সহজেই দূর করুন মাইগ্রেনের যন্ত্রণা
মাথা ব্যথার অনেক ধরন রয়েছে। মাইগ্রেন তার মধ্যে একটি। মাইগ্রেন এক বিশেষ ধরনের মাথাব্যথা। মাথার যেকোনো এক পাশ থেকে শুরু হয়ে পুরো মাথা ব্যথা করে। মাথা দপদপ করে। মনে হয়, মাথার ভেতর থেকে ব্যথা হচ্ছে। এই ব্যথা সহ্য করা সত্যিই খুব কঠিন। এতে মস্তিষ্কে স্বাভাবিক রক্তপ্রবাহ ব্যাহত হয়। মাথাব্যথার সঙ্গে বমি বা বমি বমি ভাব হতে পারে। সাধারণত ২০ থেকে ৩০ বছর বয়সে এই রোগ শুরু হয়। বিশ্বের প্রায় ১৫ শতাংশ মানুষ মাইগ্রেনের সমস্যায় ভোগেন।
মাইগ্রেনের ব্যথা কমাতে অনেক ওষুধ রয়েছে, তবে কিছু ঘরোয়া উপায়েও মাইগ্রেনের ব্যথা কমানো যায়। মাইগ্রেনের সমস্যা থেকে মুক্তি পেতে বেশ কিছু সহজ উপায় বাতলে দিয়েছে যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক ও লাইস্টাইল ম্যাগাজিন বোল্ডস্কাই।
আলো ও শব্দে মাইগ্রেনের ব্যথা বাড়ে। এ জন্য ঘর অন্ধকার করে শুয়ে পড়ুন। নিশ্চিত করুন যে ঘরে আর কেউ থাকবে না বা শব্দ হবে না। পাশে একটি হট ওয়াটার ব্যাগ ও কোল্ড ওয়াটার ব্যাগ রাখুন। একবার হট ওয়াটার ব্যাগ ঘাড়ে ও মাথায় চেপে ধরুন এবং আরেকবার কোল্ড ওয়াটার ব্যাগ। দেখবেন আস্তে আস্তে সেরে যাচ্ছে মাথাব্যথা।
ঘুম হচ্ছে মাইগ্রেনের ব্যথা সারানোর একটি কার্যকর পদ্ধতি। কাজেই পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। রাতে ঘুম কম হলেও মাইগ্রেনের ব্যথা বাড়ে।
রাতে ভাল ঘুম হওয়ার জন্য পছন্দের গান শুনুন, প্রিয় বই পড়ুন এবং গরম পানি দিয়ে স্নান করুন। রাতে ঘুমাতে যাওয়া ও সকালে ওঠার সময়টি নির্দিষ্ট করতে হবে। দিনে ঘুমাবেন কম সময়ের জন্য। দিনে ৩০ মিনিটের বেশি ঘুমালে তা রাতের ঘুমে ব্যঘাত সৃষ্টি করতে পারে।
রাতে ঘুমানোর আগে ভারি খাবার, নিকোটিন এবং অ্যালকোহল খাবেন না। এগুলো আপনার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাব ইত্যাদি মাথার কাছে রেখে ঘুমাতে যাবেন না। ম্যাগনেসিয়াম মাইগ্রেনের ব্যথা দূর করার ক্ষেত্রে ভূমিকা রাখে। এ জন্য ম্যাগনেসিয়ামসমৃদ্ধ খাবার খেতে হবে। যেমন- সবুজ শাকসবজি, কাজুবাদাম, গম ইত্যাদি।
বেশি বেশি মাছ খেতে হবে। মাছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন-ই পাওয়া যায়। এই দুটি উপাদানই মাইগ্রেনের ব্যথা কমাতে সাহায্য করে।
লেবু ও আদার রস একসঙ্গে বা আদা চা মাইগ্রেনের যন্ত্রণা কমাতে সাহায্য করে। তাই যন্ত্রণা শুরু হলে খেয়ে নিন আদা-চা। মাইগ্রেনের সমস্যায় ফ্যাট ফ্রি দুধ পান করা খুবই উপকারী। দুধে ভিটামিন-বি পাওয়া যায়, যা কোষকে এনার্জি যোগায়। গবেষণায় দেখা গেছে, ক্যাফেইনসমৃদ্ধ পানীয় মাথা ব্যথা দূর করে। কফির মূল উপাদান হচ্ছে ক্যাফেইন। কাজেই মাইগ্রেনের ব্যথা শুরু হলে চট করে খেয়ে নিন এক কাপ কফি।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা