হাঁটু ও কনুইয়ের কালচে দাগ দূর করার উপায়
আমরা সকলেই কম-বেশি মুখের ত্বকের যত্ন নিয়ে থাকি। এর পিছনে অনেক টাকা ও শ্রমও খরচ করে থাকি। কিন্তু শরিরের বিভিন্ন অংশে কালো দাগ ছোপ থেকেই যায়। অনেকেই হাঁটু ও কনুইয়ের ত্বক কালচে হওয়ার সমস্যায় ভোগেন। পায়ের গোড়ালির উপরেও অনেক সময় এ সমস্যা দেখা যায়। নানা ধরনের ক্রিম-লোশন ব্যবহার করেও এ সমস্যা থেকে পুরোপুরি মুক্তি পাওয়া যায় না।
বিভিন্ন কারণে এরকম দাগ হতে পারে। যেমন- ত্বকের ওই অংশ মোটা হয়ে গেলে কিংবা শুষ্ক হয়ে গেলে এরকম দাগ দেখা দেয়। তাছাড়া অনেক সময় কনুইয়ে ভর দিয়ে কাজ করলে, ফ্লোরে হাঁটু গেড়ে বসার অভ্যাস থাকলেও হাঁটুতে দাগ হয়ে যায়। এই দাগগুলো দূর করতে কিছু ঘরোয়া পদ্ধতি অনুসরণ করতে পারেন। যেমন-
লেবুর রস: চিনি ও লেবুর রস মিশিয়ে ৫-৭ মিনিট ম্যাসাজ করে পানি দিয়ে ধুয়ে নিন। এই মিশ্রণটি ত্বকে স্ক্রাবারের কাজ করে মরা চামড়া দূর করবে। পাশপাশি ত্বক উজ্জ্বলও করবে। এছাড়া ১ টেবিল চামচ লেবুর রস, ১ টেবিল চামচ নারকেল তেলের একটি মিশ্রণ তৈরি করে ধীরে ধীরে ম্যাসাজ করে ১৫ মিনিট পর ধুয়ে ফেলতে পারেন। এতে ত্বকের কালো দাগ দূর হবে।
আলুর ব্যবহার: আলু থেঁতো করে হাঁটু অথবা কনুইয়ের ত্বকে লাগান ৷ আলুর খোসাও লাগাতে পারেন। সপ্তাহে দুই দিন এভাবে লাগালে দূর হবে কালো দাগ।
বেকিং সোডা: পরিমাণ মতো বেকিং সোডা পানিতে মিশিয়ে পেস্ট তৈরি করুন। হাঁটু ও কনুইয়ের ত্বকে পেস্ট লাগিয়ে রাখুন কয়েক মিনিট। ঠাণ্ডা পানিতে ধুয়ে নিন। সপ্তাহে দুই দিন এটি ব্যবহার করলে কালো দাগ দূর হবে।
অ্যালোভেরা জেল: ফ্রেশ অ্যালোভেরা জেল ম্যাসাজ করুন হাঁটু ও কনুইয়ে। এটি কালচে দাগ দূর করার পাশাপাশি ত্বকের অতিরিক্ত রুক্ষতাও দূর করবে।
দই: টকদই, মুসুর ডাল, লেবুর রস, চালের গুঁড়া একসঙ্গে মিশিয়ে মিশ্রণটি দিয়ে কনুই ও হাঁটুতে ম্যাসাজ করে কিছুক্ষণ পর ধুয়ে নিন। এরপর এতে ময়েশ্চরাইজার লাগান। এতে ত্বকের কালো দাগ কমে আসবে। সেই সঙ্গে হাঁটু-কনুইয়ের ত্বক বেশ উজ্জ্বল দেখাবে। দইয়ের সঙ্গে ভিনিগারের মিশ্রণও ম্যাজিকের মতো কাজ করে। কালো অংশে মিশ্রণটি লাগিয়ে ১৫ মিনিট পর শুকিয়ে এলে ধুয়ে ফেলুন। বেশ কয়েকদিন ব্যবহার করলে কালো দাগ দূর হবে।
দুধ: দুধের সঙ্গে ১ চা চামচ বেকিং সোডা মেশান। মিশ্রণটি ৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩বার করলে উপকার পাবেন।
অ্যাপল সাইডার: অ্যাপল সাইডার ভিনিগার ১ টেবিল চামচ, পানি ১ টেবিল চামচ একটা বাটিতে উপাদানগুলো মিশিয়ে কনুই ও হাঁটুতে তুলার বলের সাহায্যে মেখে ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। একদিন পর পর ব্যবহার করতে পারেন।
হলুদ, বেসন ও মধুর মাস্ক: হলুদ ত্বক উজ্জ্বল করে। হাঁটু, কনুই ও বগলের দাগ দূর করতে হলুদ, বেসন ও মধুর মাস্ক ব্যবহার করতে পারেন। হলুদ আধা চা চামচ, মধু ১/৪ চা চামচ ও বেসন ১ টেবিল চামচ। সব উপকরণ মিশিয়ে পেস্ট তৈরি করে হাঁটু ও কনুইয়ে মেখে ১০ মিনিট অপেক্ষা করুন। এর পর গরম পানি দিয়ে পরিষ্কার করে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
এছাড়া ত্বকের শুষ্কতা দূর করতে গোসলের আগে হাঁটু ও কনুইয়ে নারকেল তেল ম্যাসাজ করুন। ২ ফোঁটা লেবুর রসও দিতে পারেন। পরে গরম পানি দিয়ে গোসল করে নিন। কয়েক দিনের মধ্যেই এতে ভালো ফল পাওয়া যাবে। শুষ্ক ত্বকের সমস্যা কমাতে অ্যালোভেরা জেলও বেশ উপকারী। একটা কৌটোতে অ্যালাভেরা জেল ভরে ফ্রিজে রাখুন। গোসলের পর লাগিয়ে নিন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা