১৫ আগস্ট ‘গণস্বাস্থ্য প্লাজমা সেন্টার’ উদ্বোধন
করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তি থেকে প্লাজমা সংগ্রহের জন্য ‘গণস্বাস্থ্য প্লাজমা সেন্টার’ উদ্বোধন করতে যাচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির স্মরণে ১৫ আগস্ট করোনামুক্ত ব্যক্তি থেকে প্লাজমা সংগ্রহ করবে প্রতিষ্ঠানটি।
বুধবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘দেশে করোনা আক্রান্তদের চিকিৎসা সহায়তার জন্য আমরা প্লাজমা সেন্টার চালু করতে যাচ্ছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির স্মরণে আগামী ১৫ আগস্ট ধানমন্ডিস্থ গণস্বাস্থ্য নগর হাসপাতালে এ সেন্টার উদ্বোধন করা হবে। চালুর পর থেকে প্রাথমিক অবস্থায় আমরা প্রতিদিন ২৫ রোগীকে প্লাজমা দিতে পারব। প্লাজমা সংগ্রহ ও প্রদানের জন্য বিদেশ থেকে আরো মেশিন আমদানি করছি আমরা। তখন আশাকরি প্রতিদিন ৬০ রোগীকে প্লাজমা দেওয়া যাবে।’
তিনি বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও প্লাজমা পাওয়া যাচ্ছে ৫ হাজার টাকায়, কিন্তু সেটি আমজনতার সবাই পাচ্ছেন না। একে ঘুষ দাও, ওকে ঘুষ দাও, এর সঙ্গে যোগাযোগ করো, ওকে তদবির করো, এভাবেই চলছে। এ কারণেই সাধারণ মানুষের দুর্দশার কথা ভেবে আমরা প্লাজমা সেন্টারটি চালু করতে যাচ্ছি।’
বর্তমান পরিস্থিতিতে দেশের প্রতিটি জেলা সদর হাসপাতালেই প্লাজমা সেন্টার স্থাপন করা উচিত জানিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘তবে তার আগে প্রশিক্ষিত জনবল নিয়োগ করতে হবে। সরকারের মেশিন কেনার প্রতি যত আগ্রহ কাজ করে, সেগুলো দক্ষভাবে পরিচালনার জন্য কর্মী নিয়োগের ব্যাপারে তারা ততটাই উদাসীন। শুধু ব্যয়বহুল ও অত্যাধুনিক মেশিন থাকলেই হবে না, সেগুলোর সাহায্যে সুলভ মূল্যের চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছেও দিতে হবে।’
সম্পূর্ণ মানবিক তাগিদে ‘গণস্বাস্থ্য প্লাজমা সেন্টারে’ রক্ত দিতে দেশের সব করোনামুক্ত ব্যক্তির প্রতি আহ্বান জানিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘করোনামুক্ত রোগীরা শুধু রক্ত দিলেই হবে। আমরা সেই রক্ত থেকে প্লাজমা বের করে নিব।’
তিনি বলেন, ‘করোনা মহামারির শুরু থেকেই দেখছি, স্বাস্থ্য অধিদপ্তর ও সরকার ভুল পথে হাঁটছে। হাসপাতালের লাইসেন্স নিয়ে তাদের যত মাথাব্যথা, সেবার সহজলভ্যতা ও সুলভ মূল্যে বা ক্রয়ক্ষমতার মধ্যে সেবা প্রদানের বিষয়টি তাদের চিন্তার মধ্যেই নেই।’
মুক্তিযুদ্ধের এ সংগঠক বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত হলে মানুষ অনেকাংশে দুর্বল হয়ে পড়েন। অন্য চিকিৎসার পাশাপাশি রোগীদের প্লাজমা থেরাপি দেওয়া হলে তারা নতুন জীবনীশক্তি ফিরে পান। কিন্তু দেশে প্লাজমা গ্রহণ ও প্রদানের সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকার কারণে বেসরকারি হাসপাতালগুলোতে ৩০ থেকে ৪০ হাজার টাকা ব্যয় করে মাত্র ২০০ মিলিলিটার প্লাজমা নিতে হচ্ছে। এমন নৈরাজ্য অক্সিজেন গ্রহণের ক্ষেত্রেও দেখেছি।’


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা