দেড় মাসেই সুন্দর ও ঘন দাড়ি
ক্রিকেটার থেকে অভিনেতা— ছেলেদের মধ্যে দাড়ি রাখাটা এখন সবচেয়ে ট্রেন্ডিং। শুধু স্টাইলের জন্যই নয়, বিভিন্ন সমীক্ষাতেও প্রমাণ মিলেছে যে, দাড়ি থাকা পুরুষদের প্রতি যে মেয়েরা বেশি আকর্ষিত হন।
কিন্তু মুশকিল হল, দাড়ি রাখব বললেই তো আর রাখা যায় না! যদি মনে করেন, দাড়ি কামানো বন্ধ করে দিলেই সুন্দর এক মুখ দাড়ি গজিয়ে যাবে, তা হলে ভুল করবেন। খোঁচা খোঁচা অবিন্যস্ত দাড়ি বিগড়ে দিতে পারে আপনার লুকস। তাই সুন্দর ঘন দাড়ি পেতে কয়েকটি নিয়ম মেনে চলা জরুরি। আসুন সেগুলি সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক-
সুন্দর ঘন দাড়ি পাওয়ার ৭ কৌশল:
১) প্রথমেই একটা মাথায় রাখতে হবে, অধিকাংশ ক্ষেত্রেই সুন্দর ঘন দাড়ি নির্ভর করে কোনও ব্যক্তির জিনগত বৈশিষ্টের উপর। তাই দাড়ি ভাল ভাবে উঠলে বা গজালে তবেই দাড়ি বড় করার কথা ভাবুন। হালকা, অবিন্যস্ত দাড়ি গজালে তা ট্রিম করে ছোট রাখাই ভাল।
২) প্রথম বার দাড়ি বড় করতে হলে প্রায় দেড়-দু’ মাস দাড়ি কাটা বন্ধ রাখুন। এই দেড়-দু’ মাস দাড়ি উসকো-খুসকো লাগতে পারে। সে ক্ষেত্রে দাড়িতে ‘বিয়ার্ড ওয়েল’ ব্যবহার করতে পারেন। তবে ধৈর্য্য রাখুন। ট্রিম করতে যাবেন না। এতে দাড়ির বৃদ্ধি কমে যাবে।
৩) দেড়-দু’ পরেই ট্রিম করা শুরু করুন। প্রথম বার সেলুনেই দাড়ি ট্রিম করে সেট করানো ভাল। দাড়ির শেপ ও লেনথ্ ঠিক করান। তার সঙ্গে গালের যে অংশ থেকে দাড়ি শুরু হচ্ছে সেখানে ও গলার অংশতেও দাড়ি শেভ করিয়ে নিন। এর পর নিয়মিত দু-তিন দিন অন্তর শেভ করুন সেই অংশগুলি। ৪-৫ দিন অন্তর ট্রিম করুন।
৪) বাজারে অনেক সংস্থার বিয়ার্ড অয়েল পাওয়া যায়। তবে, বিয়ার্ড অয়েল ব্যবহার করলেই যে দাড়ি বাড়তে শুরু করবে, এমনটা ভাবলে ভুল করবেন। বিয়ার্ড অয়েলের ফলে দাড়ি ময়েশ্চারাইজ হয়। কিন্তু এই তেলের প্রভাবে গালে নতুন চুল হঠাৎ গজাতে শুরু করবে না।
৫) দাড়ি রাখলে তার নিয়মিত যত্ন নেওয়া প্রয়োজন। দাড়িতে নিয়মিত শ্যাম্পু করুন। বিয়ার্ড ওয়াশও ব্যবহার করতে পারেন।
৬) স্নান করে বা মুখ ধুয়ে ছোট চিরুনি দিয়ে দাড়ি আঁচরান। এতে দাড়ি সমান থাকবে।
৭) শরীরে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পেলে দাড়ির পরিমাণ বাড়ে। নিয়মিত এক্সারসাইজ করুন। প্রোটিন-সমৃদ্ধ খাওয়া-দাওয়া করুন। খাবার পাতে রাখুন প্রচুর ফল আর শাক-সবজি। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন।
উল্লেখিত নিয়মগুলি সঠিক ভাবে মেনে চলতে পারলে মাস দুয়েকের মধ্যেই পেয়ে যেতে পারেন আপনার মুখের সঙ্গে মানানসই সুন্দর দাড়ি।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা