সবুজ এলাকায় বেড়ে ওঠা শিশুদের আইকিউ বেশি: গবেষণা
গবেষণা বলছে শহুরে জনগোষ্ঠীর মধ্যে সবুজ অঞ্চলে বেড়ে ওঠা শিশুদের মধ্যে বুদ্ধিমত্তার হার তুলনামূলক বেশি।
১০-১৫ বছর বয়সী ৬০০ জন শিশুর ওপর চালানো গবেষণায় দেখা যায়, শিশু বেড়ে ওঠার পরিবেশে ৩ শতাংশ গাছপালা বৃদ্ধি পেলেই তাদের আই-কিউ স্কোর গড়ে ২.৬ নম্বর বৃদ্ধি পায়। ধনী ও দরিদ্র উভয় অঞ্চলেই এই প্রভাব দেখা গেছে।
এর স্বপক্ষে ইতোমধ্যেই অনেক শক্ত প্রমাণ থাকলেও আই-কিউ পরিমাপ করে চালানো এটিই প্রথম গবেষণা। এর পেছনের কারণ অনিশ্চিত হলেও ধারণা করা হয়, অপেক্ষাকৃত কোলাহলমুক্ত পরিবেশ, সামাজিক যোগাযোগ, খেলাধুলার সুযোগ থাকা ও কম অবসাদগ্রস্ত হওয়ার সম্ভাবনা এক্ষেত্রে অন্যতম প্রভাবক হিসেবে কাজ করে।
গবেষকরা বলছেন, তুলনামূলকভাবে পিছিয়ে পড়া শিশুদের জন্য কিছুটা উন্নতিই অনেক বড় পার্থক্য গড়ে দিতে পারে।
বেলজিয়ামের হাস্যেল্ট ইউনিভার্সিটির অধ্যাপক টিম নাওরোট বলেন, 'আমাদের জ্ঞান ও দক্ষতা বিকাশের সাথে আশেপাশের পরিবেশ সম্পর্কিত, এব্যাপারে অসংখ্য প্রমাণ আছে। এই গবেষণা তার সাথে আই-কিউ পরীক্ষণ সংযুক্ত করে আরেকটি শক্ত প্রমাণ প্রতিষ্ঠা করেছে। শিশুদের পরিপূর্ণ দক্ষতা বিকাশে অনুকূল পরিবেশ নিশ্চিতকরণে নগর পরিকল্পনাবিদদের সবুজ অঞ্চল গড়ে তোলায় নজর দেয়া উচিৎ।'
প্লস মেডিসিন জার্নালে প্রকাশিত গবেষণাটিতে সবুজ অঞ্চল পরিমাপ করতে স্যাটেলাইট চিত্র ব্যবহার করা হয়েছে। আই-কিউ পরীক্ষণের গড় নম্বর ছিল ১০৫। দেখা যায়, যেই ৪ শতাংশ শিশু ৮০ নম্বরের কম পেয়েছে তাদের বেড়ে ওঠার পরিবেশে কম সবুজ অঞ্চল ছিল। অন্যদিকে বেশি গাছপালা সমৃদ্ধ সবুজ অঞ্চলে বেড়ে ওঠা কোনো শিশুই ৮০'র কম নম্বর পায়নি।
তবে মফস্বল বা গ্রামীণ পরিবেশে বড় হওয়া শিশুদের পরীক্ষার ফলাফলে আলাদা কিছু দেখা যায়নি। নাওরোট এর কারণ হিসেবে বলেন, এসব অঞ্চলের শিশুরা সকলেই পর্যাপ্ত পরিমাণে সবুজ পরিবেশে বড় হয়েছে।
২০১৫ সালে প্রকাশিত বার্সেলোনায় বসবাসরত শিশুদের ওপর করা একটি গবেষণায় দেখা যায়, সবুজ অঞ্চলে বেড়ে ওঠার সাথে তাদের স্মৃতিশক্তি ও মনোযোগ দক্ষতার সম্পর্ক আছে।
নতুন এই গবেষণাটি আই-কিউর ওপর প্রভাব ফেলতে পারে এমন অনেক দিক দেখিয়েছে। তবে গবেষণাটিতে, সবুজ অঞ্চলের ধরনের ব্যাপারে তথ্য নেই। এছাড়াও গবেষণাটিতে শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারেও তথ্য নেই৷ বেলজিয়ামের শিশুরা সাধারণত তাদের বাড়ির পার্শ্ববর্তী কোনো স্কুলেই যায়।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা