বৃষ্টি অব্যাহত, রাজধানীতে ব্যাপক ভোগান্তি
রবিবার দিবাগত মধ্যরাত থেকেই শুরু হয় বৃষ্টিপাত। রাতে হালকা বৃষ্টিপাত হলেও সোমবার ভোর থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এতে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে বহু এলাকায় পথচারীদের পড়তে হয় চরম দুর্ভোগে।
এখনও অব্যাহত সেই বৃষ্টি। মঙ্গলবারও সকাল থেকে টানা বর্ষণে ফের তলিয়ে গেছে রাজধানী ঢাকার বেশকিছু অংশ। এতে আবারও ভোগান্তিতে পড়েছে নগরবাসী।
এদিন সকালেই আকাশ কালো মেঘে যেন সন্ধ্যা নেমে আসে। হালকা বৃষ্টির পর একপর্যায়ে শুরু হয় মুষলধারে বৃষ্টি। পরে ভারী বর্ষণ থামলেও থেমে থেমে বৃষ্টি ঝরছে। কয়েক মিনিটের ভারী বর্ষণেই বেশকিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। ডুবে যায় রাস্তাঘাট। এতে বিশেষ করে বিপাকে পড়েন অফিসমুখো নগরবাসী।
রাজধানীতে সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এতে রাজধানীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলির রাস্তাগুলোও পানিতে তলিয়ে যায়। কোথাও হাঁটুপানি আবার কোথাও কোমরপানি জমে থাকে দিনভর।
কিছু কিছু এলাকায় রাস্তার পানি উপচে ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে উঠে পড়ে। আবার ছোট যানবাহনে পানি প্রবেশ করে বিকল হয়ে যাওয়ার ঘটনাও ঘটে।
সোমবারের বৃষ্টিতে রাজধানীর নিউ মার্কেট, রাজারবাগ, মতিঝিল, গ্রিনরোড, মিরপুর-১০ নম্বর গোলচক্কর, শেওড়াপাড়া, কাজীপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, কলাবাগান ও আসাদগেট, শান্তিনগর, মৌচাক ও কাকরাইল, হাজারীবাগ, কারওয়ানবাজার, পান্থপথ, ধানম-ি-১৫, মোহাম্মদপুর, আরামবাগ, খিলগাঁও, পুরান ঢাকার শহীদনগর, নাজিমউদ্দিন রোড, জুরাইন, ইব্রাহীমপুর এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়।
এসব এলাকার বেশিরভাগ সড়কে সারাদিনই পানি জমে থাকে। সড়কের পানি উপচে গিয়ে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে উঠেছে।
এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ঢাকায় ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
বৃষ্টিপাতের এ পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশি বলেও জানায় আবহাওয়া অধিদফতর।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা