মহামারীর মধ্যেই ছাঁটাই শুরু করল ডেইলি স্টার
করোনাভাইরাস সঙ্কটের মধ্যে বিক্রি কমে যাওয়ার পাশাপাশি বিজ্ঞাপনের আয়ে ধস নামার পর কর্মী ছাঁটাই শুরু করেছে ইংরেজি ভাষার দৈনিক ডেইলি স্টার।
প্রথম ধাক্কায় চাকরি হারাচ্ছেন প্রায় ৩৫ জন কর্মী। এই তালিকায় থাকা তিনজন কর্মী সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, মানবসম্পদ বিভাগ থেকে ইতোমধ্যে তারা ফোন পেয়েছেন। তাদের বলা হয়েছে, ১৯ অগাস্টের মধ্যে নিজে থেকে ইস্তফা না দিলে চাকরি থেকে বাদ দেওয়া হবে।
যাই ঘটুক, ছাঁটাই হওয়া কর্মীদের আট মাসের মূল বেতন দেওয়া হবে বলে জানানো হয়েছে ডেইলি স্টারের এই কর্মীদের। তবে পাওনা বুঝে পাওয়ার বিষয়টি যেহেতু এখনও বাকি, সেহেতু নিজেদের নাম এখন প্রকাশ হোক, তা তারা চাননি।
তাদের একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ দুপুর ১টার দিকে এইচআর থেকে ওই ফোন পেয়ে তো আমি হতভম্ব। আমাকে বলা হল, অপশন আছে দুইটা। হয় আমি পদত্যাগ করব, আর না হলে ছাঁটাই। এতগুলো বছর কোম্পানির জন্য এত কাজ করলাম, এখন আমাকে চলে যেতে হবে!”
প্রাথমিকভাবে ছাঁটাইয়ের এই তালিকায় আছেন মূলত বার্তা কক্ষের বাইরের কর্মীরা। ডেইলি স্টারের আইটি ও প্রডাকশন ইউনিটের ডজন তিনেক কর্মী রয়েছেন এর মধ্যে। সংখ্যার দিক দিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোর মধ্যে সাম্প্রতিক সময়ের বড় ছাঁটাই এটি।
কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পত্রিকাটির পরিচালনা পর্ষদ রোববার ছাঁটাইয়ের সিদ্ধান্ত অনুমোদন করার পর সোমবার থেকে তা কার্যকর করা শুরু হয়। অবশ্য এর পরিকল্পনা চলছিল বেশ কিছুদিন আগে থেকেই। পত্রিকাটির অন্যতম মালিক ট্রান্সকম চেয়ারম্যান লতিফুর রহমানের মৃত্যুর পর বিষয়টি গতি পায়। সোমবার যে ১০ জন কম্পিউটার অপারেটরকে (কম্পোজিটর ও মেইকআপ ম্যান) পদত্যাগ করতে বলা হয়েছে, তাদের একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লতিফুর রহমান বেঁচে থাকলে আজ এটা হত না।”
স্টারের ওই কম্পিউটার অপারেটরের অবসরে যাওয়ার কথা ছিল আরও নয় বছর পর। চাকরি হারিয়ে এখন তিনি গভীর দুঃশ্চিন্তায় পড়েছেন।
“দেশে একটা মহামারী চলছে, এর মধ্যে আমাকে চাকরি ছেড়ে দিতে বললো, এটা বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে।”
পত্রিকার পেইজ মেইকআপ জন্য কোরেল ড্র সফটওয়্যারের বদলে দুই বছর আগে ডেইলি স্টার যখন ইনডিজাইন নামের নতুন একটি সফটওয়্যার ব্যবহার শুরু করল, কম্পোজিটর ও মেইকআপ ম্যানদের মধ্যে আতঙ্ক শুরু হয়েছিল তখন থেকেই।
ইনডিজাইন ব্যবহার করে কী করে অপারেটরের সাহায্য ছাড়াই পত্রিকার পেইজ মেইকআপ করা যায়, তখন থেকেই সেই প্রশিক্ষণ বার্তাকক্ষের কর্মীদের দেওয়া হচ্ছিল।
ছাঁটাই শুরুর পর অপারেটরদের মধ্যে কেবল সাতজন এখনও ফোন না পওয়ায় টিকে যাওয়ার আশা করছেন।
ডেইলি স্টার যে আর্থিকভাবে সঙ্কটের মধ্যে পড়েছে, সে বিষয়ে ছাঁটাই শুরুর আগেই সতর্ক করেছিলেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম।
গত রোজার ঈদে ডেইলি স্টার এক মাসের মূল বেতনের অর্ধেক টাকা কর্মীদের উৎসব ভাতা হিসেবে দিয়েছিল, যেখানে তারা এমনিতে দুই মাসের মূল বেতন বোনাস হিসেবে দেয়।
গত ১৩ মে কর্মীদের উদ্দেশে লেখা একটি নোটে বোনাস কমানোর কারণ ব্যাখ্যা করেছিলেন মাহফুজ আনাম।
সেখানে তিনি বলেছিলেন, করোনাভাইরাস মহামারীর কারণে মার্চের শেষ দিক থেকেই পত্রিকার ব্যবসায় বড় ধরনের ধস নেমেছে। পত্রিকা বিক্রি কমে গেছে ৭৫ শতাংশ; আয় কমেছে ৮০ শতাংশ। সব মিলিয়ে এপ্রিল-মে দুই মাসে ৮ কোটি টাকার আয় হারিয়েছে স্টার।
ওই নোটে মাহফুজ আনাম লিখেছিলেন, “যখন বেশ কয়েকটি জাতীয় দৈনিক ও টেলিভিশন চ্যানেল মাসের বেতন দিতে পারছে না, এ অঞ্চলের এবং বিশ্বের অনেক বড় বড় পত্রিকা যখন বেতন কমিয়ে দিচ্ছে, তখনও আমরা পুরো বেতন দিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি।”
কিন্তু মহামারীর মধ্যে আর্থিক অবস্থার বিশেষ উন্নতি না ঘটায় জুলাই মাসে কোরবানির ঈদের সময়ও কর্মীদের অর্ধেক বোনাস দিতে হয়েছে ডেইলি স্টারকে।
ছাঁটাইয়ের বিষয়ে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বক্তব্য জানতে তাকে ফোন করা হয়েছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে। কিন্ত মধ্যরাতে তিনি এ বিষয়ে কোনো কথা বলতে চাননি।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা