ভালো ঘুমের অভাবে দেখা দিতে পারে যেসব অসুখ
ঘুম আমাদের শরীরের জন্য কতটা প্রয়োজনীয় সেকথা কম-বেশি সবারই জানা। একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য কমপক্ষে ৭-৮ ঘণ্টা ঘুম জরুরি। পর্যাপ্ত ঘুম না হলে তা আমাদের স্বাস্থ্য এমনকি মস্তিস্কেও কুপ্রভাব ফেলে। তাইতো যেকোনো অসুখে বিশ্রাম হিসেবে পর্যাপ্ত ঘুমের কথা বলা হয়।
ঘুম নিয়ে গবেষণায় বিজ্ঞানীরা বলছেন, প্রতিদিন সুস্থ স্বাভাবিক এবং আরামদায়ক ঘুম না হলে তা আমাদের মনের উপর যেমন প্রভাব ফেলে, তেমনই এর কুপ্রভাব লক্ষ্য করা যায় আমাদের দৈনন্দিন কাজের ক্ষেত্রেও।
সম্প্রতি লুকে কোটিনহো নামের একজন লাইফস্টাইল বিশেষজ্ঞ জানিয়েছেন, ঘুম আমাদের জীবনে স্বাভাবিক একটি বিষয়। কাজকর্মের অবসরে ঘুম আসা বা ঝিমুনি ধরাও মস্তিস্কের একটি স্বাভাবিক ক্রিয়া। ফলে শরীর এবং মনের প্রশান্তির জন্য সুস্থ সুন্দর ঘুম একজন মানুষের অবশ্যই জরুরি। কলকাতা ২৪ জানিয়েছে একটি ভালো ঘুম অনেক রোগ থেকে আমাদের দূরে রাখে। ভালো ঘুমের অভাবে দেখা দিতে পারে অনেক অসুখ।
লাইফস্টাইল বিশেষজ্ঞ লুকে কোটিনহো জানান যে, প্রতিদিন ঠিকমত ঘুম না হলে আমাদের শরীরে তার কুপ্রভাব পড়তে বাধ্য। আর দীর্ঘদিন এইরকম চলতে থাকলে শরীরে ক্লান্তিভাবের উদয় হয়। মানসিক শান্তি মেলে না। রাতে ঠিকমত না ঘুম হওয়ার কারণে, সারাদিন ঘুম ঘুম ভাব আসতে থাকে। কাজের প্রতি উৎসাহ হারিয়ে যেতে থাকে।
রাতে আরামদায়ক এবং শান্তিপূর্ণ ঘুম যেকোনো বয়সের মানুষের জন্য ভালো। কারণ, গবেষণা বলছে, রাতে ভালো ঘুম হলে পরদিন সবরকম কাজেই আমাদের শরীর-মন সায় দেয়।
আমাদের দেহে নানা রোগের উৎসের মূলে রয়েছে ঘুম। কারণ, নিয়মিত ৭ থেকে ৯ ঘণ্টা ঘুম না-হলে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে আমাদের শরীরের উপর। দীর্ঘ সময় বা অনেকদিন কোনো মানুষের ভালো ঘুম না হয় তাহলে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এছাড়াও স্নায়ুর রোগ থেকে শুরু করে অকালে দৃষ্টিশক্তি হ্রাসের মতোও রোগ বাসা বাঁধতে পারে।
গবেষকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে কোনো ব্যক্তির অপর্যাপ্ত ঘুম হলে তা তার ওজন বৃদ্ধির সম্ভাবনাকে বাড়িয়ে তোলে। এছাড়াও ঘুম ভালো না হলে হার্ট অ্যাটাক, স্ট্রোক সহ অন্যান্য রোগের ঝুঁকি বাড়িয়ে তোলে। একটি ভালো ঘুম এসব অসুখ থেকে আপনাকে দূরে রাখে।
ভালো ঘুম না হওয়া যেমন আমাদের স্বাস্থ্যের উপর কুপ্রভাব ফেলে, তেমনই এর জেরে হার্ট অ্যাটাকের ভয় বাড়ে। সঙ্গে আছে কাজের প্রতি উৎসাহ হারিয়ে ফেলা, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা