দৈনন্দিন রূপচর্চায় লবণের ব্যবহার!
রূপচর্চায় লবণের ব্যবহার! শুনেই একটু অবাক হলেন তো। ভাবছেন রান্নায় ব্যবহার করা সামগ্রী দিয়ে তো অনেক রূপচর্চাই করেছেন। তবে লবণ দিয়ে রূপচর্চা যদি এবার প্রথম শুনে থাকেন, তবে আজ লবণ দিয়ে এমন কিছু রূপচর্চার উপায় বলব। যা আপনার রূপচর্চাকে আরও সহজতর করে তুলবে। ত্বক হয়ে উঠবে আগের থেকে আরও মসৃণ এবং সুন্দর।
ব্রণ বা লাল–লাল র্যাশ কমাতে
প্রতিবারই আমরা হেয়ার প্রোডাক্ট লাগানোর সময় কপাল ঘেঁষে লাগাই। যার ফলে কপালে অনেক সময় ব্রণ বা লাল-লাল র্যাশ উঠতে দেখা যায়। ছোটো একটি কাজটি করলে এই সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। তাহল, ১/৪ ভাগ চা চামচ লবণের সাথে ১ কাপ গরম পানি মিশিয়ে নিন। এবার এই মিশ্রণে কটনপ্যাড ডুবিয়ে র্যাশ বা ব্রণের জায়গায় আলতো করে চেপে চেপে লাগান। এভাবে ১ মিনিট করতে থাকলে র্যাশ কমে যাবে।
মুখের স্ক্রাবার
শুষ্ক এবং নরমাল ত্বকের জন্য এই স্ক্রাবার। দুই টেবিল চামচ লবণের সাথে ফেসিয়াল অয়েল মিক্স করে ধীরে ধীরে পুরো মুখে গোলাকারভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন। এরপর মুখ ধুয়ে ফেলুন।
ফেসিয়াল করার সঠিক নিয়ম
টোনার
কুসুম কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। এবার পুরো মুখে স্প্রে করে শুকিয়ে নিন। ব্যস টোনিং করা হয়ে গেল।
বডি সল্ট স্ক্রাব
রুক্ষ ত্বককে মসৃণ করে তুলতে Sea salt এর জুড়ি নেই।Sea salt দিয়ে স্কাব তৈরি করে নিয়ে ব্যবহার করলে স্কিনে রিংকেল পড়ার ভয় থাকে না। এটি ত্বকের লোমকুপে জমে থাকা অতিরিক্ত তেল এবং ময়লা পরিষ্কার করে, এবং ত্বকের ডেড সেলগুলো পরিষ্কার করে এবং ত্বক শুষ্ক হয় না। প্রয়োজনমতো Sea salt এর সাথে অলিভ অয়েল এবং এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন। তবে সুগন্ধির জন্য এসেনশিয়াল অয়েলের পরিবর্তে আপনি ভ্যানিলা, সিনেমন ব্যবহার করতে পারেন। মিশ্রণটি এবার পুরো শরীরে আস্তে আস্তে ঘষে তুলে ফেলুন।
চোখের নিচে ফোলাভাব কমাতে
হালকা গরম পানিতে অল্প পরিমাণে লবণ মিশিয়ে কটনপ্যাড সেই মিশ্রণে ভিজিয়ে আস্তে আস্তে চোখের নিচে ফোলা জায়গাতে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসেজ করতে হবে। এভাবে ৫ মিনিট করে দুই চোখেই আলতো করে বুলিয়ে নিন। দেখবেন চোখের ত্বক আগের থেকে মসৃণ হয়েছে এবং ফোলাভাব কমে গিয়েছে।
পায়ের যত্নে
পায়ের নখে ময়লা দূর এবং ছোটখাটো ইনফেকশন দূর করতেও লবণের জুড়ি নেই! পা পরিষ্কার করতে মাঝারি সাইজের বোলে কুসুম কুসুম গরম পানিতে এক কাপ লবণ মিশিয়ে এক ঘণ্টার জন্য পা ডুবিয়ে রাখতে হবে। ইনফেকশন না গেলে দিনে দুইবার করে করতে পারেন। এতে করে আরাম পাবেন, ময়ল কেটে যাবে এবং অ্যালার্জির যন্ত্রণাও কমবে।
মাউথওয়াশ
অল্প পরিমাণে পানি, লবণ এবং বেকিং সোডার মিশ্রণ কিন্তু পারফেক্ট মাউথওয়াশ। কাজেই রান্নাঘরে থাকা উপকরণ দিয়ে মাউথওয়াশ তৈরি করে নিন।
ঠোঁটের স্ক্রাব
শীতে ত্বকের সাথে সাথেও ঠোঁট ফাটতে শুরু করে। ঠোঁটের মরা চামড়াগুলোর কারণে লিপস্টিকও ঠিকমতো বসে না। এই বিরম্বনা থেকে মুক্তি পেতে Epsom salts কিন্তু খুব উপকারি। দুই বা তিন টেবিল চামচ Epsom salts এর সাথে এক টেবিল চামচ ভেসলিন মিক্স করে আস্তে আস্তে ঠোঁটের উপর ম্যাসেজ করতে হবে। এরপর ভেজা কাপরের টুকরো বা তুলা দিয়ে মুছে ফেলতে হবে।
লিখেছেন- মরিয়ম আখতার


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা