শুধু ঢাকা বিভাগেই মারা গেছে ১ হাজার ১১৬ জন
সারা বিশ্বে ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাসজনিত (কোভিড-১৯) মহামারি বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর সরকার সাধারণ ছুটি, লকডাউন পরিস্থিতিসহ বেশ কিছু পদক্ষেপ নেয়। করোনা নিয়ন্ত্রণে এখনও সরকারের বিভিন্ন পদক্ষেপ চলছে। কিন্তু সংক্রমণ কমছে না। মৃত্যুও বাড়ছে। দেশে করোনায় মারা যাওয়াদের মধ্যে অর্ধেকের বেশি ঢাকা বিভাগের বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার করোনা নিয়ে নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত-মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৪৬ জনসহ এ পর্যন্ত ২,১৯৭ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১১১৬ জন (৫০.৮০ শতাংশ) মারা গেছেন। এপর্যন্ত মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ১,৭৪১ জন এবং নারী ৪৫৬ জন।
এছাড়া চট্টগ্রাম বিভাগে ৫৭১ জন (২৫.৯৯ শতাংশ), রাজশাহী বিভাগে ১১০ জন (৫.০১ শতাংশ), খুলনা বিভাগে ১০৬ জন (৪.৮২ শতাংশ), বরিশাল বিভাগে ৮১ জন (৩.৬৯ শতাংশ), সিলেট বিভাগে ৯৫ জন (৪.৩২ শতাংশ), রংপুর বিভাগে ৬৬ জন (৩ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে ৫২ জন (২.৩৭ শতাংশ) মারা গেছেন। নাসিমা সুলতানা জানান, বয়স বিবেচনায় মৃত্যুর হার যথাক্রমে ষাটোর্ধ্ব বয়সের ৯৬৬ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৬৩৯ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৩২৪ জন, ৩১-৪০ বছরের মধ্যে ১৫৭ জন, ২১-৩০ বছরের মধ্যে ৭৩ জন, ১১-২০ বছরের মধ্যে ২৫ জন এবং ০-১০ বছরের মধ্যে ১৩ জন। দেশে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮,৮৯,১৫২টি। গত ২৪ ঘণ্টায় ৩,৪৮৯ জন নতুন রোগীসহ এপর্যন্ত শনাক্ত ১,৭২,১৩৪ জন। এপর্যন্ত সুস্থ হয়েছেন ৮০,৮৩৮ জন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা