকে। নিমতলী থেকে চুড়িহাট্টা অগ্নিকাণ্ড দেশের সীমা ছাড়িয়ে কাঁপিয়ে দিয়েছে বিশ্ব বিবেককেও। এর মাঝেও ঘটেছে ছোটখাটো বেশ কিছু অগ্নিকাণ্ড। বরং প্রসার ঘটে বহুগুন। সংশ্লিষ্টরা মনে করছেন, কর্তা ব্যক্তিদের দায়িত্বহীনতা এবং প্রভাবশালী মহলের কারণেই পুরনো ঢাকা থেকে রাসায়নিকসহ অতিদাহ্য পদার্থের গুদাম সরানো সম্ভব হচ্ছে না।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা