করোনায় ক্লান্তি: শক্তি পেতে যা খাবেন
করোনা ভাইরাস সংক্রমণের অন্যতম প্রধান উপসর্গ হলো, ক্লান্তি। তাই মহামারির এ সময়ে ক্লান্তির অনুভূতিকে মোটেই অবহেলা করা যাবে না। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) গবেষণা মতে, ৬৯ শতাংশ করোনা রোগী ক্লান্তি অনুভব করেন। অনেকে ক্লান্তি লাগলে কোমল পানীয় বা এনার্জি ড্রিংকসের মতো অস্বাস্থ্যকর খাবারের দিকে ঝুঁকে পড়েন। এসব খাবার শরীরে সাময়িক শক্তি যোগালেও স্বাস্থ্যের ব্যাপক ক্ষতি করে। উদাহরণস্বরূপ, অতিরিক্ত চিনি খেলে শরীরে প্রদাহ বেড়ে যায়। অতিরিক্ত প্রদাহে শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। তাই ক্লান্তি দূর করতে গিয়ে ক্ষতিকারক খাবার খাচ্ছেন কিনা খেয়াল রাখতে হবে। এমন অনেক স্বাস্থ্যকর খাবার রয়েছে যা ক্লান্তিও কমাবে, শরীরকেও পুষ্ট করবে। এখানে ক্লান্তি কমাতে পারে এমন কিছু স্বাস্থ্যকর খাবারের তালিকা দেয়া হলো।
ওটমিল: এটা হলো জটিল কার্বোহাইড্রেট। এতে প্রচুর আঁশ ও পুষ্টি রয়েছে। ওটমিল ধীরে ধীরে হজম হয় বলে অনেকক্ষণ ধরে শক্তি পাবেন। সকালে এক বাটি ওটমিল খেলে দুপুর পর্যন্ত সতেজ থাকতে পারবেন।
ডিম: একটি ডিমে ৭০ ক্যালরি ও ৬ গ্রাম প্রোটিন থাকে। এটি শরীরে ধীরে ধীরে শক্তি সরবরাহ করে। ডিমে প্রতি ক্যালরিতে অন্যান্য খাবারের চেয়ে বেশি পুষ্টি রয়েছে। ডিম ক্ষুধাকে নিবৃত্ত করে বলে অপ্রয়োজনীয় খাবার খাওয়ার আকাঙ্ক্ষা কমে যায়, ফলে রক্ত শর্করা নিয়ন্ত্রণে থাকে।
মুরগির মাংস: চামড়া ফেলে দিলে মুরগির মাংস হচ্ছে চর্বিহীন প্রোটিনের ভালো উৎস। মুরগির মাংসও ধীরে ধীরে শক্তি যুগিয়ে থাকে। অন্যান্য মাংসের চেয়ে মুরগির মাংসে অস্বাস্থ্যকর স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ কম।
গরুর কলিজা: পর্যাপ্ত ভিটামিন বি১২ ছাড়া ক্লান্তি অনুভব হতে পারে। এই পুষ্টির একটি সর্বোত্তম উৎস হলো গরুর কলিজা। এতে প্রচুর প্রোটিনও থাকে, যা দীর্ঘসময় ধরে শক্তি যোগাতে থাকে। কলিজা না পেলে গরুর মাংস, মুরগির মাংস, মাছ, দুধ ও ডিমও খেতে পারেন। এগুলোতেও ভিটামিন বি১২ পাবেন।
শিমের বিচি: শিমের বিচি ও অন্যান্য বিনস হলো মাংস অনাহারী মানুষদের জন্য প্রোটিনের চমৎকার উৎস। বিনসে প্রচুর আঁশও থাকে, যা ধীরে হজম হতে সাহায্য করে। এসব খাবারে প্রচুর ম্যাগনেসিয়ামও রয়েছে, যা শরীরের কোষগুলোকে শক্তি তৈরিতে সহায়তা করে।
ইলিশ মাছ: ইলিশ মাছ ও এর মতো দেখতে সার্ডিন মাছে উচ্চ মাত্রায় উচ্চমানের প্রাণীজ প্রোটিন রয়েছে, যা ধীরে শক্তি যুগিয়ে ক্লান্তি নিবৃত্ত করে। এসব মাছে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডও থাকে, যা হৃদরোগ প্রতিরোধে অবদান রাখে।
কফি: ক্লান্তিতে ভুগলে সকালে কফি পান করতে পারেন। এটি ক্লান্তির ওপর কিছু না কিছু প্রভাব ফেলবে। কিন্তু অতিরিক্ত পান করবেন না, কারণ ক্যাফেইন ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। যেকোনো সংক্রমণে গভীর ঘুম খুবই গুরুত্বপূর্ণ।
বেরি: ব্লুবেরি, ব্ল্যাকবেরি ও স্ট্রবেরি- যেটাই খান না কেন, ক্লান্তির অনুভূতি কিছুটা কমবে। বেরিতে উপস্থিত অ্যান্টিঅক্সিড্যান্ট ও অন্যান্য পুষ্টি শরীরের কোষগুলোকে সুরক্ষা দিতে কাজ করে। কালো জামও খেতে পারেন- এর পুষ্টিগুণও বেরির চেয়ে কম নয়। মনে রাখবেন, ব্ল্যাকবেরি ও কালো জাম এক নয়।
ডার্ক চকলেট: যারা ক্যান্ডি খেতে ভালোবাসেন তাদের শরীরে শক্তি সরবরাহ করতে তুলনামূলক একটি ভালো উপায় হচ্ছে ডার্ক চকলেট। ক্যান্ডি বার ও মিল্ক চকলেটের চেয়ে ডার্ক চকলেটে চিনি কম থাকে। এই চকলেটের কোকোয়াতে বিদ্যমান অ্যান্টিঅক্সিড্যান্ট কোষের সুরক্ষায় সহায়তা করে, রক্তচাপ কমায় ও রক্ত চলাচল বাড়ায়।
পানি: শরীরে পর্যাপ্ত পানি না থাকলে ক্লান্তির অনুভূতি আসে। পানি শরীরের কোষগুলোতে জ্বালানি ও পুষ্টি পৌঁছে দেয় এবং বর্জ্য পদার্থ বের করে দিতে সহায়তা করে। যারা প্রচুর পানি পান করেন তারা সাধারণত চর্বি, চিনি, লবণ, কোলেস্টেরল ও ক্যালরি কম খেয়ে থাকেন। এর ফলে পুষ্টি শরীরকে সতেজ রাখতে বেশি সুযোগ পায়।


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা