ইমিউনিটি বাড়ুক সন্তানের
এমনিতেই পুষ্টিকর খাওয়াদাওয়া ও পর্যাপ্ত খেলাধুলো একজন বাচ্চার সার্বিক উন্নয়নের জন্য জরুরি। এই দুই বিষয়ই আবার বাচ্চার ইমিউনিটি গড়ে তোলারও আদর্শ ফ্যাক্টর। বর্তমানে যা পরিস্থিতি তাতে করোনাভাইরাসের মোকাবিলায় এই ইমিউনিটিই হল আদর্শ চাবিকাঠি! কী করবেন আপনার সন্তানের ইমিউনিটি বাড়াতে?
ব্যালান্সড ডায়েট: অনেক বাচ্চাই সব খাবার খেতে চায় না। ফলে রোজকার খাবার থেকে পর্যাপ্ত পুষ্টিও পায় না। আর এতেই বাড়ে সিজ়নাল অসুখ ও ইনফেকশনের আশঙ্কাও। বাচ্চার রোজকার ডায়েটে প্রোটিন, ভিটামিন সি, এ ও ই-এর মতো অ্যান্টিঅক্সিড্যান্ট, সেলেনিয়াম, আয়রন ও জ়িঙ্ক থাকা প্রয়োজন। দুধ ও দুগ্ধজাত প্রডাক্ট, ডিম, ডাল, সয়াবিন, মাছ, লিন চিকেন, আমলকি, সাইট্রাস ফ্রুটস, পেয়ারা, বাদাম, খেজুর, কিশমিশ,সবুজ পাতাওলা সবজি ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ান ওকে। হলুদ, আদা, রসুনের মতো অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদানও যেন রান্নায় থাকে। এসবকিছুই ইমিউনিটি বাড়াতে ও করোনার বিরুদ্ধে লড়াইতে ওকে শক্তি জোগাবে।
প্রোবায়োটিক: প্রোবায়োটিক (হেলদি ব্যাকটিরিয়া) বাচ্চাদের ইমিউনিটি বাড়াতে আর এক প্রয়োজনীয় যৌগ। টকদই প্রোবায়োটিক হিসেবে খুব উপযোগী। প্রোটিন ও ক্যালশিয়াম ছাড়াও টকদইতে থাকে হেলদি ব্যাকটিরিয়া। ইনটেস্টিনাল ট্র্যাক্টের সংক্রমণ রুখে দিতে এটি ডায়েটে রাখা জরুরি।
জাঙ্ক ফুড নয়: অত্যধিক চিনি আর প্রসেসড বা জাঙ্ক ফুড ইমিউনিটির পক্ষে অন্তরায়। চিনিতে থাকে ফ্রি ক্যালরি আর প্রসেসড খাবারে স্যাচুরেটেড ফ্যাট, ট্রান্স ফ্যাট, কৃত্রিম রং, প্রেজ়ারভেটিভ ইত্যাদি।
হেলদি স্লিপিং হ্যাবিট: রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে নির্বিঘ্নে ঘুমনো প্রয়োজন। মেলাটোনিন নামের স্লিপ হরমোন অন্ধকারে নিঃসৃত হয়। ফলে, আপনার সন্তান যেন অন্ধকার ঘরে ঘুমোয়, সেদিকে খেয়াল রাখবেন। আর ঘুমের আগে হাতের কাছে কোনও গ্যাজেট নয়!
লকডাউনে খেলাধুলো: এখন আপনার সন্তান মাঠে খেলতে যেতে পারছে না ঠিকই, কিন্তু দিনের মধ্যে কিছুটা সময় বের করে ওর সঙ্গে খেলাধুলো করুন। অ্যাক্টিভ থাকলে ইমিউনো-রেসপন্সও ভাল থাকে।
ধূমপান নয়: বাচ্চাদের সামনে ধূমপান করবেন না। এতে পরোক্ষভাবে ওদের ফুসফুসের ক্ষতি হতে পারে। তখন কিন্তু সংক্রমণের আশঙ্কাও বাড়বে।
হাইজিন মেনে চলুন: করোনাভাইরাসের মোকাবিলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হল হাইজিন মেনে চলা। ২০ সেকেন্ড ধরে হাত ধোওয়ার অভ্যেস যেন বাচ্চারও থাকে। বাইরে থেকে ফিরে, খাওয়ার আগে বা কোনও কাজ শেষ করেই যেন ও হাত ধুয়ে নেয়।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা