উত্তরা থেকে সাত রাস্তা পর্যন্ত ট্রাফিক সিগন্যাল থাকবে না
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘উত্তরা থেকে সাত রাস্তা পর্যন্ত সড়কে কোনও ট্রাফিক সিগন্যাল থাকবে না। এজন্য এই সড়কটিতে ১১টি ইউলোপ নির্মাণের কাজ শুরু হয়েছে। এর ফলে সড়কটি যাতায়াতে এখন যে সময় লাগে প্রকল্পের পুরো কাজ শেষ হলে তার ৭৫ ভাগ সময় বেঁচে যাবে।’
মঙ্গলবার (১১ আগস্ট) প্রকল্প এলাকা পরিদর্শনে এসে রাজধানীর উত্তরার কাওলা ইউলোপে তিনি এ কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকার উত্তরের সঙ্গে দক্ষিণের যাতায়াতে কয়েকটি মোড়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। আমরা সেই যানজট দূর করার উদ্যোগ নিয়েছি। কোনও ধরনের ট্রাফিক সিগন্যাল ছাড়াই এই উত্তরা থেকে সাত রাস্তা পর্যন্ত যানবাহন চলবে।’
তিনি আরও বলেন, ‘২০১৬ সালে আমাদের প্রয়াত মেয়র আনিসুল হক এই প্রকল্পটি গ্রহণ করেন। পরে এটি আটকে গিয়েছিল। বলতে গেলে এটা পুরোপুরি ঘুমন্ত অবস্থায় পড়ে গিয়েছিল। আমি গতবার যখন মেয়র হয়েছি তখন আমার একটা কমিটমেন্ট ছিল আনিসুল ভাইয়ের যে কাজগুলো বাকি রয়েছে সেগুলো আমি এগিয়ে নেবো। তার মধ্যে এটি একটি ছিল। পরে আমি দেখতে পেলাম এখানে রোডস অ্যান্ড হাইওয়ের জমি আছে। সড়কে তাদের বাতি আছে। এ কারণে বেশ কিছু বাধা ছিল। প্রকল্পের কাজ আরও আগেই শেষ হওয়ার কথা ছিল। আমি সবাইকে ডেকে সমন্বয় করেছি। তাদের সঙ্গে মিটিং করতে শুরু করলাম। তাদের জায়গাগুলো আমাদের কিনে নিতে হয়েছে। তখন প্রকল্প ব্যয়ও কিন্তু বেড়েছে।’
মেয়র বলেন, ‘এই সড়কে ১১টি ইউলোপ নির্মাণের পরিকল্পনা ছিল। এখন ১০টি বাস্তবায়ন হচ্ছে। এগুলো হচ্ছে- উত্তরা রাজলক্ষ্মী, উত্তরা র্যাব-১ অফিসের সামনে, কাওলা, বনানী ওভারপাসের নিচে, বনানী কবরস্থান ও কাকলী মোডের মাঝখানে, বনানী চেয়ারম্যানবাড়ী, মহাখালী মোড়, মহাখালী বাস টার্মিনাল, নাবিস্কো মোড় ও বিজি প্রেস অফিস। এগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আপনাদের আমি কথা দিচ্ছি উত্তরা থেকে দক্ষিণে নাবিস্কো বা সাত রাস্তা পর্যন্ত যেতে যে সময় ব্যয় হয় তার ৭৫ শতাংশ বাঁচবে।’
মেয়র জানান, জিওবি ও নিজস্ব তহবিল মিলে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আগে এর ব্যয় ধরা হয়েছিলো ২৪ কোটি টাকা। এখন এটি হয়েছে ৩১ কোটি ৮০ লাখ ৯৭ হাজার টাকা।
তিনি বলেন, ‘এ বছরের ৩০ ডিসেম্বরের মধ্যে মোট ১০টি ইউলোপের নির্মাণ শেষ করার জন্য আমি নির্দেশ দিয়েছি। আজ আমি কাজের অবস্থা সরেজমিন দেখবো। এই প্রকল্প হবে আমাদের অগ্রাধিকার প্রকল্প। এটি বাস্তবায়ন হলে জনগণ অনেক সুফল পাবে। আমি মনে করি আমাদের কাজগুলো করতে হবে জনগণের স্বার্থে।’
আতিকুল ইসলাম বলেন, ‘প্রকল্পটি এক সময় প্রায় শেষ হয়ে গিয়েছিল। সবাই শঙ্কায় ছিল প্রকল্পটি আবারও আলোর মুখ দেখবে কিনা? কিন্তু আমি বলেছিলাম, যেগুলো আমাদের ভালো কাজ সেটাকে কোনোভাবেই বন্ধ রাখা যাবে না। আমি আশা করি এই শহরকে সুন্দর করতেই হবে।’


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা