হাতিরঝিলে জমছে মুখর আড্ডা
শিল্প-সংস্কৃতির সংগে জড়িত মানুষেরা জল-হাওয়া-আকাশ ভালোবাসেন। আরও ভালোবাসেন আড্ডা। কিন্তু শহর ঢাকায় আড্ডা দেয়ার মতো পরিবেশ আর কই? একসময় শাহবাগের ছবির হাটে আড্ডা জমত। জাদুঘরের সামনের রাস্তা এখন মেট্রোরেলের দখলে। আজিজের বদ্ধ ঘরে আকাশ দেখা যায় না। বিউটি বোর্ডিং যেতে হলে জ্যামেই বেলা শেষ। তাহলে কি আড্ডা আটকে থাকবে ভার্চুয়াল প্ল্যাটফর্মেই? এই নিয়ে মনখারাপের হাওয়া বইছে শিল্পাঙ্গনে। এমন সময় মনভালো করা এক খবর এলো। রাজধানীর হাতিরঝিলে চলচ্চিত্র ও শিল্পপ্রেমীদের কথা মাথায় রেখে চালু হয়েছে এক নান্দনিক রেস্টুরেন্ট। নাম তার 'ঝিল কুটুম'। চলচ্চিত্রকর্মী ও তরুণ উদ্যোক্তা আনন্দ কুটুমের এই স্বপ্নের রেস্টুরেন্টটি হয়ে উঠেছে শিল্পের সকল শাখার মানুষের মুক্তআড্ডার নান্দনিক স্থান।
হাতিরঝিলে পুলিশ প্লাজার অদূরেই 'ঝিল কুটুম'-এর অবস্থান। রেস্টুরেন্টের পা ছুয়ে চুমু খাচ্ছে ঝিলের শান্ত জল। জানালা দিয়ে তাকালে ঝিলের নান্দনিক দৃশ্য মনভালো করে দেবে। সন্ধ্যার গোধূলি আলোয় এক অপার্থিব মায়া যেন 'ঝিল কুটুম'কে ঘিরে ধরে। শান্ত, সুন্দর, নিরিবিলি 'ঝিল কুটুম' আর ঝিলের শান্ত জলে ছায়া ফেলে মুক্ত আকাশ।
আনন্দ কুটুম বলেন, গত ১৫ মার্চ রেস্টুরেন্টের গ্রান্ড ওপেনিং হয়। পাঁচ দিন পর করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে সেচ্ছায় লকডাউন করে দেই। ঈদুল আজহার দিনে (১ আগস্ট) স্বাস্থ্যবিধি মেনে রেস্টুরেন্ট আবার চালু হয়েছে।
দিন যতই যাচ্ছে ততোই এখানে শিল্প-সংস্কৃতি অঙ্গনের মানুষের আনাগোনা বাড়ছে। লেখক ও পরিচালক মোস্তফা মনন, চলচ্চিত্র নির্মাতা হাসিবুর রেজা কল্লোল, অভিনেতা রওনক হাসান, অভিনেত্রী জয়িতা মহলানবিশ, সিনেমাটোগ্রাফার সাহিল রনি, নাট্য পরিচালক সেতু আরিফ, খায়রুল পাপন, মানস মেহেদী, ম্যাক সাব্বির, চলচ্চিত্র শিক্ষার্থী, সমালোচক ও চলচ্চিত্রকর্মীসহ প্রমুখের পদচারণায় ঝিলকুটুম ইতোমধ্যে মুখর হয়ে উঠেছে।
লেখক ও পরিচালক মোস্তফা মনন বলেন, ঝিলের জলের কোল ঘেঁষেই ঝিল কুটুমের চেয়ার। বাঁশের মাচা আছে রেস্টুরেন্টের সাথেই। সেখানে বসে ঝিলের জলে নিজের ছায়া দেখতে দেখতে বাতাসের গান শোনা যায়। ঝিল কুটুমে গেলে এই মাচানের দিকে তাকাতে ভুলবেন না। দেখবেন হয়ত আপনার প্রিয় কোনো তারকা ধ্যানমগ্ন হয়ে এখানেই বসে আছেন। কিংবা জমে উঠেছে একদল শিল্পস্রষ্টার তুমুল তর্কমুখর আড্ডা। চাইলে আপনিও সে আড্ডায় যোগ দিতে পারেন। আর হৃদ্ধ করতে পারেন হৃদয়।
ঝিল কুটুমে আছে মুভি স্ক্রিনিংয়ের সুযোগ, ফ্রি স্যানিটারি ন্যাপকিন, ফিল্ম ক্যাফে ও ফিল্ম পোস্টার হাব। আর আগামী মাস থেকে চালু হচ্ছে 'ওপেন ফিশ বারবিকিউ'।
আনন্দ কুটুম বলেন, ঝিল কুটুম নিছক রেস্টুরেন্ট নয়। এটি শিল্পপ্রেমী প্রতিটি মানুষের আড্ডা প্লেস। এখানেই মিলিত হবে পুরাতনের সাথে নতুন। তাত্ত্বিক আড্ডা হবে। চলচ্চিত্র নিয়ে তর্ক হবে, বিতর্ক হবে, হবে প্রেম। আর এখানেই জন্ম নেবে মাস্টার পিস সব আর্টের আইডিয়া।
শিল্প-সংস্কৃতির মানুষের কথা মাথায়ই রেখে তৈরি হয়েছে রেস্টুরেন্ট কাম আড্ডাস্থান ঝিল কুটুম। তবে এটি সকলের জন্য উন্মুক্ত বলেও জানান কুটুম।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা