করোনাকালে বেড়ে গেছে 'অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ' আর গর্ভপাত
বিশ্বের অনেক দেশেই করোনাভাইরাস এখনো দাপট দেখিয়ে যাচ্ছে। পার্শ্ববর্তী দেশ ভারতের অবস্থা এখন ভয়াবহ। এই সময়ে করোনার কারণে মানুষের সমাজ ও ব্যক্তিজীবনের ওপর আনন্দ ও সামাজিকতার সব উৎস বন্ধ হয়ে যাওয়ার প্রভাব নিয়ে একটি জরিপ চালিয়েছে জাতিসংঘ। এতে উঠে এসেছে আরেকটি আশংকাজনক তথ্য। সমীক্ষা বলছে, করোনাকালীন সময়ে আশংকাজনক ভাবে বেড়ে গেছে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ।
গবেষণা অনুযায়ী, সারা বিশ্বে মার্চ থেকে ডিসেম্বরের মধ্যে জন্ম নেবে ১১ কোটি ৬০ লক্ষ শিশু। যার মধ্যে শুধু ভারতেই জন্মাবে ২ কোটির মতো। চীনে ১ কোটি ৩৫ লক্ষ, নাইজিরিয়ায় ৬৪ লক্ষ, পাকিস্তানে ৫০ লক্ষ আর ইন্দোনেশিয়ায় ৪০ লক্ষ। আমেরিকাও ব্যতিক্রম নয়। সেখানে জন্মাবে ৩৩ লক্ষ শিশু। তবে এসবই একটা জরিপের ফল। বিশেষজ্ঞরা মনে করছেন, বাস্তবে এর চেয়ে আরও অনেক বেশি শিশুর জন্ম হবে।
'জার্নাল অব সাইকোসোম্যাটিক অবস্টেট্রিকস অ্যান্ড গায়নোকলজি' পত্রিকায় প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে আবার বলা হয়েছে যে, আর্থিক ও সামাজিক টালমাটালের সময়ে প্রায় ৮০ শতাংশ দম্পতি চাইছেন না এই মুহূর্তে সন্তান হোক। ইতালিসহ ইউরোপের কয়েকটি দেশে ১,৪৮২ জন নারী-পুরুষের ওপর এই সমীক্ষা চালানো হয়।
আসলে বিশ্বের বেশির ভাগ মানুষই এই মুহূর্তে সন্তানধারণের বিপক্ষে। সেজন্য যে হারে গর্ভসঞ্চার হচ্ছে, গর্ভপাতের আবেদনও আসছে প্রায় সেই হারে! যা থেকে বোঝা যাচ্ছে, অধিকাংশ গর্ভসঞ্চারই অনাকাঙ্ক্ষিত। তাহলে কেন এত নারী গর্ভবতী হয়ে পড়ছে? গবেষকেরা বলছেন, লকডাউনের অবসরে গৃহবন্দি অনেক দম্পতিই ঘন ঘন যৌনমিলন করেছেন। তার মধ্যে আবার ওষুধের দোকান খোলা না-থাকায় বা বাইরে বের হওয়া যায়নি বলে অনেকেই গর্ভনিরোধক কিনতে পারেননি।
করোনাকালে অনলাইন সেবাতেও সমস্যা হয়েছে। অনলাইন থেকে যে গর্ভনিরোধক কিনবেন- সেই পথও অনেকাংশেই বন্ধ ছিল। ফলে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঘটনা ঘটেছে। কেউ কেউ আবার দুশ্চিন্তার হাত থেকে মুক্তি পেতেও শারীরিক সম্পর্কে জড়িয়েছেন। এরপর অধিকাংশ দম্পতি ছুটেছেন গর্ভপাত করাতে। যারা বিপদ বুঝে গর্ভপাত করিয়ে নিচ্ছেন, তাদের সমস্যা নেই। কিন্তু যারা করাবেন না, তাদের অনেক ঝামেলায় পড়তে হতে পারে।
বিশ্বজুড়ে এখন করোনাভাইরাসের 'সেকেন্ড ওয়েভ' শুরু হয়েছে। কোভিড যে হারে বাড়ছে, কখন কে আক্রান্ত হয়ে পড়বেন তার ঠিক নেই। সেই অবস্থায় সন্তানের জন্ম দেওয়া যথেষ্ট ঝুঁকির ব্যাপার। হাসপাতালে নিয়ে যাওয়া তো মারাত্মক ঝুঁকি। তার ওপর আছে আর্থিক মন্দা। কত জনের চাকরি গেছে এবং যাবে, ব্যবসা বন্ধ হবে তার ঠিক নেই। সেই অবস্থায় সন্তানের জন্ম দেওয়া মানে শিশু ও প্রসূতির মৃত্যুর হার বেড়ে যাওয়া। সংসারে অতিরিক্ত চাপের সৃষ্টি হওয়া। সুতরাং ভেবেচিন্তে পার করতে হবে এই করোনাকাল।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা