২৪ ঘণ্টায় বর্জ্য অপসারণে প্রস্তুত হচ্ছে ঢাকার দুই সিটি
ঈদুল আজহার বাকি আর মাত্র তিনদিন। এর মধ্যেই কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণে প্রস্তুত হচ্ছে রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশন। এজন্য অতিরিক্ত জনবল, যানবাহনসহ অন্যান্য লজিস্টিক সরঞ্জামাদি ব্যবহার করে কাজ করবে সংস্থা দুটি।
তবে নির্ধারিত স্থানেই পশু কোরবানি দিতে নগরবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
গত বছরের ঈদুল আজহায় কোরবানি থেকে প্রায় ৪০ হাজার টন বর্জ্য হয়। এবার করোনা পরিস্থিতিতে পশু কোরবানি কম বলে ধারণা করছে দুই সিটি করপোরেশন। তবু এ পরিমাণ বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নিয়েই কাজ করা হচ্ছে বলে জানান সিটি করপোরেশন সংশ্লিষ্টরা।
ঈদের প্রথম দিনেই নিজেদের এলাকায় ১০ হাজার টন বর্জ্য হতে পারে বলে মনে করছে ডিএনসিসি। ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে মোট ২৫৬টি স্থান পশু জবাইয়ের জন্য নির্ধারণ করে দিয়েছে সংস্থাটি।
ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ সাইদুর রহমান বলেন, এবারের কোরবানির বর্জ্য যেন শুধু ২৪ ঘণ্টায় না বরং দ্রুততম সময়ে অপসারণ করা যায়, সে লক্ষ্য নিয়ে কাজ করছি। তবে এর জন্য নগরবাসীর সহযোগিতা অবশ্যই লাগবে। নির্ধারিত স্থানে পশু কোরবানি করার আহ্বান জানাচ্ছি আমরা। আমাদের সিটি করপোরেশনের পক্ষ থেকেও ২৫০ জন করে ইমাম এবং মাংস প্রস্তুতকারীদের প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রাখা হয়েছে। নগরবাসীর জ্ঞাতার্থে আমরা মাইকিংসহ মসজিদের বয়ানে এগুলো ঘোষণা করছি।
কমডোর সাইদুর আরো বলেন, কোরবানির পশুর বর্জ্য সুষ্ঠুভাবে অপসারণের জন্য অতিরিক্ত জনবল ও যানবাহন বরাদ্দ রাখা হয়েছে। মাঠ পর্যায়ে ডিএনসিসির নিজস্ব, আউটসোর্সিং এবং প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডার (পিডব্লিউসিএসপি) কর্মীসহ মোট ১১ হাজার ৫০৮ জন পরিচ্ছন্নতা কর্মী এবং ডিএনসিসির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী প্রস্তুত থাকবেন। এজন্য কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। বর্জ্য অপসারণের জন্য ভারী ও হালকা মোট ৪৩০টি যানবাহন প্রস্তুত রাখা হয়েছে। বিশেষভাবে ১১টি পানির গাড়ির মাধ্যমে স্যাভলন ও ব্লিচিং মিশ্রিত পানি ছিটিয়ে জবাইয়ের স্থান দূষণমুক্ত করা হবে। পরিবেশ সুরক্ষা ও দূষণমুক্ত রাখার লক্ষ্যে প্রায় ৫১ টন ব্লিচিং পাউডার ও ৫ লিটার ধারণক্ষমতা সম্পন্ন ৯৬০ ক্যান তরল জীবাণুনাশক ছিটানো হবে। আর নগরবাসীর মধ্যে প্রায় ৬ লাখ পিস বিশেষ ব্যাগ বিতরণ করা হবে। এসব ব্যাগে বর্জ্য ভরে রাখলেই আমাদের লোকেরা দ্রুততম সময়ে সেগুলো অপসারণ করতে পারবেন।
অন্যদিকে, ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের প্রতিটিতে একটি করে মোট ৭৫টি স্থান নির্ধারণ করে দেয়া হয়েছে পশু জবাইয়ের জন্য। যেহেতু অনেকেই ঈদের তৃতীয় দিনেও পশু কোরবানি করে থাকেন, তাই বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানান সংস্থাটির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর বদরুল আমিন।
কমডোর বদরুল আমিন বলেন, অনেকে ঈদের তিনদিনের দিনও পশু কোরবানি করেন। তাই সেভাবে প্রস্তুতি নেয়া হচ্ছে। তবে প্রতিদিনের পশুর বর্জ্য তার পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হবে। প্রায় ৬ হাজার লোকবল কাজ করবে। আমাদের নিজস্ব পাঁচ হাজার এবং অতিরিক্ত আউটসোর্সিং থেকে আরো এক থেকে দেড় হাজার লোক নিয়োগ করা হবে। আমরা ব্লিচিং পাউডার এবং স্যাভলন ছিটাব। এক লাখ ব্যাগ দেব নগরবাসীদের বর্জ্য ফেলার জন্য। এক লাখ প্রচার লিফলেট বিতরণ করা হবে। কিন্তু সমস্যা হচ্ছে, অনেকেই নির্ধারিত স্থানে পশু জবাই করেন না। নিজেদের পছন্দ মতো স্থানে করে থাকেন। ফলে এসব বর্জ্য অপসারণে দেরি হয়ে যায়।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা