কর্মক্ষেত্রে নিজের গুরুত্ব বাড়াতে করণীয়
একটা সময় ছিল যখন চাকরির পরীক্ষা কিংবা ইন্টারভিউ এ একাডেমিক পড়াশোনা এবং রেজাল্টের উপর বেশি গুরুত্ব দেয়া হতো। সময়ের সাথে প্রযুক্তির বিকাশ ঘটেছে, সেই সঙ্গে পরিবর্তন এসেছে চাকরির বাজারেও। এখন ভালো ফলাফলের পাশাপাশি ‘সফ্ট স্কিল’ এরও গুরুত্ব বেড়েছে। এখন অনেক চাকরিদাতাই একাডেমিক রেজাল্টের এক্সট্রা কারিকুলামের উপর গুরুত্ব দিচ্ছেন। সেই সঙ্গে অনেকেই ভলান্টিয়ারি কাজের অভিজ্ঞতা আছে এমন লোকজনও প্রাধান্য পাচ্ছে। তাই সময় এসেছে, ‘জব মার্কেট’ অনুযায়ী নিজেদের বদলানোর। নলেজ শেয়ারিং এবং স্কিল ডেভেলপমেন্ট এর পাশাপাশি মাল্টি টাস্কিংয়ের ও অভ্যাস গড়ে তোলা।
জেনে নেয়া যাক কিছু সফ্ট স্কিল সম্পর্কে, যা ‘জব মার্কেটে’ আপনার প্রোফাইলে ‘ভ্যালু’ যোগ করবে এবং কর্মক্ষেত্রে আপনার গুরুত্ব বাড়াবে-
পজিটিভ এটিটিউট
আপনি যদি কোনো ইন্টারভিউয়ে প্রশ্নের উত্তর সঠিক নাও দিতে পারেন, আপনার পজিটিভ এটিটিউট এর কারণে ইন্টারভিউয়ার এর ভালো নজরে আসতে পারেন এবং চাকরির সুযোগও পেয়ে যেতে পারেন। কারণ বর্তমান সুপারভাইজাররা বিশ্বাস করেন, আপনাকে কাজ শিখিয়ে নেয়া যাবে, যদি আপনার মধ্যে পজিটিভ এটিটিউট থাকে। শুধু ইন্টারভিউ নয়, পজিটিভ এটিটিউট এর মাধ্যমে আপনি খুব সহজে অফিস কলিগ এবং বস এর আস্থাভাজন হতে পারেন। যা পরবর্তীতে প্রমোশন এর ক্ষেত্রে সহায়তা করবে। যেমন, আপনার বস আপনাকে কোনো কাজের কথা বললে হুট করে না বলে ফেলা যাবে না। ‘আমি চেষ্টা করবো’ মানসিকতাটা থাকতে হবে।
কমিউনিকেশন স্কিলস
সফট স্কিলগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল হচ্ছে কমিউনিকেশন স্কিলস। কমিউনিকেশন এর দক্ষতা অনেকের মধ্যে করবে আপনাকে আলাদা। আপনার কাজের মাত্রাকে করবে গতিশীল এবং সহজতর। কোনো কাজ দিলে সেটা ‘টপ টু বটম’ সুন্দরভাবে সম্পন্ন করা, পিপল ইন্টারেকশনের সময়ে সুন্দরভাবে গুছিয়ে কথা বলা, রুচিশীল উপস্থাপন ভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ, মনোযোগ দিয়ে কথা শোনা আপনার কমিউনিকেশন স্কিলকে সমৃদ্ধ করে। কমিউনিকেশন স্কিল শুধু কথা বলা বা শোনার মধ্যেই সীমিত না, আপনি কাউকে চিঠি বা ইমেইল পাঠাবেন, সে বিষয়েও আপনার সম্যকজ্ঞান থাকতে হবে। ইংরেজিতে পারদর্শী হওয়ার পাশাপাশি মাতৃভাষাতেও শুদ্ধ, সুন্দরভাবে কথা বলার অভ্যাস গড়ে তোলা আবশ্যক।
কমার্শিয়াল অ্যাওয়ারনেস
আপনি অর্থনীতি, রাজনীতি এবং টেকনোলজি যে সেক্টরই কাজ করেন না কেন তা আপনার প্রতিষ্ঠানের উপর একটা প্রভাব ফেলে। ‘কমার্শিয়াল অ্যাওয়ার’ এর ক্ষেত্রে নিজেকে আপটডেট রাখাটা জরুরি। আপনার প্রতিষ্ঠান যে খাতে, সেই খাতে কী চলছে বা মার্কেট এ আপনার কোম্পানির অবস্থান কোথায়, তা সম্পর্কে আপনার ধারণা থাকা জরুরি। এতে করে আপনি বুঝতে পারবেন মার্কেট এ আপনার কোম্পানির প্রতিযোগী কারা, কীভাবে কাস্টমার বা ক্লায়েন্ট এর চাহিদা পূরণের মাধ্যমে নিজের প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবেন। আপনাকে আরো ভাল সিদ্ধান্ত নিতে, নতুন ধারণা তৈরি করতে, আরো কার্যকরভাবে সমস্যার সমাধান করতে, তাছাড়া দূরদর্শী নেতা হতে সহায়তা করবে। বিভিন্ন সংবাদপত্র, ব্লগস, পডকাস্ট, সোশ্যাল মিডিয়া মাধ্যমে আপনি প্রতিষ্ঠান বা ইন্ডাস্ট্রি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারেন। কমার্শিয়াল অ্যাওয়ারনেসের মাধ্যমে আপনি শুধু বাইরেরই নয়, কোম্পানির আভ্যন্তরীণ বিষয় সম্পর্কেও বিভিন্ন কৌশল অবলম্বন করতে পারেন। আর ম্যানেজমেন্ট যখন দেখবে আপনি বিজনেস বুঝে কাজ করছেন তখন আপনার ভ্যালু কোম্পানিতে আরো বাড়বে।
টিম ওয়ার্ক
চাকরির ক্ষেত্রে টিম ওয়ার্ক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যে প্রতিষ্ঠানেই কাজ করেন না কেন, আপনার কর্মক্ষেত্রে আপনাকে কাস্টমার, ক্লায়েন্ট, কলিগ, সাবর্ডিনেটস, সুপারভাইজার, বস সবার সাথেই টিম ওয়ার্ক করতে হবে। আর এই টিম ওয়ার্ক এর উপরেই নির্ভর করে প্রতিষ্ঠানের কাজের পরিবেশ ও সফলতা। একটা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে লোক কাজ করেন। একই বাসাতে ভাই-বোনদের মধ্যেই বিবাদ লেগে যায়, কলিগদের সঙ্গেও এমনটা হওয়া অস্বাভাবিক নয়। তবে এ বিষয়টা আপনাকে ‘হ্যান্ডল’ করা শিখতে হবে। সহকর্মীর সঙ্গে কীভাবে ‘অ্যাডজাস্ট’ করে কাজ করবেন তাও আপনাকে আয়ত্ত করতে হবে।
সেলফ কনফিডেন্স
সেলফ কনফিডেন্স শুধু কর্মক্ষেত্রেই না, জীবনের সর্বক্ষেত্রেই প্রয়োজন। কর্মক্ষেত্রে আপনাকে নিজের মধ্যে আত্মবিশ্বাসের ভারসাম্য বজায় রাখতে হবে। তবে অহংকারী বা ‘ওভার কনফিডেন্ট’ হওয়া যাবে না। আপনার সহকর্মীদের এবং আপনি যে সংস্থার জন্য কাজ করছেন তার প্রতিও আস্থা রাখতে হবে। কর্মক্ষেত্রে কাজ নিয়ে দ্বিধায় ভুগলে হবে না, কাজেকর্মে কনফিডেন্ট থাকতে হবে। লো কনফিডেন্ট কর্মীকে কোন ম্যানেজমেন্টই পছন্দ করেন না। সবাই আত্মবিশ্বাসে ভরপুর উদ্যমী মানুষ পছন্দ করেন। তাই সেলফ কনফিডেন্স গড়ে তুলতে হবে, নিজের কাজে ফোকাস করতে হবে। কোনো মানুষই পারফেক্ট না, কাজ করতে গেলে সবারই কমবেশি ভুল হয়, চেষ্টা করতে হবে ভুলের মাত্রা কমানো। আপনার কর্মক্ষেত্রে আপনার ঘাটতিগুলো কী কী, তা খুঁজে বের করতে হবে। স্কিল ডেভেলপ করতে হবে, নিজের প্রতি নিজেকে শ্রদ্ধাশীল হতে হবে। নিজের ছোট ছোট কাজে সন্তুষ্ট হতে হবে। ভবিষ্যতে আরো ভালো করার প্রবণতা নিজের মধ্যে তৈরি করতে হবে। প্রতিদিন লার্নিং এর আগ্রহ তৈরি করতে হবে নিজের মধ্যে। (চলবে...)
লেখক: প্রধান মানবসম্পদ কর্মকর্তা, স্টার সিনেপ্লেক্স


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা