জীবাণুমুক্ত করার জন্য প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু আপনার বাড়িতেই রয়েছে
শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা এবং স্বাস্থ্যবিধি বজায় রাখা- দুটি মাত্র উপায় যা আমাদের করোনাভাইরাস থেকে দূরে রাখতে পারে। ভাইরাসটি সম্পর্কে আমরা এখনও পর্যন্ত এটুকু জানি, এটি কার্ডবোর্ডে প্রায় ২৪ ঘণ্টা এবং প্লাস্টিকের উপরে তিনদিন থাকতে পারে। অন্যান্য গবেষণায় দেখা গেছে যে ভাইরাসটি কাঁচ, ধাতু, প্লাস্টিকে নয়দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। সংক্রমণ থেকে দূরে থাকার সর্বোত্তম উপায় হলো, যেসব জায়গা ঘন ঘন স্পর্শ করা হয়, সেগুলো নিয়মিত জীবাণুমুক্ত করা।
বাড়ির বিভিন্ন জায়গা জীবাণুমুক্ত করার জন্য প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু আপনার বাড়িতেই রয়েছে।
ব্লিচ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসিপি) ভাইরাস নির্মূলের জন্য ব্লিচ ব্যবহার করার পরামর্শ দেয়। ভাইরাসটি সঠিকভাবে দূর করার জন্য, এক গ্যালন পানিতে আধা কাপ ব্লিচ মিশিয়ে নিন। জায়গাগুলো জীবাণুমুক্ত করার সময় গ্লাভস পরতে ভুলবেন না। ব্লিচটি অ্যামোনিয়া বা অন্য কোনো রাসায়নিকের সাথে মেশাবেন না। একবার মেশানো হয়ে গেলে, একদিনের বেশি রাখবেন না। কারণ এরপরে ব্লিচ কার্যকারিতা হারাতে পারে এবং এটি যে পাত্রে রাখা হয় সেটি নষ্ট হয়ে যেতে পারে। আইসোপ্রোপাইল অ্যালকোহল শক্ত কোনো জায়গা পরিষ্কার করার জন্য, কমপক্ষে ৭০ শতাংশ অ্যালকোহল ব্যবহার করা উচিত। ডিটারজেন্ট এবং পানির সাহায্যে জায়গাটি পরিষ্কার করুন এবং তারপরে অ্যালকোহল দ্রবণটি প্রয়োগ করুন। ত্রিশ মিনিটের জন্য রেখে দিন। এরপরে মুছুন। অ্যালকোহল প্রায় সমস্ত জিনিসে ব্যবহার করা নিরাপদ, যদিও এটি কিছু প্লাস্টিকের জিনিসকে বিবর্ণ করতে পারে।
হাইড্রোজেন পারক্সাইড রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের মতে, তিন শতাংশ হাইড্রোজেন পারক্সাইড রাইনোভাইরাস হত্যার ক্ষেত্রে কার্যকর। যারা জানেন না তাদের জন্য করোনাভাইরাসের চেয়ে রাইনোভাইরাসকে দূর করা আরও বেশি কঠিন। হাইড্রোজেন পারক্সাইড সহজেই করোনাভাইরাসকে ভেঙে ফেলতে পারে। একটি স্প্রে বোতলে হাইড্রোজেন পারক্সাইড ঢেলে যেসব জায়গা পরিষ্কার করা প্রয়োজন, সেখানে স্প্রে করতে পারেন। মিনিট খানেকের জন্য রেখে দিন এবং তারপরে এটি একটি কাপড় দিয়ে মুছুন। হাইড্রোজেন পারক্সাইড ব্লিচের মতো কাজ করে, তাই এটি জামাকাপড়েও ব্যবহার করা যেতে পারে। অক্সিজেন এবং পানিতে নষ্ট হয়ে যেতে পারে তাই এটি মোছা বা ধোয়ার দরকার নেই।
সাবান এবং পানি এটি আমরা প্রায় সবাই জানি যে, সাবান এবং পানি দিয়ে হাত ধোয়া সবচেয়ে কার্যকরী উপায়। ভাইরাসটি ধ্বংস করতে কমপক্ষে ২০ সেকেন্ডের জন্য হাত সাবান এবং পানি দিয়ে ধুয়ে নিন। আপনি যেকোনো সাবান ব্যবহার করতে পারেন।
জীবাণুমুক্ত করতে যেসব জিনিস ব্যবহার করবেন না:
ঘরে তৈরি স্যানিটাইজার অনেকেই ঘরে বসে হ্যান্ড স্যানিটাইজার তৈরির চেষ্টা করছেন। তবে বাড়িতে তৈরি স্যানিটাইজারগুলো খুব একটা কাজে আসে না। এর কারণ হলো, বেশিরভাগ লোকই সঠিক পরিমাণে উপাদান ব্যবহার করতে ভুল করেন।
ঘরে তৈরি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার আপনাকে সুরক্ষিত রাখার বদলে ক্ষতি করতে পারে। বিভিন্ন কোম্পানি সঠিক পণ্য প্রস্তুত করতে প্রচুর সময় ব্যয় করে। তাই তাদের উপর আস্থা রেখে ঘরে তৈরি না করে বরং বাজার থেকে স্বীকৃত কোনো কোম্পানির হ্যান্ড স্যানিটাইজার কিনুন।
টি ট্রি অয়েল অনেকে ধারণা করেন, টি ট্রি অয়েল করোনাভাইরাসকে মেরে ফেলতে পারে। তবে কোনো গবেষণায় এমন কোনো প্রমাণ এখনও মেলেনি।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা