৩০ মিনিটে বদলে ফেলুন এনআইডির অসুন্দর ছবি
জাতীয় পরিচয় পত্র বা এনআইডি করা হয়েছে প্রায় এক যুগেরও বেশি সময় আগে। তখন যেসব ছবি ব্যবহার করা হয়েছিল সেগুলো অনেকের বর্তমান ছবির সঙ্গে মেলে না। আবার অনেকের ছবি বেশ অসুন্দর। ফলে অসুন্দর বা পুরনো ছবি পরিবর্তন করার প্রয়োজন হয়। এই কাজটি ওয়েবসাইট থেকে অনলাইনে করা হয়। ছবি পরিবর্তন ছাড়াও এনআইডির অনেক পুরনো তথ্য হালনাগাদ করা যায়।
জাতীয় পরিচয় পত্রের ছবি পরিবর্তন বা তথ্য হালনাগাদ করার জন্য প্রথেমে নির্বাচন কমিশনের এনআইডি বিভাগের ওয়েব সাইট (https://services.nidw.gov.bd/registration) এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
এই ওয়েবসাইটে প্রবেশের সময় https ফরম্যাটের কারণে অনেক ক্ষেত্রে ফায়ারফক্স ব্রাউজারে ‘This Connection is Untrusted’ লেখা আসতে পারে। সেক্ষেত্রে ‘I Understand the Risks’ এ ক্লিক করতে হবে। ক্লিক করার পর ‘Add Exception’ এবং পরে ‘Confirm Security Exception’ ক্লিক করলে সাইট ওপেন হবে।
এবার প্রয়োজনীয় তথ্য বসিয়ে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আপনার কার্ডের তথ্য ও মোবাইলে প্রাপ্ত এক্টিভেশন কোড বসিয়ে লগ ইন করুন।
রেজিষ্ট্রেশন করতে নিম্নের ধাপসমূহ অনুসরণ করতে হবে: ১.প্রয়োজনীয় তথ্যাবলী পূরণ করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা। ২. আপনার কার্ডের তথ্য ও মোবাইলে প্রাপ্ত এক্টিভেশন কোড সহকারে লগ ইন করা। ৩. তথ্য পরিবর্তনের ফর্মে তথ্য হালনাগাদ করে সেটির প্রিন্ট করা। ৪. প্রিন্টকৃত ফর্মে স্বাক্ষর করে সেটির স্ক্যানকৃত কপি অনলাইনে জমা দেয়া। ৫. তথ্য পরিবর্তনের স্বপক্ষে প্রয়োজনীয় দলিলাদি কালার স্ক্যান কপি অনলাইনে জমা দেয়া।
লগইন করার পর এবার “রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে চাই” ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে ফর্ম ওপেন হবে। এখন ফর্মটি পূরণ করতে হবে।
ফর্ম পূরণের জন্য এনআইডি নম্বর বসাতে হবে। যদি এনআইডি নম্বর ১৩ সংখ্যার হয় অবশ্যই প্রথমে জন্মসাল দিতে হবে। যেমন, কার্ড নাম্বার ১২৩৪৫৬৭৮৯১০০০ ও জন্মসাল ১৯৯০ আপনি হলে লিখতে হবে ১৯৯০১২৩৪৫৬৭৮৯১০০০।
এরপর জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা, বর্তমান ঠিকানা (বিভাগ জেলা উপজেলা/থানা সিলেক্ট করুন ভোটার হবার সময় যা দিয়েছিলেন) ও স্থায়ী ঠিকানা (বিভাগ জেলা উপজেলা/থানা সিলেক্ট করুন ভোটার হবার সময় যা দিয়েছিলেন) বসাতে হবে। এবার লগইন পাসওয়ার্ড (অবশ্যই ৮ সংখ্যার হতে হবে বড় হাতের অক্ষর ও সংখ্যা থাকতে হবে যেমনঃ NIDhelp2020)। এগুলো বসানোর পরে সঠিকভাবে ক্যাপচা পূরণ করে ‘রেজিস্টার’ বাটনে ক্লিক করতে হবে।
সঠিক ও সফলভাবে রেজিস্টার করার পর মোবাইলে ভেরিফাই কোড আসবে। কোডটি বসানোর জন্য বক্স ওপেন হবে। বক্সে কোডটি বসিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। কোড পাওয়ার জন্য সর্বোচ্চ দুই মিনিট অপেক্ষা করতে হবে। (২ মিনিটের মধ্যে মোবাইলে কোড না আসলে পুনরায় কোড পাঠান (SMS) ক্লিক করুন।
সঠিকভাবে কোড প্রবেশ করার পর আপনার অ্যাকাউন্ট একটিভ হবে এবং লগইন করার অপশন আসবে। তখন লগইন করুন।
লগইন করতে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর (১৩ সংখ্যার হলে অবশ্যই প্রথমে আপনার জন্মসাল দিয়ে নিবেন) জন্ম তারিখ ও আপনার দেওয়া পাসওয়ার্ড দিয়ে ভেরিফাইড কোড কিভাবে পেতে চান তা সিলেক্ট করতে হবে ।
রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বার আপনার হাতের কাছে থাকলে মোবাইলে তা নাহলে ইমেইলে সিলেক্ট করুন। এবার আপনার সিলেক্ট করা অপশন মোবাইলে বা ইমেইল থেকে ভেরিফাইড কোড বসিয়ে লগইন করুন ।
এবার দেখুন আপনার নির্বাচন কমিশনের কাছে থাকা আপনার সকল ডাটাবেজ আপনার সামনে হাজির এবং নিচের যেকোন অপশনে আপনার দরকার অনুযায়ী অপশনে ক্লিক করুন আর তথ্য হালনাগাদ করুন এবং আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি পরিবর্তন সহ অনেক কিছু পরিবর্তন করুন। এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে আপনার ৩০ মিনিট সময় লাগতে পারে। সূত্র: টেকটিউনস


হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
সজীব ওয়াজেদ জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
বছরের শেষ দিনে রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
রংপুরের কাছে হেরে বিপিএল শুরু ঢাকা ক্যাপিটালসের
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ২৭ ফিলিস্তিনি নিহত
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪৭
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
দুর্বার রাজশাহীর সহকারী কোচ পাকিস্তানের ইফতিখার
মার্চে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ৩৭ ফিলিস্তিনি নিহত
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
পরিবর্তন আসছে এনআইডিতে
পাকিস্তানের দিকে রওনা দিল ১৫ হাজার তালেবান সেনা
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
মোজাম্বিকে কারাগারে ভয়াবহ দাঙ্গা: নিহত ৩৩, ১৫০০ বন্দির পলায়ন
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা