‘টাইটানিক হিরোকে’ উপহারের ঘড়িটি ১৫ লাখ পাউন্ডে বিক্রি
টাইটানিকের যাত্রীদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্রিটিশ স্টিমার শিপের ক্যাপ্টেনকে (টাইটানিক হিরো) দেওয়া একটি স্বর্ণের পকেট ঘড়ি ১৫ লাখ ৬০ হাজার পাউন্ড (১৯ লাখ ৭০ হাজার ডলার) রেকর্ড মূল্যে নিলামে বিক্রি হয়েছে। ১৮-ক্যারেটের টিফানি অ্যান্ড কোম্পানির ঘড়িটি ১৯১২ সালে আরএমএস কারপাথিয়া জাহাজের ক্যাপ্টেন স্যার আর্থার রস্ট্রনকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল, যখন তিনি টাইটানিক দুর্ঘটনার পর সাত শতাধিক যাত্রীকে উদ্ধার করেন। খবর বিবিসির।
ইংল্যান্ডের উইল্টশায়ারের নিলামকারী প্রতিষ্ঠান হেনরি অলড্রিজ অ্যান্ড সন জানিয়েছে, ঘড়িটি টাইটানিক সম্পর্কিত কোনো স্মারকের জন্য সর্বোচ্চ দামে বিক্রি হওয়া কোনো জিনিস। এটি কিনেছেন ব্যক্তি উদ্যোগে সংগ্রহ করা একজন মার্কিন সংগ্রাহক। নিলামকারী প্রতিষ্ঠানটি আরও জানায়, এই বিক্রি টাইটানিকের প্রতি মানুষের চিরস্থায়ী আকর্ষণ ও আগ্রহের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।
স্যার আর্থার রস্ট্রন আরএমএস কারপাথিয়ার দিক পরিবর্তন করেন, যা তখন নিউইয়র্ক থেকে ইউরোপের দিকে যাওয়ার পথে ছিল। কারপাথিয়া নামক জাহাজটির ওয়্যারলেস অপারেটর টাইটানিক থেকে পাওয়া একটি দুঃসংবাদ পান। সেটিতে বলা হয় ‘আমরা বরফের সঙ্গে ধাক্কা খেয়েছি, তৎক্ষণাৎ আসুন।’ এই সংবাদ পাওয়ার পর রস্ট্রন সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন।
খবর পাওয়ার পর কারপাথিয়া পূর্ণ গতিতে রওনা দেয় এবং উত্তর আটলান্টিকে টাইটানিক ডুবে যাওয়ার দুই ঘণ্টা পর অর্থাৎ, ১৫ এপ্রিল ১৯১২-এ দুর্ঘটনাস্থলে পৌঁছায়।
এই ঘড়িটি স্যার আর্থারকে উপহার দেন টাইটানিকের সবচেয়ে ধনী যাত্রী জন জ্যাকব অ্যাস্টরের বিধবা স্ত্রী এবং আরও দুই ধনী ব্যবসায়ীর বিধবা আত্মীয়, যেই ব্যবসীয় দুজন জাহাজটি বিশাল বরফের স্তূপের (আইসবার্গ) সঙ্গে ধাক্কা খেয়ে ভেঙে যাওয়ার সময় প্রাণ হারান। ওই দুর্ঘটনায় ১ হাজার ৫০০-এর বেশি যাত্রী ও নাবিক মারা যায়।
ঘড়িটিতে খোদাই করা রয়েছে ‘প্রেজেন্টেড টু ক্যাপ্টেন রস্ট্রন উইথ দ্য হার্টফেল্ট গ্র্যাটিচিউড অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন অব থ্রি সারভাইভারস অব দ্য টাইটানিক, এপ্রিল ১৫, ১৯১২: মিসেস জন বি. থেয়ার, মিসেস জন জ্যাকব অ্যাস্টর, অ্যান্ড মিসেস জর্জ ডি. উইডেনার।’ এর অর্থ দাঁড়ায়, ‘১৫ এপ্রিল ১৯১২ সালে টাইটানিক থেকে বেঁচে যাওয়া তিনজনের স্ত্রী মিসেস জন বি থায়ের, মিসেস জন জ্যাকব অ্যাস্টর ও মিসেস জর্জ ডি ওয়াইডেনারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও প্রশংসাসহ ক্যাপ্টেন রস্ট্রনকে (উপহার হিসেবে) দেওয়া হয়েছে।’
নিলামকারী প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, স্যার আর্থার এই উপহারটি জন জ্যাকব অ্যাস্টরের স্ত্রীর কাছ থেকে নিউইয়র্ক সিটির ফিফথ অ্যাভিনিউতে তাদের পারিবারিক প্রাসাদে আয়োজিত একটি মধ্যাহ্নভোজে পান। নিলামকারী অ্যান্ড্রু অলড্রিজ বলেন, ‘এই ঘড়িটি প্রধানত রস্ট্রনের সাহসিকতার জন্য কৃতজ্ঞতাস্বরূপ উপহার দেওয়া হয়েছিল। কারণ, রস্ট্রনের অবদান ছাড়া সেই ৭০০ জনের জীবন বাঁচানো সম্ভব হতো না।’
এর আগে টাইটানিক স্মারকের সর্বোচ্চ মূল্যের রেকর্ডটি তৈরি হয়েছিল চলতি বছরের এপ্রিলে, যখন জন জ্যাকব অ্যাস্টরের দেহ থেকে উদ্ধার করা একটি সোনার পকেট ঘড়ি বিক্রি হয়েছিল ১১ লাখ ৭৫ হাজার পাউন্ডে। এটি বিক্রি হয় একই ডিভাইজেসভিত্তিক (বড় বাজার) নিলাম প্রতিষ্ঠানে।
এর আগেও টাইটানিকের ডুবে যাওয়ার সময় বাজানো ভায়োলিনটি ১১ বছর ধরে স্মারক রেকর্ড ধরে রেখেছিল। এটি ২০১৩ সালে ১১ লাখ পাউন্ডে বিক্রি হয়েছিল।
নিলামকারী অ্যান্ড্রু অলড্রিজ বলেন, ‘এই বছরের মধ্যে রেকর্ডটি দুইবার ভাঙার মধ্য দিয়ে এটি প্রমাণিত হয় যে, টাইটানিক সম্পর্কিত স্মারকের সরবরাহ ক্রমশ কমছে এবং এটির চাহিদা ক্রমাগত বাড়ছে।’


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা