চঞ্চল সভাবের নারীরাও হয় একজন আদর্শ স্ত্রী
পুরুষদের পছন্দের তালিকায় প্রথম হয়তো ধীর স্থির শান্ত স্বাভাবের নারী রয়েছে। গুছিয়ে কথা বলা, গুছিয়ে চলাফেরা করা এমন স্বভাবের নারীরা বেশিরভাগ পুরুষের মন কাড়ে। অধিকাংশ পুরুষদেরই ধারণা শান্ত স্বভাবের নারীরাই স্ত্রী হিসেবে ভালো হন। আর চঞ্চল স্বভাবের মেয়েদের পছন্দ করলেও জীবন সঙ্গী হিসেবে পেতে খুব একটা আগ্রহ থাকে না।
তবে মনোবিদরা দিয়েছেন ভিন্ন তথ্য। তাদের মতে, যে নারীরা তুলনামূলক কিছুটা চঞ্চল স্বভাবের হয়ে থাকেন তারা একটু বেশি ভালো স্ত্রী হয়ে থাকেন। তাদের মতে যাদের আপাতপক্ষে দেখে খানিকটা ‘পাগলি ‘ বলে মনে হয় আসলে তারাই স্ত্রী হিসেবে সব চেয়ে ভালো হন। অনেকটা চঞ্চল স্বভাবের নারী, যাদের কাণ্ডকারখানা আর পাঁচজনের চেয়ে খানিকটা আলাদা তারাই হন একজন ভাল এবং আদর্শ স্ত্রী।
এর পেছনে যথার্থ কারণ ব্যাখ্যা করেছেন মনোবিদরা-
আপনাকে আগলে রাখবেন: এদের সামনে যদি স্বামী বা কোনো প্রিয়জনকে কেউ অপমান করেন, তবে আর রক্ষে নেই। যতক্ষণ না অপমানকারীকে মাথা নত করাচ্ছেন, ততক্ষণ ক্ষ্যান্ত হন না।
এনার্জিতে ভরপুর: এরা খুব অনুপ্রেরণাদায়ক প্রকৃতির হয়। শুধু নিজেরাই নন, এদের সঙ্গে যারা থাকেন তারাও সান্নিধ্যের গুণে অনুপ্রাণিত হয়ে উঠবেন।
ন্যাকামি পছন্দ নয়: ট্রেকিংয়ে হোক বা ঘরোয়া পার্টি, এরা নারী হিসেবে কখনো আলাদা সুবিধা দাবি করেন না। যেখানে যেমন, সেখানে তেমন ভাবেই থাকতে পছন্দ করেন। তাই ঘুরতে বেরিয়ে বা ট্যুরে গিয়ে কখনো এদের নিয়ে সমস্যায় পড়বেন না।
হার না মানা: এদের মনের জোর এতটাই বেশি হয় যে তারা হার মানতে জানেন না। অনেকেই যে পরিস্থিতিতে হাল ছেড়ে দেয়, সেখানে তারা সে পরিস্থিতিতে লড়াই চালিয়ে যান। যতক্ষণ না জিতে যাচ্ছেন। নিঃসন্দেহে বলা যায়, এ রকম জীবনসঙ্গিনী পাওয়া ভাগ্যের বিষয়।
প্রটেক্টিভ: এই স্বভাবের নারীরা খুবই প্রটেক্টিভ হয়ে থাকেন। তাদের সামনে তার প্রিয়জনকে কেউ অপমান করে যেতে পারবে না। অন্যদিকে নিজেকেও বেশ ভালই প্রটেক্ট করতে পারেন এমন নারীরা।
অসাধারণ প্রেমিকা: আদর্শ প্রেমিকা বলতে যা বোঝায় এদের মাঝে তা সহজেই পাওয়া যায়। ভালোবাসার জন্য আলাদা কোনো দিনের প্রয়োজন হয় না। তার সঙ্গে থাকলে যে কোনো দিনই বিশেষ দিন বলে মনে হবে। অনেকেই ধারণা বিয়ের পরে জীবন থেকে প্রেম হারিয়ে যায়। কিন্তু চঞ্চল স্বভাবের মেয়েরা অনেকটাই আলাদা হয়ে থাকেন।
সৃজনশীল: আসলে সৃজনশীল মস্তিষ্কের জন্যই তারা আর পাঁচজনের থেকে আলাদা হন। চিন্তা ও মননে তারা খুবই সৃজনশীল প্রকৃতির হয়ে থাকেন। ভিন্ন ও আলাদা কিছু ভাবতে তাদের জুড়ি নেই।
নির্ভেজাল মানুষ: এই স্বভাবের মেয়েরা যেমন তেমনটাই সকলের সামনে থাকেন অন্য কিছু হওয়ার চেষ্টা করেন না। আপনি একবার দেখেই বুঝবেন এর দোষ-গুণ কী কী রয়েছে। এই ধরনের মানুষ নিজেদের দোষ আড়াল করতে মিথ্যার আশ্রয় নেন না। এছাড়া মানুষ হিসাবেও খুব সৎ হন।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা