দুর্গাপূজার মিষ্টি
দুর্গাপূজা মানেই বিভিন্ন পদের মিষ্টি খাওয়া। পূজায় ভরপুর পেটপূজার পর পাতে মিষ্টি না হলে ঠিক জমে না। বাড়িতে বানাতে পারেন এমন সুস্বাদু কয়েকটি মিষ্টি পদের রেসিপি কলকাতা থেকে পাঠিয়েছেন ছন্দা ব্যানার্জী
উপকরণ ময়দা ২ কাপ, বেকিং পাউডার সামান্য, টকদই ২ চা চামচ, ঘি (ময়ানের জন্য) পরিমাণমতো, পানি পরিমাণমতো, ভাজার জন্য পরিমাণমতো তেল বা ঘি, কিছু লবঙ্গ, খোয়া ক্ষীর ১ কাপ। সিরার জন্য ২ কাপ চিনি, ২ কাপ পানি।
খবরের কাগজের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রণালি ময়দা, টকদই, সামান্য বেকিং পাউডার, ঘি আর পানি দিয়ে মেখে নিতে হবে। ডো যেন একটু শক্ত হয়। আধ ঘণ্টা ঢাকা দিয়ে রেখে দিন। একটু বড় লুচির মতো বেলে নিয়ে মাঝখানে ক্ষীরের পুর দিয়ে ভাঁজ করে একটা লবঙ্গ গেথে দিন। লম্বাটে চৌকো আকার করলে দেখতে বেশি সুন্দর লাগে। কড়াইয়ে তেল গরম করে আঁচ একদম কমিয়ে দিন। এবার লবঙ্গ লতিকাগুলো সময় নিয়ে উল্টে পাল্টে ভাজুন। চিনি ও পানিতে একটি এলাচ দিয়ে ফুটিয়ে সিরা বানিয়ে নিন। হালকা গরম থাকতে এর মধ্যে লবঙ্গ লতিকাগুলো ডুবিয়ে রাখুন ১০ মিনিট। তারপর গরম গরম বা ঠাণ্ডা হলে পরিবেশন করুন।
উপকরণ বেসন (সুন্দর করে চালনি বা বড় ছাঁকনিতে চেলে নিতে হবে) ১ কাপ, দুধ (আধা কাপ) ও পানির (আধা কাপ) মিশ্রণ ১ কাপ ভাজার জন্য তেল/ঘি পরিমাণমতো, জাফরান রঙের আর লাল রঙের ফুড কালার ১ ফোটা, চিনি ১ কাপ (চিনির পাতলা সিরার জন্য) জাফরান ও এলাচের গুঁড়া পরিমাণমতো, খোয়া ক্ষীর ১ কাপ (ইচ্ছে হলে আরেকটু বেশিও ব্যবহার করা যেতে পারে) কাজুবাদাম কিশমিশ ১ কাপ, দারুচিনি ১ টুকরা, জায়ফল গুঁড়া সামান্য।
প্রণালি প্রথমে এক কাপ বেসনের সঙ্গে দুধ ও পানির মিশ্রণ এক কাপ ভালোভাবে মিশিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। পাতলা মানে অতিরিক্ত পাতলা নয়। চামচের গায়ে যেন লেগে থাকে এইরকম পাতলা। এক হাতা বেসন সরিয়ে রাখতে হবে। তাতে মিশাতে হবে লাল রঙের ফুড কালার। বাকি অংশতে গেরুয়া রঙের ফুড কালার মেশাতে হবে। কড়াইয়ে তেল বা ঘি গরম করে আঁচ একদম কমিয়ে দিয়ে তারপর পরিষ্কার বড় ছিদ্র ছাঁকনিতে ব্যাটার দিয়ে গরম তেলের ওপর দিয়ে দিতে হবে। আঁচ যেন বেশি না থাকে তাহলে ওগুলো পুড়ে যাবে। মচমচে ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো তেল থেকে তুলে নিতে হবে। দুই রঙের বুন্দি ভালো করে মিশিয়ে নিতে হবে। অন্য আরেকটি পাত্রে এক কাপ চিনির সঙ্গে এক কাপ পানি মিশিয়ে তাতে একটু ছোট এলাচ থেঁতো করে আর একটু জাফরান দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। চিনির এই রস যেন খুব পাতলা হয়। এরপর ভাজা বুন্দিগুলো এই রসে ফেলে এক মিনিট ফুটিয়ে ঢাকা দিয়ে ৫-৬ মিনিট রাখতে হবে। বুন্দি সব রস টেনে নিয়ে হালকা ঝরঝরে হয়ে যাবে। একটু ঠাণ্ডা করতে দিতে হবে। এবার এতে মেশাতে হবে গ্রেট করা খোয়া ক্ষীর, ঘিয়ে হালকা ভেজে নেওয়া কাজুবাদাম ও কিশমিশ। হালকা গরম অবস্থায় মেশাতে হবে দারুচিনি এবং জায়ফল গুঁড়া। নিজের পছন্দমতো সাইজে লাড্ডুর মতো পাকিয়ে নিতে হবে হাতে। এর ওপর গ্রেট করা খোয়া ক্ষীর ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন দরবেশ।
উপকরণ দুধ ১ লিটার, ক্ষোয়া ক্ষীর ২০০ গ্রাম বেসন ১ কাপ, দুধ এবং পানির মিশ্রণ এক কাপ, ভাজার জন্য ঘি বা তেল, এক কাপ বেসন (সুন্দর করে চালুনি বা বড় ছাঁকনিতে চেলে নিতে হবে) তেল/ঘি ভাজার জন্য, জাফরান রঙের ফুড কালার সামান্য, চিনি এক কাপ (চিনির পাতলা সিরার জন্য) জাফরান ও এলাচের গুঁড়া পরিমাণমতো, কাজুবাদাম (ভাঙা) কিশমিশ আমন্ড কুচি (পরিমাণমতো) পাউরুটি ৪ পিস।
প্রণালি এক লিটার দুধ ফুটিয়ে ২৫০ মিলি ঘনত্বে নিয়ে আসতে হবে। চিনি দেওয়ার প্রয়োজন নেই। কারণ আমরা এখন মিহিদানা তৈরি করব, তাতে চিনি থাকেই। তবে কেউ যদি মিষ্টি বেশি পছন্দ করেন তিনি এই দুধ ঘন করার সময়, ইচ্ছামতো মিষ্টি ব্যবহার করতে পারেন। দুধ ঘন হওয়ার সময় তাতে কিছুটা খোয়া ক্ষীর মিশিয়ে ঘন করুন। প্রথমে এক কাপ বেসনের সঙ্গে দুধ ও পানির মিশ্রণ এক কাপ ভালোভাবে মিশিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। পাতলা মানে অতিরিক্ত পাতলা নয়। চামচের গায়ে যেন লেগে থাকে এরকম পাতলা। এক হাতা বেসন সরিয়ে রাখতে হবে। তাতে মিশাতে হবে লাল রঙের ফুড কালার। বাকি অংশতে মেশাতে হবে জাফরান রঙের ফুড কালার। কড়াতে তেল বা ঘি গরম করে আঁচে একদম কমিয়ে দিয়ে তারপর পরিষ্কার ছোট ছিদ্রের ছাঁকনিতে ব্যাটার ঢেলে দিলে গরম তেলে দিলে ছোট ছোট ফোঁটা পড়তে থাকবে। আঁচ যেন বেশি না থাকে সে দিকে খেয়াল রাখতে হবে।
ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো তেল থেকে তুলে নিতে হবে। দুই রঙের মিহিদানা ভালো করে মিশিয়ে নিতে হবে। অন্য পাত্রে চিনি এবং জল এলাচ গুঁড়া করে মিশিয়ে, পাতলা সিরা বানিয়ে নিতে হবে। মিহিদানা তাতে ভিজিয়ে রাখতে হবে পাঁচ-ছয় মিনিট। এবার পাউরুটির পিসগুলো বেলন দিয়ে চেপে চেপে পাতলা এবং বড় করে নিতে হবে।
একটা বেকিং ডিসে ঘি মাখাতে হবে। পাউরুটিগুলো প্রথমে চেপে চেপে সেট করতে হবে। তার ওপর ঘন ক্ষীর একটু ব্রাশ করে দিতে হবে। এবার মিহিদানাকে দুই ভাগে ভাগ করে তার এক ভাগ সুন্দর করে সমানভাবে ছড়িয়ে সেট করে দিতে হবে। তার ওপর আর একবার দু-এক চামচ ক্ষীর সমান করে ছড়িয়ে দিতে হবে। তার ওপর কাজু বাদাম, কিশমিশ, আমন্ড কুচি দিতে হবে। বাকি যতটুকু মিহিদানা আছে সেটা এবার পুরোপুরি সমানভাবে বিছিয়ে দিতে হবে। যতটুকু ক্ষীর বাকি থাকবে সেটা সমানভাবে বেকিং ডিসের একদম ওপর দিকে ছড়িয়ে দিতে হবে। যেন মিহিদানা পুরোটাই ঢেকে যায়। আর একবার এর ওপর কাজুবাদাম, কিশমিশ, আমন্ড কুচি ছড়িয়ে দিতে হবে। প্রত্যেকটা লেয়ার মনে করে করে করতে হবে। এরপর ওভেন ১৮০ ডিগ্রিতে তিন মিনিট প্রিহিট করে, বেকিং ডিসটা দেওয়ার পর ১৫ মিনিট বেক করতে হবে। আপনি চাইলে এটা গরম খেতে পারেন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা