রাজধানীর জলাবদ্ধতার জন্য যাদের দায়ী করলেন ঢাকার দুই মেয়র
বৃষ্টিতে তৈরি হওয়া রাজধানীর জলাবদ্ধতার জন্য ওয়াসা দায়ী বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। অন্যদিকে, দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প সংলগ্ন এলাকায় জলাবদ্ধতার জন্য তারা পানি নিষ্কাশনের ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন।
মঙ্গলবার গণমাধ্যমকে ঢাকার জলাবদ্ধতার জন্য করা প্রশ্নের উত্তরে এমনটাই বলেছেন। দুই দিনের টানা বৃষ্টিতে রাজধানী ঢাকার বেশ কয়েকটি এলাকা যেন পরিণত হয়েছে ছোট ছোট নদীতে। কোথাও হাঁটু পানি আবার কোথাও কোমর পানিতে সয়লাব।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, গতকাল থেকে আজ মঙ্গলবার ভোর ৬টার আগ পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন বলেন, বর্ষায় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে বৃষ্টি হচ্ছে। আরও দুই-তিন দিন এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
করোনা মহামারির মধ্যেই ভারী বৃষ্টিপাতের ফলে নগরবাসীর দুর্ভোগ বাড়ছে। জমে থাকা বৃষ্টির পানির সঙ্গে পাল্লা দিয়ে দীর্ঘ হচ্ছে যানজটের সারি। পানিতে না ভিজে সড়ক পারাপারের কোনও উপায় নেই। যানজটের কারণে ২০ মিনিটের রাস্তা অতিক্রম করতে সময় লাগছে দুই থেকে আড়াই ঘণ্টার বেশি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের পল্লবী, মিরপুর, মোহাম্মদপুর, শ্যামলী, তালতলা, কাজীপাড়া, শেরেবাংলা নগর, আগারগাঁও, দারুস সালাম, ক্যান্টনমেন্ট, উত্তরা ও বিমানবন্দর এলাকা এবং দক্ষিণ সিটি করপোরেশনের ধানমন্ডি-২৭, হাজারীবাগ, শংকর, জিগাতলা, রায়েরবাজার, পুরান ঢাকার নাজিম উদ্দিন রোড ও শান্তিনগরসহ বেশ কয়েকটি এলাকায় এমন চিত্র দেখা গেছে। এসব এলাকায় যারা ঘর ছেড়ে কাজে বাইরে বের হয়েছেন, তাদেরকে সীমাহীন বিড়ম্বনায় পড়তে হয়েছে। মিরপুর ১০ নম্বর থেকে আগারগাঁও পর্যন্ত সড়কটি যেন একটি ছোটখাটো নদী। পুরোসড়কে হাঁটু থেকে কোমর পরিমাণ পানি জমে গেছে। পানিতে ডুবে থাকা সড়কের মধ্য দিয়ে যখন যানবাহন চলছে, তখন সড়কজুড়ে সৃষ্টি হচ্ছে ঢেউ।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এ বিষয়ে বলেন, মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প সংলগ্ন এলাকায় জলাবদ্ধতা আছে। কর্তৃপক্ষকে এ বিষয়ে অভিযোগ করা হলেও, তারা পানি নিষ্কাশনের জন্য যথাযথ ব্যবস্থা নেয়নি। এ সমস্যার সমাধানে কয়েক দিনের মধ্যে আমরা সংশ্লিষ্ট সবার সঙ্গে একটি বৈঠক করব।
অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস দ্য বলেন, রাজধানীতে জলাবদ্ধতার জন্য দায়ী ওয়াসা। পানি নিষ্কাশনই তাদের মূল কাজ। তবে, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন-২০০৯ বিষয়টি নিয়ে আমাদের কাজ করার অনুমোদন দিয়েছে।
তিনি বলেন, যদি ওয়াসা এই আইন অনুযায়ী আমাদের এ বিষয়ে কাজ করতে বলে, তবে আমরা অবশ্যই যথাযথ ও কার্যকর পদ্ধতিতে জলাবদ্ধতাকে মোকাবিলা করব। এ ছাড়া, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কাছে পানি নিষ্কাশনের জন্য পাম্পিং মেশিন আছে। কিন্তু, তারা সেগুলো ব্যবহার করছে না।
তাপস বলেন, আমি সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে বিষয়টি সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করার অনুরোধ জানাচ্ছি।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা