যেসব কারণে ব্যতিক্রম এবারের হজ
করোনাভাইরাসের কারণে বদলে গেছে এবারের হজের নিয়ম। নতুন কিছু নিয়ম ও বৈশিষ্ট্য যুক্ত হয়েছে হজে। এবারের হজের ব্যতিক্রম কিছু দিক তুলে ধরা হলো।
সীমিত হাজি : করোনাভাইরাসের কারণে ২০২০ সালে সৌদি আরবে অবস্থানরত মুসলিমদের থেকে মাত্র ১০ হাজার জনকে হজের অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে ৭০ শতাংশ বিদেশি এবং ৩০ শতাংশ সৌদি আরবের নাগরিক। ১৬০ দেশের নাগরিকের মধ্য থেকে এই মুসল্লিদের নির্বাচন করা হয়েছে। গত বছর প্রায় ২৫ লাখ হাজি হজের অনুমতি পেয়েছিলেন। যাঁদের মধ্যে প্রায় ১৯ লাখই ছিলেন বিদেশি।
কোয়ারেন্টাইনে অবস্থান : ১৯ জুলাই রবিবার সাত দিনের কোয়ারেন্টাইন শুরু করেছেন হাজিরা। সাত দিনের কোয়ারেন্টাইন শেষে ৩ জিলহজ মক্কায় এসে আরো চার দিন কোয়ারেন্টাইনে থাকবেন। ৮ জিলহজ মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হবে হজের মূল কার্যক্রম। মিনা, মুজদালিফা, আরাফার ময়দানে অবস্থান এবং সাফা-মারওয়ার সাঈ ও তাওয়াফের মাধ্যমে ১২ জিলহজ হজের আনুষ্ঠানিকতা শেষ হবে। এরপর আবারও কোয়ারেন্টাইনে থাকতে হবে তাঁদের। কঠোর স্বাস্থ্যবিধি : করোনাভাইরাসের কারণে হজের সময় কঠোর স্বাস্থ্যবিধি জারি করা হয়েছে। ঘোষিত স্বাস্থ্যবিধি মতে, ১৯ জুলাই থেকে মিনা, মুজদালিফা ও আরাফায় অনুমতি ছাড়া প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, হাজিদের সব গমনস্থলে স্বাস্থ্যসচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন, হাত ধোয়া ও থুতু ফেলার ব্যবস্থা, সাফা-মারওয়ায় সাঈ ও তাওয়াফের সময় দেড় মিটার দূরত্ব বজায় রাখা, প্রত্যেক গ্রুপ তাওয়াফ করার পর কাবা চত্বর পরিষ্কার করা, কাবা ঘর ও হাজরে আসওয়াদ স্পর্শ না করা, মসজিদের কার্পেট পরিবর্তন, মসজিদ চত্বরে খাবার গ্রহণ না করা, হাজি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শরীরের তাপমাত্রা পরীক্ষা, ফেস মাস্ক ব্যবহার, আরাফা ও মুজদালিফায় প্রতি ৫০ মিটারে সর্বোচ্চ ১০ হাজির অবস্থান, সর্বোচ্চ ৫০ হাজি একত্রে শয়তানকে পাথর নিক্ষেপ করতে পারবেন।
নিজস্ব জিনিসপত্র ব্যবহার নিষিদ্ধ : স্বাস্থ্য নিরাপত্তা বজায় রাখতে এবার কোনো হাজি নিজস্ব জিনিসপত্র ব্যবহার করতে পারবেন না। সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় নিবন্ধিত হজযাত্রীদের প্রয়োজনীয় সামগ্রী প্রদান করবে এবং শুধু সেগুলো ব্যবহার করতে হবে। হাজিদের প্রদত্ত জিনিসের মধ্যে আছে—চিপ লাগানো একটি স্মার্ট ব্রেসলেট, দুই সেট ইহরামের কাপড়, ব্যক্তিগত প্রয়োজনীয় সরঞ্জামাদি, জামারাতে নিক্ষেপের জন্য জীবাণুমুক্ত কঙ্কর, জুতা, ফোনের চার্জার, জায়নামাজ, জুতার ব্যাগ, হাতব্যাগ ও হজের বিধি-বিধানসহ প্রাসঙ্গিক বইপত্র ও স্বাস্থ্যবিধি সংবলিত হজ নির্দেশিকা। এই জিনিসপত্র কেবল হাজি নিজে ব্যবহার করতে পারবেন। পরস্পর আদান-প্রদান করতে পারবেন না।
খাবার গ্রহণে নিয়ন্ত্রণ : হজযাত্রীরা এবার বাইরের কোনো খাবার বা পানীয় গ্রহণ করতে পারবেন না। সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় হাজিদের সব খাবার ও পানীয় সরবরাহ করবে এবং নির্ধারিত খাবারই গ্রহণ করতে হবে। এ ছাড়া হাজিদের যাতায়াত করতে হবে নির্ধারিত বাসে। প্রতি ২০ হাজির জন্য একটি বাস নির্ধারণ করা হয়েছে।
মিনায় তাঁবুতে অবস্থান নয় : চলতি বছরের হাজিরা মিনায় তাঁবুতে অবস্থান করবেন না; বরং নির্ধারিত ভবনে তাঁদের অবস্থান করতে হবে।
ব্যাংকের মাধ্যমে কোরবানি : কোনো হাজি এ বছর নিজে কোরবানির পশু ক্রয় বা জবাই করতে পারবেন না। হাজিরা নির্ধারিত ব্যাংকে টাকা জমা দেবেন এবং সরকারি ব্যবস্থাপনায় তাঁদের পক্ষ থেকে কোরবানি করা হবে।
পাঁচ ভাষায় খুতবা অনুবাদ : প্রথমবারের মতো এ বছর হজের খুতবা পাঁচটি ভাষায় অনুবাদ করা হবে। ভাষাগুলো হলো—ইংরেজি, ইন্দোনেশিয়ান, উর্দু, ফরাসি ও ফার্সি।
সাধারণ মানুষের চলাচলে বিধি-নিষেধ : হজের সময় (১৮ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত) মিনা, মুজদালিফা ও আরাফা অঞ্চলে অনুমতি ছাড়া প্রবেশ করলে ১০ হাজার রিয়াল জরিমানা করার ঘোষণা দিয়েছে সৌদি সরকার। এ ছাড়া ৯ ও ১০ জিলহজ কাবা চত্বরে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা